কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৩ অক্টোবর
আজকের দিনে ভারতঃ
১৬২৩ সালের আজকের দিনে বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা তুলসীদাস মৃত্যুবরণ করেন।
১৭৬৪ সালের আজকের দিনে বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।
১৮৮৩ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় ভূতাত্ত্বিক এবং জীবাশ্ম বিশেষজ্ঞ দারশাউ নশেরওয়ান ওয়াদিয়ার জন্ম হয়।
১৯২১ সালের আজকের দিনে টায়ারের উদ্ভাবক জন ডানলপ মৃত্যুবরণ করেন।
১৯২৩ সালের আজকের দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।
১৯৫৯ সালের আজকের দিনে কাশ্মীর সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।
১৯৭৩ সালের আজকের দিনে ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেলী সেনগুপ্তের মৃত্যু হয়।
২০১২ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৯২৯ সালের আজকের দিনে শামসুর রাহমানের জন্ম হয়। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও লেখক।
১৯৪১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন চাষী নজরুল ইসলাম, তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৫৫ সালের আজকের দিনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।
২০১৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন গোলাম আযম, তিনি ছিলেন বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত ইসলামী রাজনীতিবীদ বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর আমির এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দন্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী।
আজকের দিনে বিশ্ব –
১৫০৩ সালের আজকের দিনে জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা জন্মগ্রহন করেন।
১৬৮১ সালের আজকের দিনে ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।
১৭৯০ সালের আজকের দিনে হাইতিতে দাস বিদ্রোহ হয়।
১৮০১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলবার্ট লরটযিং, তিনি ছিলেন জার্মান অভিনেতা, গায়ক ও সুরকার।
১৮১৪ সালের আজকের দিনে ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।
১৯১৮ সালের আজকের দিনে চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।
১৯৪০ সালের আজকের দিনে ফুটবল জাদুকর পেলের জন্ম হয়।
১৯৪১ সালের আজকের দিনে ওয়াল্ট ডিজনির ডাম্বো মুক্তি পায়।
১৯৭০ সালের আজকের দিনে চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং পরলোকগমন করেন।
১৯৮৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন এডয়ার্ড অ্যাডেলবার্ট ডয়সি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বায়োকেমিস্ট ও অধ্যাপক।
১৯৯১ সালের আজকের দিনে ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।
২০১১ সালের আজকের দিনে পরলোক গমন করেন হার্বার্ট অ্যারন হপ্টম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও গণিতবিদ।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances#August
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/October_23
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A8%E0%A7%A9%C2%A0%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87


Leave a Reply to চাষী নজরুল ইসলাম | সববাংলায়Cancel reply