আজ বাংলা ১৪৩১ সালের ১৮ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৪ সালের ৪ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ঋত্বিক ঘটকের জন্মদিন। তিনি একজন প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ছিলেন। এছাড়াও তিনি গল্পকার, প্রাবন্ধিক, নাট্য জগতের নির্দেশক ,নাট্যকার এবং অভিনেতা সব রূপে সমান স্বাচ্ছন্দ্যে বিরাজ করেছেন। তাঁর সৃষ্ট শিল্পের নানা মাধ্যমে বারবার ফিরে এসেছে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, চাওয়া পাওয়া, তৎকালীন সমাজে নারীদের অবস্থা, দেশভাগের নির্মমতার খণ্ডচিত্র, প্রকাশিত হয়েছে তাঁর বামপন্থী প্রতিবাদী ভাবাবেগ। তাঁর জীবনী নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ritwik-ghatak
- আজ ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা এয়ার মার্শাল পদ্মা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি এরোস্পেস মেডিক্যাল স্যোসাইটির প্রথম মহিলা মেডিক্যাল অফিসার,উত্তর মেরুতে বৈজ্ঞানিক গবেষণাকারী প্রথম ভারতীয় মহিলা, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ কোর্স পাস করা প্রথম ভারতীয় মহিলা এবং বায়ু সেনার মেডিক্যাল সার্ভিস বিভাগের ডিরেক্টর জেনারেল ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/padma-bandopadhyay/
- আজ শকুন্তলা দেবীর জন্মদিন। অংকের জটিল হিসেব তাঁর কাছে ছিল নস্যি। মাত্র তিন বছর বয়সেই তাঁর বাবা তাঁর বিস্ময় প্রতিভার আঁচ পেয়েছিলেন তাসের খেলা শেখানোর সময়। এই তিনিই ভারতে প্রথম লেখিকা হিসেবে সমকামিতা নিয়ে বই লিখেছিলেন। তিনি ভারতের ‘মানব কম্পিউটার’ । তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shakuntala-devi/
- আজ জানকী অম্মল-এর জন্মদিন। তিনি একজন বিখ্যাত ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানী যিনি আখ এবং বেগুন নিয়ে তাঁর গবেষণার জন্য মূলত বিখ্যাত হয়ে আছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/janki-ammal/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-4
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ইলিশ মাছের প্রজনন অঞ্চল থাকায় ইলিশ বাড়ি নামে ডাকা হয় বাংলাদেশের চাঁদপুর জেলাকে। বহু প্রাচীন এই জেলাতেই কচুয়ার বিখ্যাত রথযাত্রার ঐতিহ্য রয়েছে, রয়েছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা আয়োজনের ঐতিহ্য। অনন্য এই চাঁদপুর জেলা সম্পর্কে আরো জেনে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chandpur/
- বকখালি ঘুরে এসেছেন কখনো? তাহলে তো হেনরি আইল্যাণ্ডের নাম শুনেই থাকবেন। আর যদি না গিয়ে থাকেন তাহলে প্ল্যান করে ফেলুন এখনই… সমুদ্রের বালির চড়ায় লাল কাঁকড়া, ম্যানগ্রোভের অনন্ত সবুজ আর ওয়াচ টাওয়ার থেকে পাখির চোখে গোটা দ্বীপের ছবি তোলার মজা পেতে হেনরি আইল্যাণ্ড ঘুরে আসা যায় এক-দুদিনের সপ্তাহান্তের ট্যুরে। কীভাবে যাবেন? থাকা হবে কোথায়? চিন্তা কীসের… সব প্রশ্নের উত্তর পেতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/henry-island/
- আমরা সকলেই জানি পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরছে, তাই তো পর্যায়ক্রমে দিন-রাত হচ্ছে। পৃথিবীর নিজ অক্ষের উপর এই ঘোরাকে আহ্নিক গতি বলে তা আমরা সবাই জানি। কিন্তু মনের মধ্যে কি কখনও প্রশ্ন উঁকি দেয় যে এই আহ্নিক গতি এলো কীভাবে বা পৃথিবী ঘোরে কেন? যদি এই প্রশ্ন মাথায় এসে থাকে এবং উত্তর না জানা থাকে তাহলে অবশ্যই এই নিবন্ধটি পড়তে হবে। https://sobbanglay.com/sob/why-does-earth-spin/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা এয়ার মার্শাল পদ্মা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি এরোস্পেস মেডিক্যাল স্যোসাইটির প্রথম মহিলা মেডিক্যাল অফিসার,উত্তর মেরুতে বৈজ্ঞানিক গবেষণাকারী প্রথম ভারতীয় মহিলা, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ কোর্স পাস করা প্রথম ভারতীয় মহিলা এবং বায়ু সেনার মেডিক্যাল সার্ভিস বিভাগের ডিরেক্টর জেনারেল ছিলেন। সামরিক কাজের পাশাপাশি সামাজিক কাজেও তিনি উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় রেখেছেন। তাঁর সম্পর্কে জানতে দেখুন এখানে https://youtu.be/lR8fOSB5WZc
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
- আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান