সববাংলায়

১৮ অক্টোবর ।। ৩০ আশ্বিন ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ইলা মিত্রের জন্মদিন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি ১৯৪০ সালের জাপান অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাঁর জীবনের গতিপথ বদল হয়ে গিয়ে তিনি হয়ে যান জননেত্রী। জমিদার বাড়ীর বউ হয়েও রুখে দাঁড়িয়েছিলেন জমিদারি প্রথার বিরুদ্ধে। গৃহবধূর জীবন ছেড়ে গরীব কৃষকদের “রানী মা” হয়ে ওঠেন। তেভাগা আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ila-mitra/
  • আজ ইব্রাহিম আলকাজির জন্মদিন। তিনি ভারতীয় থিয়েটার জগতের একজন কিংবদন্তী নাট্যকার। নাট্যজগতে তাঁর অবদান অপরিসীম। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ebrahim-alkazi/
  • আজ পরিতোষ সেনের জন্মদিন। ভারতীয় চিত্রকলার জগতে এক অবিস্মরণীয় নাম পরিতোষ সেন। ভারতীয় চিত্রকলায় আধুনিকতাবাদের অন্যতম উদ্যোগতা তিনিই। তাঁর ছবিতেই ধরা পড়ে ভারতীয় নব্য আধুনিকতা রীতির সঙ্গে পাশ্চাত্য কিউবিজম কিংবা ইম্প্রেশনিজমের অনবদ্য মিশেল। কখনো কলকাতার দুর্ভিক্ষ, কখনো সত্তর দশকের উত্তাল সময়, কখনো আবার শ্রীরামকৃষ্ণের কথামৃত সবই বিষয় হিসেবে উঠে এসেছে তাঁর ছবিতে। পরিতোষ সেনের ছবি এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paritosh-sen/
  • আজ মহিলা টেনিস খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভার জন্মদিন। তাঁকে টেনিস জগতের কিংবদন্তী বলা হয়। আগ্রাসী সার্ভ আর ভলিই ছিল তাঁর অন্যতম সেরা ক্রীড়া কৌশল। ৫৯টি গ্র্যাণ্ড স্ল্যামের শিরোপা জয়ী মার্টিনার জীবন এবং ক্রীড়ারীতি সম্পর্কে বিশদে জানতে পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/martina-navratilova/
  • আজ টমাস আলভা এডিসনের মৃত্যুদিন। ট্রেনের কামরায় রাসায়নিক পরীক্ষা- নিরীক্ষা করতে গিয়ে কামরায় আগুন ধরিয়ে ফেলেছিলেন তিনি। ট্রেনের কন্ডাক্টর সেই জন্য তাঁকে প্রচণ্ড জোরে চড় মারেন, অনেকে বলেন এই জন্য তাঁর শ্রবণশক্তিও নষ্ট হয়ে গিয়েছিল। টমাস আলভা এডিসনকে আমরা অনেকেই বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা হিসেবে চিনলেও ফোনোগ্রাফ, মোশন পিকচার্স, বৈদ্যুতিন ভোট রেকর্ডার ইত্যাদি নানাবিধ যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি। তাঁর কর্মব্যাপ্ত জীবনের হদিশ পেতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/thomas-alva-edison/
  • আজ চার্লস ব্যাবেজের মৃত্যুদিন। তিনি একজন ব্রিটিশ বহুমুখী প্রতিভা যিনি কম্পিউটারের জনক হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/charles-babbage/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-18

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ নবরাত্রির চতুর্থ দিন। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri
  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • প্রচলিত মতে বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপূজা হল মেধস আশ্রমের দুর্গাপূজা। প্রচলিত গল্প অনুযায়ী রাজা সুরথ বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। মেধস মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে মেধসাশ্রমে তিনি এবং  বৈশ্য সমাধি দুর্গাপূজা শুরু করেছিলেন। সেই থেকে এই পুজো আজও হয়ে আসছে। বিস্তারিত আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/durgapuja-medhos-ashram
  • নীলিমা ঘোষ বা হাল আমলের প্রণতি নায়েক, দীপা কর্মকারদেরও বহু আগে এক বাঙ্গালি কিশোরী অলিম্পিকের ক্রীড়া মঞ্চে প্রথম বাঙালি মহিলা হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক সেবার স্থগিত হয়ে যাওয়ায় তাঁর সেই স্বপ্ন অধরাই থেকে গেল। পরবর্তীকালে সেদিনের সেই কিশোরীকেই আমরা চিনব তেভাগা আন্দোলনের দুর্দমনীয় নেত্রী হিসেবে। তিনি ইলা মিত্র। অলিম্পিক থেকে তেভাগা আন্দোলন অবধি তাঁর অবিশ্বাস্য সংগ্রামের কাহিনী জানতে পড়ুন https://sobbanglay.com/sob/olympic-to-tebhaga-movement/
  • মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় একটি চিঠি পেলেন। চিঠিখানা পড়ে টমাস কেঁদে ফেললেন। কিন্তু কেন? কি ছিল সেই চিঠিতে? জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mother-of-thomas-alva-edison/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

আজ ইলা মিত্রের জন্মদিন। অলিম্পিক থেকে তেভাগা আন্দোলন – এক সংগ্রামী জীবনের নাম ইলা মিত্র। নাচোলের রাণীমা ইলা মিত্রের জীবনের সংগ্রাম নিয়ে বিস্তারিত জানুন এখানে

.

.

.

.

.

আজ টমাস আলভা এডিসনের মৃত্যুদিন। পিতৃহারা টমাস আলভা এডিসন একদিন স্কুল থেকে বাড়ীতে এসে তাঁর মায়ের হাতে একটি চিঠি তুলে দিলেন। মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছোট এডিসন মাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। মা তখন তাঁকে চিঠিটি পড়ে শোনালেন। চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে

.

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/

  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading