কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১ মে ।
বিশেষ দিবস :
১ মে – আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস
আজকের দিনে ভারত :
১২৩৫ সালের আজকের দিনে দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুতমিশের মৃত্যু হয়।
১৮৯৭ সালের আজকের দিনে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে উত্তর কলকাতায় বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়।
১৮৭৬ সালের আজকের দিনে কলকাতার আলীপুর চিড়িয়াখানার দ্বার সর্বসাধারণের দেখার জন্য প্রথমবার খুলে দেওয়া হয়।
১৯১৯ সালের আজকের দিনে প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে’র জন্ম হয়।
১৯২৬ সালের আজকের দিনে কাকোরিতে সশস্ত্র ট্রেন ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় কাকোরি ষড়যন্ত্র মামলা।
১৯৬০ সালের আজকের দিনে পশ্চিম ভারতের নতুন দুটি প্রদেশ হিসেবে গুজরাট ও মহারাষ্ট্রের জন্ম হয়।
২০০০ সালের আজকের দিনে ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী বিদ্যুৎ গাঙ্গুলী’র অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়।
২০১৫ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক এবং দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক অমিতাভ চৌধুরীর মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৮৯৮ সালের আজকের দিনে সাহিত্যিক-সাংবাদিক মাহবুব-উল-আলমের জন্ম হয়।
১৯২৫ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক সরদার ফজলুল করিমের জন্ম হয়।
১৯৪০ সালের আজকের দিনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফখরুদ্দিন আহমেদের জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোস্টারিকা।
১৯৭৮ সালের আজকের দিনে বাংলাদেশে জাগদল, যাদু মিয়ার ন্যাপ, কাজী জাফরের ইউপিপি, মুসলিম লীগ মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন।
আজকের দিনে বিশ্ব :
১৭০৭ সালের আজকের দিনে ‘অ্যাক্ট অফ ইউনিয়ন’ স্বাক্ষরের ফলে ‘কিংডম অফ ইংল্যান্ড’ ও ‘কিংডম অফ স্কটল্যান্ড’ একত্রিত হয়ে ‘কিংডম অফ গ্রেট ব্রিটেন’ গঠিত হয়।
১৮৪০ সালের আজকের দিনে যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ‘পেনি ব্ল্যাক’ নামক আঠাযুক্ত ডাকটিকিট চালু হয়।
১৮৭৩ সালের আজকের দিনে স্কটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোনের মৃত্যু হয়।
১৮৭৫ সালের আজকের দিনে আলেক্সান্দ্রা প্যালেস ১৮৭৩ সালে আগুনে পুড়ে যাবার পর পুনরায় খুলে দেওয়া হয়।
১৮৮৬ আজকের দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিক আন্দোলনে বহু শ্রমিক নিজেদের প্রাণ বিসর্জনের মাধ্যমে অর্জন করেছিলেন নিজেদের শর্তে শ্রম ও বিশ্রামের অধিকার।
১৯২৫ সালের আজকের দিনে চীনে বিশ্বের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন ‘অল-চায়না ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন’ প্রতিষ্ঠিত হয়।
১৯৩০ সালের আজকের দিনে আনুষ্ঠানিকভাবে ‘প্লুটো’ গ্রহের নামকরণ করা হয়।
১৯৫১ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটস্ম্যান গর্ডন গ্রীনিজ জন্মগ্রহণ করেন।
১৯৯৫ সালের আজকের দিনে ক্রোয়েশিয়া সেনাবাহিনী ক্রোয়শীয় স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন ফ্ল্যাশ শুরু করে।
২০০৬ সালের আজকের দিনে অর্থের অভাবে পুয়ের্টো রিকো সরকার শিক্ষা অধিদপ্তরসহ আরো ৪২টি সরকারি দপ্তর বন্ধ ঘোষণা করে।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/May_1
- https://en.wikipedia.org/wiki/Alexandra_Palace
- https://en.wikipedia.org/wiki/All-China_Federation_of_Trade_Unions
- https://en.wikipedia.org/wiki/Acts_of_Union_1707
- https://en.wikipedia.org/wiki/Mahagujarat_movement
- https://en.wikipedia.org/wiki/Iltutmish
- https://en.wikipedia.org/wiki/2006_Puerto_Rico_budget_crisis
- https://en.wikipedia.org/wiki/Iltutmish


Leave a Reply to অমিতাভ চৌধুরী | সববাংলায়Cancel reply