সববাংলায়

২ আষাঢ় | ১৭ জুন | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২ আষাঢ় এবং ইংরাজি ২০২৪ সালের ১৭ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২ আষাঢ় | ১৭ জুন | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অম্লান দত্তের জন্মদিন। তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং অধ্যাপক ছিলেন। অর্থনীতি ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁর চিন্তাধারা এবং রচনা তাঁর ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষকে প্রবলভাবে প্রভাবিত করেছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে কার্যভারও সামলেছিলেন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amlan-dutta/
  • আজ কৈলাসনাথ কাটজুর জন্মদিন। ঐতিহাসিক মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত পক্ষের আইনজীবী হিসেবে লড়াই করেছিলেন তিনি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কৈলাসনাথ। ন্যাশানাল হেরাল্ডের মতো বিখ্যাত সংবাদপত্রের প্রতিষ্ঠার মূল কাণ্ডারি ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ ও ওড়িশার রাজ্যপালের পদও তিনি অলঙ্কৃত করেছিলেন। কৈলাসনাথ কাটজু সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kailashnath-katju/
  • আজ লিয়েন্ডার পেজের জন্মদিন। ভারতীয় টেনিস জগতের এক অবিস্মরণীয় নাম তিনি। তাঁকে টেনিস জগতে সর্বকালের অন্যতম সেরা ডাবলস খেলোয়াড় হিসেবে মনে করা হয়ে থাকে। ডেভিস কাপে ডাবলস বিভাগে সর্বাধিক জয়ের রেকর্ডের অধিকারী তিনি। মহেশ ভূপতির সঙ্গে তাঁর অনবদ্য ডাবলস জুটি আজও ভারতীয় টেনিসে কিংবদন্তি হয়ে আছে। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/leander-paes
  • আজ রানী লক্ষ্মীবাঈয়ের মৃত্যুদিন। তিনি ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় এক ব্যক্তিত্ব। ব্রিটিশ শাসনকালে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হলেন লক্ষ্মীবাঈ। মহাশ্বেতা দেবী তাঁর বীরত্ব নিয়ে লিখেছিলেন “ঝাঁসী কি রাণী” নামের একটি বই। লক্ষ্মীবাঈ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jhansi-rani-laxmi-bai/
  • আজ গোপাল গণেশ আগরকরের মৃত্যুদিন। বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠিত ‘কেশরী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি । পরবর্তীতে মতবিরোধ হওয়ায় কেশরী ত্যাগ করে নিজস্ব পত্রিকা ‘সুধারক’ তৈরি করেন তিনি৷ সেই কাগজে অস্পৃশ্যতা, জাতিভেদ, বর্ণ-বৈষম্যের মতো সামাজিক সমস্যা নিয়ে যেমন সরব হয়ে উঠেছিলেন তিনি, তেমনি ধর্ম, ঈশ্বর ইত্যাদি বিষয়েও সাহসী মন্তব্য পেশ করতে সংকোচ করেননি কখনও। সমর্থন করেছিলেন বিধবাদের পুনর্বিবাহকে। দীর্ঘ ১০১ দিন কারাবাসও করতে হয়েছিল তাঁকে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gopal-ganesh-agarkar/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-17

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ইদুজ্জোহা। অনেক সময় একে কোরবানির (বলিদান) ঈদ বলেও অভিহিত করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/eid-ul-adha/
  • আজ হজের চতুর্থ দিন। হজ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hajj/
  • আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আচ্ছা মহাকাশে মহাকাশচারী বা বস্তু ভাসে কেন? কি বললেন ‘জিরো গ্রাভিটি’-র জন্য? মানে পৃথিবী থেকে দূরে থাকার জন্য আকর্ষণ বল কমে যায় তাই ওজন শূন্য হয়? আপনিও যদি এই ধারণা পোষণ করেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল এবং আপনাকে এই লেখাটি পড়তেই হবে https://sobbanglay.com/sob/why-do-astronauts-float-in-space/
  • বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্গত ছয়টি জেলার মধ্যে একটি অন্যতম জেলা হল ঝালকাঠি। ঝালকাঠি প্রসঙ্গে বলা হয়ে থাকে, “পেয়ারা আর শীতলপাটি, এই নিয়ে ঝালকাঠি” । যাত্রা গানের ইতিহাসে ঝালকাঠি জেলার নাম উল্লেখযোগ্য। এখানকার নট্ট কোম্পানীর যাত্রা গান বিখ্যাত। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jhalokati/
  • বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি, বরিশালের বালাম চাল আর ঢাকার আছে গাওয়া ঘি।’ বরিশাল কেবল তার বালাম চালের কারণেই বিখ্যাত নয়, অসংখ্য খাল বিলে ভরা বরিশাল জেলা ‘প্রাচ্যের ভেনিস’ নামেও পরিচিত। কবি ঈশ্বর গুপ্ত বরিশাল প্রসঙ্গে লিখেছিলেন – ”এখানে খাদ্য সুখের কথা বর্ণনা করা যায় না। এখানকার মতো উত্তম চাউল বোধ করি বঙ্গদেশে আর কোথাও নাই।” জীবনানন্দ দাশ, মুকুন্দ দাস এই জেলারই সন্তান। বরিশাল সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barisal/

২ আষাঢ় | ১৭ জুন | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের মৃত্যুদিন। তিনি ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় এক ব্যক্তিত্ব। ব্রিটিশ শাসনকালে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হলেন লক্ষ্মীবাঈ। তাঁকে নিয়ে দেখুন এখানে https://www.youtube.com/watch?v=pBwwS–8UEM

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ইদুজ্জোহা। এটি সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন। এই দিনটির অন্যান্য আরও নাম আছে। ঈদুল আজহা বা ঈদুল আধহা বা বকরি ঈদ। অনেক সময় একে কোরবানির (বলিদান) ঈদ বলেও অভিহিত করা হয়। ঈদ শব্দের আক্ষরিক অর্থ হল উৎসব। আধহা শব্দটির অর্থ ত্যাগ। ঈদুল আজহা বা ঈদুল আধহা শব্দটি আরবি শব্দ, যার অর্থ ‘ত্যাগের উৎসব’। বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/3ijq7p6-xpw
  • আজ হজের চতুর্থ দিন।হজ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য অন্যতম প্রয়োজনীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। বলা হয় প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকেই তার জীবনে একবার হলেও হজ করা উচিত। তবে শারীরিক ও আর্থিক ভাবে সক্ষম হলে তবেই হজযাত্রা আবশ্যিক বলে বিবেচিত হয়। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/GFp8mp1nq_Y
  • আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

২ আষাঢ় | ১৭ জুন | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২ আষাঢ় | ১৭ জুন | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading