আজ বাংলা ১৪৩১ সালের ৩২ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ১৭ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সৈয়দ আব্দুল রহিমের জন্মদিন। ভারতীয় ফুটবলের মান বাড়াতে হলে তিনজন ব্যাক নিয়ে অথবা একজন স্টপার খেলানোর কথা তিনিই প্রথম বলেছিলেন। ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রথম কোচ তিনি। তাঁকে ভারতীয় ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোচ বলা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/syed-abdul-rahim/
- আজ বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপলের জন্মদিন। তিনি একজন ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় নোবেলজয়ী সাহিত্যিক যিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছিলেন। পঞ্চাশ বছরে তাঁর ত্রিশটিরও বেশি বই প্রকাশিত হয়েছে। গৃহহীনতা ও স্থানচ্যুতি – এই বিষয় দুটি তাঁর অধিকাংশ উপন্যাসে ঘুরে ফিরে এসেছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vidiadhar-surajprasad-naipaul/
- আজ শামসুর রহমানের মৃত্যুদিন। সংকীর্ণতামুক্ত উদার মানবতাবোধ, জ্বলন্ত সময়ের চিত্র, প্রতিবাদ, হতাশা, গ্লানি, স্বপ্ন, রোমান্টিকতা, তারুণ্যের জয় এই সবই মিলেমিশে রয়েছে তাঁর কবিতার ছত্রে ছত্রে। তাঁকে বাংলাদেশের প্রধান কবি হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shamsur-rahman/
- আজ মদনলাল ধিংরার মৃত্যুদিন। ইংল্যাণ্ডে পড়াকালীন ভারতীয় আর্মি অফিসার উইলিয়াম হাট কার্জন উইলিকে হত্যা করেছিলেন তিনি। বিনায়ক দামোদর সাভারকরের কাছেই ব্রিটিশ নিধন যজ্ঞের পাঠ নেন তিনি। তাঁর পরিবার তাঁকে ত্যাজ্য করায় ফাঁসির পর তাঁর মৃতদেহ তাঁর পরিবার নিতে অস্বীকার করে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/madan-lal-dhingra/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-17
ধর্মীয় অনুষ্ঠান :
- ঝুলনযাত্রা উৎসব চলছে। এই উৎসব নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jhulan-purnima
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ট্রেনের চেন টেনে থামিয়ে প্রহরীদের কেবিন থেকে তিনটি ব্যাগভর্তি ভারতীয় টাকা লুঠ করেছিল হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্যরা। এই ঘটনাই ভারতীয় ইতিহাসে কাকোরি ষড়যন্ত্র মামলা নামে খ্যাত। রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খান, রাজেন্দ্রনাথ লাহিড়ী প্রমুখ বিখ্যাত সব বিপ্লবীরা এই মামলায় অভিযুক্ত হন। রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খানের ফাঁসি হয়। এই বিখ্যাত ঐতিহাসিক মামলা সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/kakori-conspiracy-case/
- মনে করা হয়, ইরানী ও তু্র্কি অশ্বারোহী যাযাবরদের খেলা ছিল এই পোলো খেলা। আবার এই খেলার সঙ্গে জড়িয়ে আছে ভারতবর্ষের নামও। ভারতের মণিপুরের প্রাচীনতম এক হকি খেলার ধরন থেকেই নাকি আধুনিক ও আন্তর্জাতিক পোলো খেলার উদ্ভব। ঘোড়ার পিঠে চড়ে হকি খেলার মতো এই খেলাটি আর্জেন্টিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই বিখ্যাত। আর্জেন্টিনার একরকম জাতীয় খেলায় পরিণত হয়েছে পোলো। পোলো খেলাকে বলা হয়ে থাকে ‘রাজাদের খেলা’। উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতা শহরে প্রাচীনতম পোলো ক্লাবগুলির একটি অবস্থিত৷ এই অতি পুরোনো পোলো খেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/polo/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব চলছে। বৃন্দাবনের কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোন প্রাচীন সময়ে রাধা আর কৃষ্ণ দুই ঐশী নর-নারী পরস্পরের প্রেমাস্পদ হয়ে এই ঝুলনে মেতেছিলেন, আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু ও বৈষ্ণবের মননে। দোল পূর্ণিমার সঙ্গেও যেমন সেই একই রাধা-কৃষ্ণের প্রসঙ্গ জড়িয়ে আছে, ঝুলনেও তাই। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/L_sDHjxzgEY
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান