সববাংলায়

২৫ কার্ত্তিক | ১১ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২৫ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৪ সালের ১১ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৫ কার্ত্তিক | ১১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ১১ নভেম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। তাঁকে বলা হয় বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উর্দু লেখক। ২০০৮ সাল থেকে ভারতীয় শিক্ষা ক্ষেত্রের প্রসারে ওনার অবদানের কথা মাথায় রেখে ওনার জন্মদিনটিকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-education-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। তাঁর জন্মদিনটি ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি বিশেষ ভূমিকা পালন করেন বিশেষত হিন্দু মুসলিম সম্প্রীতির ক্ষেত্রে। মৌলানা আজাদই হলেন ভারতের উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান আই আই টি (IIT) ও ইউ জি সি (UGC) এর প্রতিষ্ঠাতা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/maulana-abul-kalam-azad/
  • আজ অনিল কাকোদকর এর জন্মদিন। তিনি একজন যুগান্তকারী ভারতীয় পরমাণু পদার্থবিজ্ঞানী যিনি প্রথম ভারতবর্ষকে ‘হেভি ওয়াটার রিঅ্যাক্টর টেকনোলজি’র সাথে পরিচয় করান এবং পারমাণবিকভাবে ভারতবর্ষকে স্বনির্ভর করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anil-kakodkar/
  • ১৯১৮ সালের ১১ নভেম্বর মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস, এর পরিণতি এবং অন্যান্য সমস্ত তথ্য জানুন এখানে https://sobbanglay.com/sob/first-world-war
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-11

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ জগদ্ধাত্রী পূজার মহা দশমী। এই পূজা এবং দেবীর কাহিনী নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja/
  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
  • সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯০২ সালের আজকের দিনে ভারতের প্রথম ব্যক্তি তথা নারী হিসেবে নিজের গান রেকর্ড করেন গওহর জান কলকাতার একটি হোটেলের অস্থায়ী স্টুডিওতে। তাঁর গান শুনতে দেশ বিদেশের মহারাজারা বারো বগির আস্ত একটা ট্রেন পাঠিয়ে দিতেন তাঁকে নিয়ে আসার জন্য। দশটির চেয়েও বেশি ভাষায় তিনি প্রায় ছয় শতাধিক গান রেকর্ড করেছেন। পোষ্য বেড়ালের ছানা হওয়ার আনন্দে আজ থেকে প্রায় একশো বছর আগে বাইশ হাজার টাকা খরচ করে পার্টি দিয়েছিলেন। তিনি ভারতীয় সঙ্গীত জগতের প্রথম মহিলা সুপারস্টার গওহর জান। তাঁর সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/gauhar-jaan/
  • গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
  • ক্রোয়েশিয়া দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে শক্তিশালী ফুটবল দল খেলিয়ে দেশ হিসেবে।ফুটবলের বাইরেও ক্রোয়েশিয়াকে দেশ হিসেবে আজ আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/croatia/

২৫ কার্ত্তিক | ১১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
  • আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • তিতুমীর একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী যিনি ওয়াহাবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তাঁর আসল নাম মীর নিসার আলী। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ভূ-স্বামী, জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর আমরণ লড়াই এবং তাঁর বিখ্যাত বাঁশের কেল্লার জন্য। তিতুমীরের সংগ্রামী জীবন নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/PXPdlr8AZkg

২৫ কার্ত্তিক | ১১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৫ কার্ত্তিক | ১১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading