সববাংলায়

আজকের দিনে | ১৯ মে

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৯ মে ।

আজকের দিনে ভারত :

১৮২৪ সালের আজকের দিনে নানা সাহেবের জন্ম হয়।

১৯০৪ সালের আজকের দিনে টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার মৃত্যু হয়।

১৯০৮ সালের আজকের দিনে বাঙালি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।

১৯১৩ সালের আজকের দিনে ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির জন্ম হয়।

১৯৫৮ সালের আজকের দিনে স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারের মৃত্যু হয়।

১৯৬১ সালের আজকের দিনে আসামের বরাক উপত্যকা বাংলা ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ভারতীয় ছাত্রী কমলা ভট্টাচার্য শহীদ হন।

১৯৬৬ সালের আজকের দিনে গীতিকার ও সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।

১৯৮২ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের নবম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৭ সালের আজকের দিনে বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা শম্ভু মিত্রের মৃত্যু হয়।

২০১৩ সালের আজকের দিনে ৯৪ বছর বয়সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি বিজ্ঞানী শশাঙ্ক চন্দ্র ভট্টাচার্যের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৩৭ সালের আজকের দিনে বিশিষ্ট লেখক হাসনাত আব্দুল হাইয়ের জন্ম হয়।

১৯৭০ সালের আজকের দিনে প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার কাজী আবদুল ওদুদের মৃত্যু হয়।

১৯৮২ সালের আজকের দিনে মডেল, অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনীর জন্ম হয়।

১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

২০১২ সালের আজকের দিনে প্রখ্যাত চিত্রশিল্পী সফিউদ্দিন আহমেদের মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

১৫৩৬ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা অস্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী এ্যানি বোলিয়েনের পুত্রসন্তান জন্মদানে ব্যর্থতার অভিযোগে শিরশ্ছেদ করা হয় ।

১৬৩৫ সালের আজকের দিনে স্পেনের বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।

১৬৪৯ সালের আজকের দিনে ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৯৮৪ সালের আজকের দিনে ইংরেজ কবি জন বেটজেমানের মৃত্যু হয়।

১৮৯০ সালের আজকের দিনে স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি হো চি মিনের জন্ম হয়।

১৮৯৭ সালের আজকের দিনে ইংরেজ কবি অস্কার ওয়াইল্ড কারামুক্তি লাভ করেন।

১৯৩০ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়।

১৯৮৯ সালের আজকের দিনে বেজিংয়ে সামরিক শাসন জারি।

১৯৯৪ সালের আজকের দিনে মালাবিতে প্রথম বহুদলীয় নির্বাচনে বাকিলি মুলুজের কাছে ৩০ বছরের সামরিক শাসক কামুজুবান্দা পরাজিত।

২০০১ সালের আজকের দিনে প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন করা হয়।

আজকের দিনে

আজকের দিনে | ১৮ মে আজকের দিনে | ২০ মে

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।