কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে আজকের দিনে ১০ নভেম্বর ।
বিশেষ দিবস :
আজকের দিনে ১০ নভেম্বর – শান্তি ও উন্নয়নমুখী বিশ্ব বিজ্ঞান দিবস
আজকের দিনে ১০ নভেম্বর – নূর হোসেন দিবস (বাংলাদেশ)।
আজকের দিনে ভারত :
১৬৯৮ সালের আজকের দিনে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায়।
১৮৪৮ সালের আজকের দিনে ভারতের জাতীয়তাবাদী নেতা ও রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।
১৮৯৩ সালের আজকের দিনে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক অমল হোম জন্মগ্রহণ করেন।
১৯০৮ সালের আজকের দিনে বিশিষ্ট বিপ্লবী কানাইলাল দত্ত-কে ফাঁসি দেওয়া হয়।
১৯৩২ সালের আজকের দিনে ব্রিটিশ শাসনাধীন কোচবিহারের মহারানী সুনীতি দেবীর মৃত্যু হয়।
১৯৩৪ সালের আজকের দিনে সুদক্ষ রাজনীতিবিদ এবং ক্ষমতাবান লেখক কেশরীনাথ ত্রিপাঠীর জন্ম হয়।
১৯৫৪ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি কবি ও সাহিত্যিক জয় গোস্বামীর জন্ম হয়।
১৯৯০ সালের আজকের দিনে ‘তরুন তুর্কি’ হিসেবে পরিচিত চন্দ্র শেখর ভারতীয় প্রজাতন্ত্রের অষ্টম প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন।
২০১৯ সালের আজকের দিনে টি এন সেশান এর মৃত্যু হয়। তিনি ভারত সরকারের একজন উচ্চপদস্থ আমলা যিনি বিখ্যাত হয়ে আছেন দশম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ভারতীয় নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে তাঁর যুগান্তকারী কিছু পদক্ষেপের জন্য।।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৩৯ সালের আজকের দিনে বাংলাদেশী ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা আমজাদ খান চৌধুরীর জন্ম হয়।
১৯৮৫ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড়, ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার আফতাব আহমেদ জন্মগ্রহণ করেন।
১৯৮৬ সালের আজকের দিনে বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনী গৃহীত হয় এবং এর মধ্য দিয়ে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয়।
১৯৮৭ সালের আজকের দিনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশেষ অবদান প্রদানকারী নুর হোসেন পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্ব :
১৪৮৩ সালের আজকের দিনে বিশিষ্ট জার্মান সন্ন্যাসী, পুরোহিত ও প্রোটেস্ট্যান্ট আন্দোলনের অন্যতম নেতা মার্টিন লুথার জন্মগ্রহণ করেন।
১৪৯৩ সালের আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস তাঁর দ্বিতীয় সমুদ্রাভিযান চলাকালীন অ্যান্টিগুয়া-র ভূখণ্ডটি আবিষ্কার করেন।
১৭৯৯ সালের আজকের দিনে ফ্রান্সে ব্রুমার অভ্যুত্থান সংঘটিত হয়।
১৮৫৯ সালের আজকের দিনে অষ্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৬৮ সালের আজকের দিনে আধুনিক ক্যারাটে-এর জনক গিচিন ফুনাকোশি জন্মগ্রহণ করেন।।
১৯০৯ সালের আজকের দিনে বিশিষ্ট অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ জর্জ এসেক্স ইভান্স পরলোক গমন করেন।
১৯৩৮ সালের আজকের দিনে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ওরফে মোস্তফা কামাল পাশার মৃত্যু হয়।
১৯৮২ সালের আজকের দিনে পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা যায়।
১৯৮৯ সালের আজকের দিনে পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয়।
২০০৮ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজ কর্মী মিরিয়াম মাকেবা পরলোক গমন করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to কামাল পাশা ।। মোস্তাফা কামাল আতাতুর্ক | সববাংলাCancel reply