কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে আজকের দিনে ৮ নভেম্বর ।
বিশেষ দিবস :
আজকের দিনে ৮ নভেম্বর – বিশ্ব রেডিওগ্রাফার দিবস
আজকের দিনে ভারত :
১৯১৭ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় জীব বিজ্ঞানী কামাল রনদীভের জন্ম হয়।
১৯২৭ সালের আজকের দিনে বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ ও ভারতের সপ্তম উপ-প্রধানমন্ত্রী এল. কে. আডবানি জন্মগ্রহণ করেন।
১৯৩৩ সালের আজকের দিনে লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর মৃত্যু হয়। তিনি ভারতের প্রথম পেশাদার ভ্রাম্যমাণ আলোকচিত্রীদের মধ্যে অন্যতম এবং একাধারে একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন।
১৯৬০ সালের আজকের দিনে এয়ার মার্শাল সুব্রত মুখার্জীর মৃত্যু হয়।
২০০৮ সালের আজকের দিনে ভারতের ‘চন্দ্রযান-১’ মিশনের আওতায় থাকা মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।
২০১৬ সালের আজকের দিনে ভারত সরকার পুরনো ৫০০ ও ১০০ টাকার নোট বাতিল করে এবং নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট চালু করার কথা ঘোষণা করে। এই ঘটনাটি ‘ডিমানিটাইজেশান’ (Demonetization) নামে পরিচিত।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৫৪ সালের আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী পরলোক গমন করেন।
১৯৯৮ সালের আজকের দিনে ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিম-সহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।
আজকের দিনে বিশ্ব :
৩০ সালের আজকের দিনে বিশিষ্ট রোমান সম্রাট নেরভা জন্মগ্রহণ করেন।
৩৯২ সালের আজকের দিনে রোমান শাসক থিওডোসিয়াস খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করেন।
১২২৬ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা অষ্টম লুইস পরলোক গমন করেন।
১৬৫৬ সালের আজকের দিনে বিশিষ্ট ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ এডমণ্ড হ্যালি জন্মগ্রহণ করেন।
১৮৯৫ সালের আজকের দিনে বিশিষ্ট জার্মান পর্দাথবিদ উইলিয়াম কনরাড রনটজেন ‘এক্স রে’ আবিষ্কার করেন।
১৯২৩ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট মার্কিন পদার্থবিজ্ঞানী জ্যাক কিলবি জন্মগ্রহণ করেন।
১৯২৪ সালের আজকের দিনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ইগনাজ সেইপেল পদত্যাগ করেন।
১৯৩৩ সালের আজকের দিনে আফগানিস্তানের রাজা নাদির শাহ আততায়ী কর্তৃক নিহত হন।
১৯৩৯ সালের আজকের দিনে জার্মান ফুয়েরার অ্যাডলফ হিটলারকে হত্যার একটি চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়।
১৯৪২ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্র শক্তি উত্তর আফ্রিকায় পর্দাপন করে।
১৯৮৭ সালের আজকের দিনে টিউনিসিয়ায় ব্যাপক সামরিক অভ্যুত্থানের তৎকালীন রাষ্ট্রপতি বরগুইবা ক্ষমতাচ্যুত হন।
১৯৮৭ সালের আজকের দিনে বিশ্বকাপ ক্রিকেটের চতুর্থ আসর ১৯৮৭ বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়।
২০০৯ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট রাশিয়ান পদার্থবিদ ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ভিতালি গিঞ্জবার্গ পরলোক গমন করেন।
২০১৬ সালের আজকের দিনে রিপাবলিকান দলের প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://www.jugantor.com/everyday/109570/%E0%A7%AE-%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
- https://www.mapsofindia.com/on-this-day/date/11/08
- https://educatesquare.com/important-days-in-november/
- https://en.wikipedia.org/wiki/2016_Indian_banknote_demonetisation
- https://aajtak.intoday.in/education/story/8-november-in-india-and-world-history-in-hindi-1-841283.html
- https://www.onthisday.com/day/november/8


আপনার মতামত জানান