সববাংলায়

আজকের দিনে ।। ১৭ জানুয়ারি

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৭ জানুয়ারি ।

আজকের দিনে ভারত :

১৮৯৯ সালের আজকের দিনে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য এবং শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন- বৃত্তান্ত গ্রন্থটির রচয়িতা হিসেবে ইতিহাসে বিখ্যাত রামচন্দ্র দত্তের মৃত্যু হয়।

১৯০৯ সালের আজকের দিনে সাহিত্যিক ও লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্যের জন্ম হয়।

১৯৩০ সালের আজকের দিনে ভারতের প্রথম রেকর্ড আর্টিস্ট গওহর জানের মৃত্যু হয়।

১৯৪৫ সালের আজকের দিনে কবি ও গীতিকার জাভেদ আখতারের জন্ম হয়।

১৯৫৩ সালের আজকের দিনে  ভারতীয় গায়ক , গীতিকার এবং চিত্রপরিচালক  অঞ্জন দত্তের জন্ম হয়।

২০১০ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু হয়।

২০১৪ সালের আজকের দিনে বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যু হয়।

২০১৪ সালের আজকের দিনে শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের অস্বাভাবিক মৃত্যু ঘটে।

২০১৫ সালের আজকের দিনে বাঙালি গীতিকার গোবিন্দ হালদারের মৃত্যু হয়।

২০২২ সালের আজকের দিনে প্রখ্যাত নৃত্যশিল্পী বিরজু মহারাজের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯০৬ সালের আজকের দিনে স্বনামধন্য বাংলাদেশি কবি বন্দে আলী মিয়ার জন্ম হয়।

১৯৫৩ সালের আজকের দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর কবর নাটক রচনা শেষ হয়।

১৯৫৪ সালের আজকের দিনে রাজনীতিবিদ মোঃ মকবুল হোসেনের জন্ম হয়।

১৯৭৮ সালের আজকের দিনে শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরীর মৃত্যু হয়।

১৯৯৫ সালের আজকের দিনে বাংলাদেশী ক্রিকেটার তৌহিদ তারেকের জন্ম হয়।

আজকের দিনে বিশ্ব :

১৫৮৪ সালের আজকের দিনে বোহেমিয়া গ্রেগোরিয়ান বর্ষপঞ্জীকে গ্রহণ করে।

১৫৯৫ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা চতুর্থ হেনরি স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।

১৭০৬ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাণপুরুষ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জন্ম হয়।

১৭৭৩ সালের আজকের দিনে ক্যাপ্টেন জেমস কুক প্রথম ‘আন্টার্কটিকা বলয়’ অতিক্রম করেন।

১৭৭৫ সালের আজকের দিনে পোল্যান্ডের কালিস্ক-এ অনুৎকৃষ্ট মানের ধান উৎপাদনের অপরাধে নয়জন মহিলাকে ডাইনি অভিযোগে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

১৯২৯ সালের আজকের দিনে জনপ্রিয় কার্টুন চরিত্র ‘পপাই’-এর প্রথম প্রকাশ ঘটে ‘থিম্বেল থিয়েটার’ শীর্ষক কমিক স্ট্রিপে|

১৯৩৩ সালের আজকের দিনে বিখ্যাত ক্রিকেটার ডোনাল্ড ব্র্যাডম্যান হ্যামন্ডে টেস্ট ম্যাচে তাঁর ক্রিকেটীয় জীবনের দ্বিতীয় উইকেটটি নেন।

১৯৪১ সালের আজকের দিনে চিয়াং কাই শেক-এর নির্দেশে কুয়োমিংতাং বাহিনী কমিউনিস্ট বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে।

১৯৪২ সালের আজকের দিনে বিশিষ্ট হেভিওয়েট বক্সিং বিজেতা মহম্মদ আলির জন্ম হয়।

১৯৪৬ সালের আজকের দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন বসে।

১৯৬৬ সালের আজকের দিনে মার্টিন লুথার কিং জুনিয়র শিকাগোয় তাঁর অভিযান শুরু করেন।

১৯৯১ সালের আজকের দিনে উপমহাসাগরীয় যুদ্ধ চলাকালীন ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ শুরু হয়।

২০০৮ সালের আজকের দিনে ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট ৩৮ লন্ডন হিথরো বিমানবন্দরে দুর্ঘটনার সম্মুখীন হয়| এর ফলে প্রথম কোন বোয়িং ৭৭৭ বিমান কোন প্রাণহানি ছাড়াই পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

২০০৮ সালের আজকের দিনে প্রবীনতম বিশ্ব দাবাবিজেতা ববি ফিসারের মৃত্যু হয়।

২০১৩ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের জেরে চারজন ব্যক্তির মৃত্যু ঘটে এবং দুইহাজারের বেশি মানুষের উদ্বাসন ঘটে।

২০১৪ সালের আজকের দিনে আফগানিস্তানের একটি রেঁস্তোরায় বোমা আত্মহত্যায় একুশজনের মৃত্যু ঘটে।

আজকের দিনে

আজকের দিনে ।। ১৬ জানুয়ারি আজকের দিনে ।। ১৮ জানুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading