আজ বাংলা ১৪৩১ সালের ১৪ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ৩০ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস । জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পরস্পরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার বার্তাই দিতে চায় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। মানুষ, দেশ এবং সংস্কৃতির মধ্যে সেতুবন্ধনের মতো একটি সদুদ্দেশ্য নিহিত রয়েছে এই বিশেষ দিনটি উদযাপনের নেপথ্যে। বিভিন্নদেশে বিভিন্ন তারিখে এই দিন পালিত হলেও আজকের দিনে বিশ্ব জুড়ে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করা হয়। এই বন্ধুত্ব দিবস সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-friendship-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন। তিনি ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। অনুশীলন সমিতির সদস্য সত্যেন্দ্রনাথ মূলত বিখ্যাত হয়ে আছেন কানাইলাল দত্তের সহযোগিতায় আলিপুর বোমা মামলার বিচারাধীন রাজসাক্ষী নরেন গোঁসাইকে জেল চত্বরে গুলি করে হত্যা করার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/satyendranath-bosu/
- আজ মুথুলক্ষ্মী রেড্ডির জন্মদিন। একাধারে তিনি ছিলেন একজন চিকিৎসক, সমাজকর্মী এবং নারীর অধিকার রক্ষার্থে একনিষ্ঠ কর্মী। তিনি ভারতের প্রথম মহিলা যিনি পুরুষদের মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। ব্রিটিশ শাসিত ভারতের প্রথম ভারতীয় মহিলা হিসেবে আইনসভার সদস্য হয়েছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/muthulakshmi-reddy/
- আজ তুলসীদাসের মৃত্যুদিন। হিন্দি সাহিত্যের কিংবদন্তী কবি হিসেবে বিবেচিত হন তুলসীদাস। তিনি একাধারে কবি এবং সন্ত। তাঁর জীবন নিয়ে কিংবদন্তী কিংবা জনশ্রুতির শেষ নেই। অনেকেই মনে করেন যে তুলসীদাস নাকি রাম এবং শ্রীহনুমানের সাক্ষাৎ পেয়েছিলেন। বিখ্যাত রামচরিতমানস তাঁরই রচনা। তুলসীদাসের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tulsidas/
- আজ হেনরি ফোর্ড-এর জন্মদিন। পৃথিবীতে মোটর শিল্পের প্রথম উথ্থান শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা ফোর্ড নিজের ধৈর্য্য ও উদ্ভাবনী কৌশলের জোরে পৌঁছেছিলেন উন্নতির সর্বোচ্চ শিখরে। সাধারণ মধ্যবিত্ত মানুষের হাতের নাগালে মোটরগাড়ি চড়ার সুযোগ তিনিই প্রথম এনে দিয়েছিলেন। তৈরি করেছিলেন পৃথিবী খ্যাত গাড়ি কোম্পানি ফোর্ড মোটরস। হেনরি ফোর্ডের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/henry-ford/
- আজ অটো ফন বিসমার্কের মৃত্যুদিন। ইতিহাসে তিনি বিখ্যাত রক্ত ও লৌহ নীতির কারণে। প্রধানত তাঁরই নেতৃত্বে জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শক্তিতে রূপান্তরিত হয়। সমগ্র জার্মানির জন্য তিনি এক মুদ্রা, একটি কেন্দ্রীয় ব্যাঙ্ক তৈরি করেছিলেন। সঙ্গে একই দেওয়ানী ও ফৌজদারী আইনের প্রবর্তনও তাঁর হাত ধরেই হয়। তাঁর সম্পর্কে পড়ুন https://sobbanglay.com/sob/otto-von-bismarck/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-30
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বিশ্বের সর্ববৃহৎ এবং সবথেকে বেশি সম্মানজনক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস যা চার বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং প্রায় দুশোটিরও বেশি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রায় তিন হাজার বছরের পুরনো এই ক্রীড়া প্রতিযোগিতার উৎপত্তির ইতিহাস খুবই ঐতিহ্যবাহী। এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/olympic-games/
- সেটা ১৯৩২ সাল। সুইজারল্যান্ডের বিয়েন থেকে একজন ঘড়ি ওয়ালা তিরিশটি উচ্চমানের স্টপ ওয়াচ নিয়ে লস অ্যাঞ্জেলেস এলেন অলিম্পিকের সময় পরিমাপের বরাত পাওয়ার আশায়। সেই ব্যক্তির কাছে থাকা স্টপওয়াচগুলির প্রতিটি এক সেকেণ্ডের এক দশমাংশ সময়ের ব্যবধান পরিমাপ করতে পারতো। ঘড়িগুলির নিখুঁত সময় পরিমাপ ক্ষমতা দেখে অলিম্পিক কমিটি সেই ঘড়িওয়ালাকে সেই অলিম্পিকের অফিসিয়াল সময় পরিমাপক হিসেবে নিয়োগ করল। বাকিটা ইতিহাস। পরের অষ্টআশি বছরে এই সেই ঘড়ি ওয়ালাই অফিসিয়াল সময় পরিমাপক হিসেবে থেকে গেল। ঘড়িওয়ালার নাম- ওমেগা। আসুন জানি কি রহস্যে ওমেগা যুগের পর যুগ প্রতিদ্বন্দ্বিহীন থাকল অলিম্পিকে এখানে – https://sobbanglay.com/sob/olympic-and-omega/
- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা হল নদীয়া ৷ প্রাচীন নদীয়া বাংলার শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ছিল বলে এই জেলাকে ‘বাংলার অক্সফোর্ড’ নামেও ডাকা হয়ে থাকে। নদীয়া জেলা শ্রীচৈতন্যের পূণ্যভূমি হিসেবে ইতিহাসে প্রসিদ্ধ। এই জেলার মৃৎ শিল্প এবং সরভাজা জগদ্বিখ্যাত। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nadia/

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhim/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines//lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান