সববাংলায়

আজকের দিনে ।। ২০ সেপ্টেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায় চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২০ সেপ্টেম্বর 

আজকের দিনে ভারতঃ  

১৮৫৪ সালের আজকের দিনে অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন। 

১৮৫৭ সালের আজকের দিনে বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।

১৯০৯ সালের আজকের দিনে লেখক গুলাবদাস ব্রোকেরের জন্ম হয়৷

১৯৩৩ সালের আজকের দিনে বিখ্যাত সমাজসেবী ও শিক্ষাবিদ অ্যানি বেসান্তের জন্ম হয়৷

১৯৫১ সালের আজকের দিনে লেখক রমেশ মেননের জন্ম হয়৷

১৯৫২ সালের আজকের দিনে ভারতের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শেখর বসুর জন্ম হয়।

১৯৮৬ সালের আজকের দিনে প্রবোধচন্দ্র সেনের মৃত্যু হয়। তিনি ছিলেন ছন্দবিশারদ, ঐতিহাসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ। 

আজকের দিনে বাংলাদেশঃ   

১৯০২ সালের আজকের দিনে লেখক মহমৃমদ ইমানুল হকের জন্ম হয়৷ 

১৯৫৩ সালের আজকের দিনে আইন বিশেষজ্ঞ তারিক-উল- হালিমের জন্ম হয়৷ 

১৯৯২ সালের আজকের দিনে ক্রিকেটার খালেদ আহমেদের জন্ম হয়৷  

২০০১ সালের আজকের দিনে রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চাল হয়। 

আজকের দিনে বিশ্বঃ

১১৮৭ সালের আজকের দিনে মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তাদের দখলে আসে।

১৬২০ সালের আজকের দিনে তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।

১৭৭৮ সালের আজকের দিনে ফাবিয়ান গটলিয়েড বেলিংশাউসেনের জন্ম হয়। তিনি ছিলেন রাশিয়ান এডমিরাল মানচিত্রাঙ্কনবিদ ও এক্সপ্লোরার।

১৮৩১ সালের আজকের দিনে ব্রিটেনে প্রথম বাষ্পচালিত  বাস চালানো হয়।

১৮৩৩ সালের আজকের দিনে চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন।

১৮৩৯ সালের আজকের দিনে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।

১৮৬৭ সালের আজকের দিনে হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সাথে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়

১৮৭০ সালের আজকের দিনে ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।

১৯৩৪ সালের আজকের দিনে একবিংশ শতাব্দীর ধ্রুপদি হলিউড ছবির অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী সোফিয়া লোরেনের জন্ম হয়

১৯৬৪ সালের আজকের দিনে আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।

১৯৬৯ সালের আজকের দিনে ডাচ ফুটবলার রিচার্ড ওয়িটসচগের জন্ম হয়

১৯৭০ সালের আজকের দিনে সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৭৭ সালের আজকের দিনে জাপানি গায়ক, ড্যান্সার ও অভিনেত্রী নামিয়ে আমুরোর জন্ম হয়।

১৯৮০ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা ও প্রযোজক রায়ান ডনোহুর জন্ম হয়।

১৯৮৩ সালের আজকের দিনে আমেরিকান বংশোদ্ভূত জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেত্রী ইয়ুনা ইটোর জন্ম হয়৷ 

১৯৯৬ সালের আজকের দিনে পল এর্ডশের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন  হাঙ্গেরীয় গণিতবিদ।

আজকের দিনে

আজকের দিনে ।। ১৯ সেপ্টেম্বর আজকের দিনে ।। ২১ সেপ্টেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading