সববাংলায়

আজকের দিনে | ২৩ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৩ জুলাই ।

আজকের দিনে ভারত:

১৮০৮ সালের আজকের দিনে উনিশ শতকের বাঙালি বিচারপতি হরচন্দ্র ঘোষের জন্ম হয়।

১৮৪৩ সালের আজকের দিনে সাংবাদিক ও সাহিত্যিক রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষের জন্ম হয়।

১৮৫৬ সালের আজকের দিনে ভারতীয় মুক্তি সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্ম হয়।

১৮৯৩ সালের আজকের দিনে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়।

১৮৯৮ সালের আজকের দিনে খ্যাতনামা কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।

১৯০৬ সালের আজকের দিনে ভারতের স্বাধীনতাসংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্ম হয়।

১৯৩৩ সালের আজকের দিনে কারারুদ্ধ অবস্থায় যতীন্দ্রমোহন সেনগুপ্তর মৃত্যু হয়।

১৯৭৩ সালের আজকের দিনে ভারতীয় গায়ক, গীতিকার, প্রযোজক, অভিনেতা ও পরিচালক হিমেশ রেশমিয়ার জন্ম হয়।

২০০৪ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মেহমুদ আলীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯২৫ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম হয়।

১৯৩৭ সালের আজকের দিনে অভিনেতা আজিম রউফ খালেদের জন্ম হয়।

১৯৭৫ সালের আজকের দিনে রাজনীতিবিদ, আওয়ামী লীগের সদস্য তাহজীব আলম সিদ্দিকীর জন্ম হয়।

১৯৮৬ সালের আজকের দিনে বাংলা কি বোর্ড ‘অভ্র’ এর উদ্ভাবক মেহেদী হাসান খানের জন্ম হয়।

২০০৭ সালের আজকের দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।

আজকের দিনে বিশ্ব:

১৬৪৫ সালের আজকের দিনে খিলাফতের দ্বিতীয় খলিফা প্রথম ইয়েজিদ উমাইয়ার জন্ম হয়।

১৭৯৩ সালের আজকের দিনে ফ্রান্স-এর হাত থেকে মেইনজ পুনরুদ্ধার করে প্রুশিয়া।

১৭৯৭ সালের আজকের দিনে কায়রো শহরে নেপোলিয়ানের সেনারা ঢুকে এই শহরকে ফরাসি শাসন কায়েম করে।

১৮৮১ সালের আজকের দিনে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

১৮৮৫ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি ইউলিসিস এস. গ্রান্টের মৃত্যু হয়।

১৮৯২ সালের আজকের দিনে ইথিওপিয়ার শেষ সম্রাট হাইলে সেলাসির জন্ম হয়।

১৯০৩ সালের আজকের দিনে ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করেছে।

১৯১৬ সালের আজকের দিনে নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ স্যার উইলিয়াম রামসের মৃত্যু হয়।

১৯৫৭ সালের আজকের দিনে হল্যান্ডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা থিও ভ্যান গগের জন্ম হয়।

১৯৯৫ সালের আজকের দিনে হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়।

আজকের দিনে

আজকের দিনে | ২২ জুলাই আজকের দিনে | ২৪ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading