সববাংলায়

আজকের দিনে ।। ১৮ জানুয়ারি

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৮ জানুয়ারি ।

আজকের দিনে ভারত :

১৮৪২ সালের আজকের দিনে মহাদেব গোবিন্দ রানাডের জন্ম হয়।

১৯৪৭ সালের আজকের দিনে সঙ্গীত ও অভিনয় শিল্পী কুন্দনলাল সাইগলের মৃত্যু হয়।

১৯৯৬ সালের আজকের দিনে তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী এন.টি.রামা রাও-এর মৃত্যু হয়।

২০০৩ সালের আজকের দিনে প্রখ্যাত হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের মৃত্যু হয়।

২০১৮ সালের আজকের দিনে প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও কার্টুনিস্ট  চন্ডী লাহিড়ীর মৃত্যু হয়।

২০২২ সালের আজকের দিনে বাঙালি তথা ভারতীয় কমিকস-শিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯১৭ সালের আজকের দিনে কবি এবং গীতিকার আজিজুর রহমান জন্মগ্রহণ করেন।

১৯৩৫ সালের আজকের দিনে নাট্যকার ও অভিনেতা মমতাজউদ্দীন আহমেদ জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালের আজকের দিনে বিশিষ্ট সাংবাদিক মোনাজাত উদ্দিন জন্মগ্রহণ করেন।

১৯৫৪ সালের আজকের দিনে বিখ্যাত মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার শিল্পী জন্মগ্রহণ করেন।

১৯৯০ সালের আজকের দিনে সঙ্গীতশিল্পী হৃদয় খান জন্মগ্রহণ করেন।

আজকের দিনে বিশ্ব :

৪৭৪ সালের আজকের দিনে দ্বিতীয় লিও মাত্র এক বছরেরও কম সময়ের জন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাটের দায়িত্ব পালন করেন।

৫৩২ সালের আজকের দিনে কনস্ট্যানন্টিনোপলের সম্রাট প্রথম জাস্টিনিয়ানের বিরুদ্ধে শুরু হওয়া ‘নিকা’ বিদ্রোহকে গমন করা হয়| এসময় রাজ সেনাবাহিনী প্রায় ত্রিশ হাজার বিদ্রোহীকে হত্যা করে।

১৪৮৬ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরী এলিজাবেথ অব ইয়র্কের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

১৬৪৪ সালের আজকের দিনে বস্টনের কিংকর্তব্যবিমূঢ় নবাগতরা মার্টিন যুক্তরাষ্ট্রের প্রথম ইউ.এফ.ও দেখার ঘটনার খবর দেয়।

১৬৭০ সালের আজকের দিনে ওয়েলশের অ্যাডমিরাল স্যার হেনরী মোরগেন পানামা দখল করেন।

১৭০১ সালের আজকের দিনে প্রথম ফ্রেডরিক প্রাশিয়ার রাজার পদে অভিষিক্ত হন।

১৮৫৪ সালের আজকের দিনে টমাস আউগুস্তুস ওয়াটসন জন্মগ্রহণ করেন| ইনি আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী ছিলেন।

১৮৭১ সালের আজকের দিনে প্রথম ভিলহেল্ম ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জার্মানীর প্রথম সম্রাট হিসেবে  ঘোষিত হন।

১৯১৯ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধের শেষে ফ্রান্সের ভার্সাইতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৩৬ সালের আজকের দিনে স্বনামধন্য ইংরেজ ঔপন্যাসিক, কবি এবং ছোটগল্পকার রুডইয়ার্ড কিপলিং-এর মৃত্যু হয়।

১৯৪৪ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী রাশিয়ার লেনিনগ্রাদ শহরটিকে নাৎসি জার্মানির সেনাবাহিনীর দখল থেকে মুক্ত করে।

১৯৫৫ সালের আজকের দিনে সাদাত হাসান মান্টোর মৃত্যু হয়।

১৯৬০ সালের আজকের দিনে বিশিষ্ট ইংরেজ অভিনেতা, নাট্যকার এবং মঞ্চ পরিচালক মার্ক রাইল্যান্স জন্মগ্রহণ করেন।

২০০৮ সালের আজকের দিনে সম্মিলিত জাতিপুঞ্জ জর্জ ক্লুনিকে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত হিসেবে ঘোষণা করে।

২০১৫ সালের আজকের দিনে এ.বি.ডেভিলিয়ার্স বিশ্ব একদিনের ক্রিকেটের দ্রুততম শতক-টি মাত্র ৩১ বলে অর্জন করেন।

২০১৬ সালের আজকের দিনে অক্সফ্যামের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৎকালীন সময়ে বিশ্বের ৬২ জন ধনী ব্যক্তি বিশ্বের অর্ধেক জনসংখ্যার কাছে থাকা মোট সম্পদের পরিমােণের সম পরিমাণ সম্পদের অধিকারী।

আজকের দিনে

আজকের দিনে ।। ১৭ জানুয়ারি আজকের দিনে ।। ১৯ জানুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।