কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১২ ডিসেম্বর
আজকের দিনে ভারতঃ
১৩৯৮ সালের আজকের দিনে দিল্লীতে তৈমুর লং কর্তৃক প্রায় ১ লাখ লোক খুন হয়।
১৯০৩ সালের আজকের দিনে সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্ম হয়।
১৯০৫ সালের আজকের দিনে ইংরাজী ভাষার ভারতীয় লেখক মুলকরাজ আনন্দের জন্ম হয়।
১৯১১ সালের আজকের দিনে স্বদেশী আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ আইন রদ করতে বাধ্য হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
১৯৫০ সালের আজকের দিনে রজনীকান্তের জন্ম হয়। তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৪ সালের আজকের দিনে আধুনিক হিন্দি সাহিত্য তথা কবিতার অন্যতম গুরুত্বপুর্ণ ব্যক্তিত্ব মৈথিলী শরণ গুপ্তের মৃত্যু হয়।
১৯৮১ সালের আজকের দিনে ভারতের ক্রিকেটার যুবরাজ সিং জন্মগ্রহণ করেন।
২০০৫ সালে আজকের দিনে বাঙালি সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায় প্রয়াত হন ।
আজকের দিনে বাংলাদেশঃ
১৮৮০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৩৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আবদুল গাফফার চৌধুরী, তিনি বাংলাদেশী সাংবাদিক।
১৯৭১ সালের আজকের দিনে কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।
১৯৭১ সালের আজকের দিনে সাংবাদিক নিজামুদ্দিন আহমদ শহীদ হন।
১৯৮৬ সালের আজকের দিনে মৃত্যুবরণ রশিদ চৌধুরী, তিনি ছিলেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশী চিত্রশিল্পী।
১৯৯০ সালের আজকের দিনে দুর্নীতির অভিযোগে বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সপরিবারে গ্রেফতার করা হয়।
১৯৯৬ সালের আজকের দিনে শেখ হাসিনা ও দেবগেওড়ার মধ্যে বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদী জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
২০১৩ সালের আজকের দিনে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০ টা এক মিনিটে কার্যকর করা হয় ।
আজকের দিনে বিশ্ব –
০৬৩৯ সালের আজকের দিনে সাহাবী হযরত আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে মিশর জয় হয়।
১০৯৮ সালের আজকের দিনে প্রথম ধর্মযুদ্ধে মা’নাত আল নুমানের গণহত্যা: ক্রুসেডারগণ দেয়াল ভেঙ্গে শহরে প্রবেশ করে এবং শহরের কুড়ি হাজার বাসিন্দাকে হত্যা করে। কিন্তু সেখানে খাদ্যাভাবে ক্রুসেডারগণ নরমাংস ভক্ষণ শুরু করে।
১৬৮৫ সালের আজকের দিনে ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জোতির্বিদ জন পেল পরলোক গমন করেন।
১৭৩১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইরাসমাস ডারউইন, তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক ও কবি।
১৮০৪ সালের আজকের দিনে ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা করা হয়।
১৮৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলফ্রেড ওয়ের্নার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও একাডেমিক।
১৮৮৯ সালের আজকের দিনে ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং পরলোক গমন করেন।
১৮৯৭ সালের আজকের দিনে ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো হরিজন্টে প্রতিষ্ঠিত হয়।
১৯০১ সালের আজকের দিনে ইতালির পদার্থবিদ এবং বেতার যন্ত্রের অগ্রদূত গুগলিয়েলমো মার্কনি আটলান্টিক মহাসাগরের এক কুল থেকে অপর কুলে প্রথম সফল ভাবে বেতার বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন।
১৯২৫ সালের আজকের দিনে ইরানের রাজবংশের পরিবর্তন ঘটে। ১৫৩ বছরের কাজার রাজ বংশের অবসান ঘটে এবং পাহলভী বংশের ৫৩ বছরের শাসনের শুরু হয়।
১৯২৫ সালের আজকের দিনে ইরানের মজলিশ রেজা খানকে ইরানের নতুন শাহ মনোনীত করা হয়।
১৯৪১ সালের আজকের দিনে যুক্তরাজ্য বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হাঙ্গেরী ও রোমানিয়া আমেরিকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারত জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫১ সালের আজকের দিনে পরলোক গমন করেন মিলড্রেড বেইলি, তিনি ছিলেন আমেরিকান গায়ক।
১৯৬৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন র্য় কেনেডি, তিনি আমেরিকান পরিচালক ও প্রযোজক।
১৯৭৯ সালের আজকের দিনে চীনের বিখ্যাত আধুনিক লেখক লুসুইন গবেষণা সমিতি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।
১৯৮৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সোহেল তানভীর, তিনি পাকিস্তানি ক্রিকেটার।
১৯৮৫ সালের আজকের দিনে ভোরবেলায় যুক্তরাষ্ট্রের একটি বে-সামরিক ভাড়াটে বিমান ক্যানাডার নিউফান্ডল্যান্ডে ভূপাতিত হয়। বিমানের ২৫০ জন যাত্রী আর ৮ জন ক্রু সদস্য প্রাণ হারান।
১৯৮৮ সালের আজকের দিনে অস্থায়ী রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/December_11
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%A8-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87


Leave a Reply to হায়াৎ নগর সুভাষ সমিতিCancel reply