কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৬ ডিসেম্বর ।
সাম্প্রতিক পোস্ট
আজকের দিনে ভারতঃ
১৫৩০ সালের আজকের দিনে ভারত উপ-মহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোঃ বাবর পরলোক গমন করেন।
১৮০১ সালের আজকের দিনে বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠিত হয়।
১৮৩১ সালের আজকের দিনে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-এর মৃত্যু হয়।
১৮৬১ সালের আজকের দিনে সাহিত্যিক মুন্সী মেহেরুল্লহাহ জন্মগ্রহণ করেন।
১৮৮৭ সালের আজকের দিনে সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার জন্মগ্রহণ করেন।
১৮৮৭ সালের আজকের দিনে ত্রৈলঙ্গ স্বামীর মৃত্যু হয়। তাঁর ভক্তেরা মনে করতেন তিনি হলেন সাক্ষাৎ ভগবান শিবের অবতার।
১৮৯৯ সালের আজকের দিনে উধম সিং-এর জন্ম হয়। তিনি ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একুশ বছর পর এই হত্যাকাণ্ডের মূল কাণ্ডারী মাইকেল ও’ডায়ারকে লন্ডনে গুলি করে হত্যা করার জন্য।
১৯১৩ সালের আজকের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়।
১৯৪৩ সালের আজকের দিনে কবি মানকুমারী বসু পরলোক গমন করেন।
১৯৭৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন ইয়াস পাল, তিনি ছিলেন ভারতীয় লেখক।
১৯৮৭ সালের আজকের দিনে কথাসাহিত্যিক মনোজ বসু পরলোক গমন করেন।
১৯৯৯ সালের আজকের দিনে ভারতের নবম রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মার মৃত্যু হয়।
২০০৪ সালের ভারত মহাসাগরে প্রায় নয় রিখটার স্কেলের এক ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামী বা সামুদ্রিক জলোচ্ছাস দেখা দেয়। তীব্র গতি-সম্পন্ন ও বিশাল উচ্চতার সামুদ্রিক ঢেউ ভারত মহাসাগর উপকূলে ধেয়ে আসায় শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও থাইল্যান্ডের দুই লক্ষ ২০ হাজারেরও বেশী মানুষ প্রাণ হারায়।
২০২৪ সালের আজকের দিনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৯৩৮ সালের আজকের দিনে চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির জন্মগ্রহণ করেন।
১৯৬২ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামায আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।
আজকের দিনে বিশ্ব –
১১৩৫ সালের আজকের দিনে রাজা স্টিফেনের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৭৯১ সালের আজকের দিনে চার্লস ব্যাবেজের জন্ম হয়। ইংরেজ গণিতবিদ। তাকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়।
১৭৯২ সালের আজকের দিনে রাজদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার নিয়ে নির্বাচন শুরু হয়।
১৮৯৩ সালের আজকের দিনে মাও সে তুং-এর জন্ম হয়। তিনি ছিলেন চাইনিজ কমুনিস্ট পার্টির নেতা।
১৮৯৮ সালের আজকের দিনে পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯০৬ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘দি স্টোরি অব দ্য কেলি গ্যাং’ প্রথম প্রদর্শিত হয়।
১৯২৮ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে মোবাইল ফোনের আবিষ্কারক মার্টিন কুপারের জন্ম হয়৷
১৯৪৯ সালের আজকের দিনে বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।
১৯৫০ সালের আজকের দিনে আইরিশ কবি ও ঔপন্যাসিক জেমস স্টিফেনসন পরলোক গমন করেন।
১৯৭২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান পরলোক গমন করেন ।
১৯৭২ সালের আজকের দিনে পরলোক গমন করেন হ্যারি এস. ট্রুম্যান, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩ তম রাষ্ট্রপতি।
১৯৭৮ সালের আজকের দিনে হাবিবুর রহমানের মৃত্যু হয়। তিনি ইণ্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম অফিসার ছিলেন। তাছাড়াও প্রথম কাশ্মীর যুদ্ধের সময় তাঁর অবদান ছিল স্মরণীয়।
১৯৮৩ সালের আজকের দিনে ফ্রান্সের ডুবুরী সাগরের ৪৫০০ মিটার নীচে অবগাহন করে নতুন বিশ্বের রেকর্ড সৃষ্টি করেন।
২০০৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন মুনির নিয়াজি, তিনি ছিলেন পাকিস্তানী কবি।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/December_26
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A8%E0%A7%AC-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87


আপনার মতামত জানান