আজ বাংলা ১৪৩২ সালের ২০ পৌষ এবং ইংরাজি ২০২৬ সালের ৫ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের জন্মদিন। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ৷ বিপ্লবী অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্রকুমার ‘যুগান্তর’ সাপ্তাহিকীর প্রতিষ্ঠাতা ছিলেন। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বারীন্দ্রকুমার জেল থেকে ছাড়া পাওয়ার পর বিপ্লবী কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে এনেছিলেন দাদা অরবিন্দের মতোই। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barindra-kumar-ghosh/
আজ জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের মৃত্যুদিন। জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর একজন ভারতীয় বাঙালি যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় তথা প্রথম এশীয় ব্যারিস্টার হিসেবে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gnanendramohan-tagore/
আজ বনানী চৌধুরীর মৃত্যুদিন। যে সময় মুসলিম নারীরা বাইরে বেরোতেই পারতেন না সেই সময় অভিনয় জগতে পা রাখেন আনোয়ারা নাহার চৌধুরী লিলি ওরফে বনানী চৌধুরী। তাঁর আসল পরিচয় জানার পর অনেক মুসলিম নারী চলচ্চিত্র অঙ্গণে যুক্ত হওয়ার সাহস পান। ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম নারী অভিনেত্রী হিসেবে স্মরণীয় হয়ে আছেন বনানী চৌধুরী। তাঁর জীবনযুদ্ধ নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/banani-choudhury/
আজ হারাধন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি দেখিয়েছিলেন পার্শ্ব অভিনেতা হয়েও কীভাবে অভিনয় জগতে কিংবদন্তি হয়ে ওঠা যাটি। আবার তিনিই সেই ব্যক্তি যিনি রবীন্দ্রনাথকে চাক্ষুষ করার সুযোগ ইচ্ছা করে নষ্ট করে সারা জীবন রবীন্দ্র সংগীতের মধ্যে খুঁজেছিলেন রবীন্দ্রনাথকে। জানুন হারাধন বন্দোপাধ্যায়ের জীবনী এখানে https://sobbanglay.com/sob/haradhan-bandopadhyay/
দীর্ঘকাল সন্ধান না-পাওয়ার ফলে ১৯৩৯ সালের ৫ জানুয়ারি আইনত অ্যামেলিয়া ইয়ারহার্টের মৃত্যুদিন ঘোষণা করে আদালত। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমানপথে দুবার উড়ে যাওয়া প্রথম ব্যক্তি ছিলেন ইনি। একসময় বিমান প্রশিক্ষণের জন্য টেলিফোন কোম্পানির ফটোগ্রাফার, স্টেনোগ্রাফার এমনকি ট্রাক ড্রাইভারের কাজ পর্যন্ত করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের সেবা করেছিলেন প্রশিক্ষিত নার্স হিসেবে। বিমানপথে বিশ্বভ্রমণের সময়ে নিঁখোজ হয়ে যান হাওল্যান্ড দ্বীপের পথে যেতে। তাঁর আর কোনো সন্ধান মেলেনি তারপর। তাঁর অসামান্য জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/amelia-earhart/
আজ পর্তুগীজ কিংবদন্তি ফুটবলার ইউসেবিও-এর মৃত্যুদিন। ফুটবলে অনবদ্য কৃতিত্বের জন্য ‘ব্ল্যাক প্যান্থার’, ‘ব্ল্যাক পার্ল’ ইত্যাদি নামে পরিচিত ছিলেন তিনি। ইউরোপের শীর্ষস্থানীয় গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডের প্রথম বিজেতা হয়েছিলেন তিনি। বেনফিকা ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। প্রাইমিরা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে সাতবার বোলা দে প্রেতা পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/eusebio/
আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
প্রথম মহিলা হিসেবে বিমানপথে বিশ্বভ্রমণের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বেরিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে নিঁখোজ হয়ে যান অ্যামেলিয়া ইয়ারহার্ট। কেউ মনে করেন জ্বালানি হ্রাসের কারণে বিমান ভেঙে সমুদ্র ডুবে নিঁখোজ হন অ্যামেলিয়া। কয়েকজন গবেষক দাবি করেন অ্যামেলিয়ারা গার্ডনার দ্বীপে অবতরণ করেছিলেন, কারণ সেই দ্বীপ থেকে কয়েকটি মানব কঙ্কাল, জুতো ক্রীমের শিশি ইত্যাদি পাওয়া গিয়েছিল। কেউ মনে করেন মার্কিন গুপ্তচর সন্দেহে নাকি জাপানিরা ধরেছিল অ্যামেলিয়াদের। অ্যামেলিয়া ইয়ারহার্টের মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/death-mystery-of-amelia-earhart/
বাঙালির কাছে শীতের আগমন মানেই নলেন গুড় বা খেজুর গুড়৷ নলেন গুড় বা তার থেকে তৈরি বিভিন্ন মিষ্টি শীতকালের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এর স্বাদ গন্ধ এমন যে জিভে জল চলে আসে৷ কিন্তু এই নলেন গুড় তৈরি হয় কীভাবে তা আমরা অনেকেই জানি না। ‘গাছ কাটা’ থেকে শুরু করে নলেন গুড় তৈরি করার সম্পূর্ণ ইতিবৃত্ত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-is-nolen-gur-made/
বাবা লোকনাথ বা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী তথা সিদ্ধপুরুষ। বাঙালি হিন্দুদের কাছে তিনি অত্যন্ত পূজনীয়। তাঁর জন্মস্থান নিয়ে একাধিক মতভেদ রয়েছে। কারও মতে তিনি চাকলা ধামে জন্মেছিলেন, তো কারও মতে তিনি কচুয়া ধামে জন্মেছিলেন। তবে ভক্তেরা এই তর্কে না গিয়ে দুই স্থানেই তীর্থ করতে যান। চাকলা ধাম তীর্থে কীভাবে যাবেন, কী করবেন সেই সমস্ত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-chakla-dham
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা:
আজ হারাধন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। বাংলা সিনেমার ইতিহাসে চরিত্রাভিনেতাদের মধ্যে এক কিংবদন্তি নাম হারাধন বন্দ্যোপাধ্যায় – যিনি চরিত্রাভিনেতা হয়েও দর্শকের মন জয় করে নিয়েছিলেন তাঁর স্বাভাবিক অভিনয়শৈলী, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অসাধারণ উপস্থিতি দিয়ে। কুষ্টিয়ায় জন্ম থেকে কলকাতার মঞ্চ, বেতার, থিয়েটার এবং বাংলা‑হিন্দি সিনেমা – সব জায়গায় তিনি নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/CRiLu0ajeaM
আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়। ইংল্যান্ডে যাওয়ার পর কোনও এক ইংরেজ বন্ধুর অনুরোধে রাজা রামমোহন রায় তাঁর নিজের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পত্রাকারে রচনা করেছিলেন। এই বৃত্তান্তটি প্রথমে সেদেশের এথিনিয়াম লিটারারি গেজেট ও পরে অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়। রাজা রামমোহন রায়ের জবানীতে নিজের জীবনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক্ষেত্রে ঐতিহাসিক দ্বিমত হওয়ার সম্ভবনা কমে। সেই চিঠিটির বঙ্গানুবাদ এখানে তুলে ধরা হল https://youtu.be/pwd2uzlWbnw
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান