সববাংলায়

১ অগ্রহায়ণ | ১৭ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ১৭ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১ অগ্রহায়ণ | ১৭ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ ভারতে জাতীয় মৃগীরোগ দিবস পালিত হয়। এই দিবস পালনের তাৎপর্য, এর ইতিহাস তথা অনেক তথ্য নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/national-epilepsy-day/
  • প্রতি বছর ১৭ নভেম্বর বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস পালন করা হয়ে থাকে। ১৯৩৯ এর শেষদিকে স্বাধীন চেকোস্লোভাকিয়া প্রজাতন্ত্রের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের মধ্যে ১২০০ ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল ও পরে বিনা বিচারে নজন ছাত্র এবং শিক্ষককে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনাকে স্মরণ করে ছাত্রদের সংগ্রামী মানসিকতাকে কুর্ণিশ করার জন্য এবং আরও নানা ক্ষেত্রে তাদের কর্মতৎপরতাকে, প্রতিভা ও মেধাকে সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উদযাপন করা হয়ে থাকে। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-students-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং দীর্ঘতম মেয়াদসম্পন্ন মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডুর জন্মদিন। স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণ করে একদিকে যেমন জেল খেটেছিলেন তেমনি রেড ক্রসের মত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেবা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিতও করেছিলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে তাঁর সম্পর্কের রসায়ন নিয়েও ভারতীয় রাজনীতির অন্দরে নানান মুখরোচক কাহিনী প্রচলিত আছে। ভারতীয় রাজনীতির এক অনন্য চরিত্র পদ্মজা নাইডু সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/padmaja-naidu/
  • আজ হেনরি রেবেলোর জন্মদিন। স্বাধীন ভারতের প্রথম পুরুষ অলিম্পিয়ান ছিলেন তিনি। অলিম্পিকে যোগদান করেও ফাইনালে অংশ নেবার আগেই আঘাত পেয়ে সরে আসতে হয় তাঁকে। । লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্পে পরপর রেকর্ড গড়েও ১৯৪৮ সালের লণ্ডন অলিম্পিকে স্বর্ণপদক আনার স্বপ্ন তাঁর অধরাই থেকে যায়। ভারতীয় ক্রীড়া-ইতিহাসের এক হতভাগ্য নায়ক হেনরি রেবেলো। তাঁর সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/henry-rebello/
  • আজ হেস্কেথ প্রিকার্ডের জন্মদিন। প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটিশ সৈন্যবাহিনীতে স্নাইপিং-অনুশীলনে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন যে বিখ্যাত অ্যাডভেঞ্চারার, গবেষক এবং পশু-শিকারী, তিনি হেস্কেথ প্রিকার্ড। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hesketh-prichard/
  • আজ মার্টিন স্করসিসের জন্মদিন। অন্যতম শ্রেষ্ঠ একজন মার্কিন পরিচালক তিনি যার ছবিতে দেখা যায় ক্যামেরার অপ্রচলিত শট বা অ্যাঙ্গেল, মাফিয়ারাজ, ধর্ম কিংবা অপ্রচলিত কোনো গল্প বলার কৌশল। কেমন ছিল তাঁর বেড়ে ওঠার দিনগুলি? পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/martin-scorsese/
  • আজ লালা লাজপত রাইয়ের মৃত্যুদিন। ‘আমার উপর এই আঘাতই ভারতে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক’ – লাহোরে সাইমন কমিশনের বিরোধিতায় প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েও এই উচ্চারণ করেছিলেন লালা লাজপত রাই। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাছে তিনি ‘পাঞ্জাব কেশরী’ নামেই পরিচিত। স্বামী দয়ানন্দ সরস্বতী পরিচালিত আর্য সমাজের সদস্য হিসেবে হিন্দু পুনর্জাগরণ আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। লালা লাজপত রাইয়ের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lala-lajpat-rai/
  • আজ হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যুদিন। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। নেপালের রাজদরবার এই দুষ্প্রাপ্য পুঁথি খুঁজে বের করার পাশাপাশি আরো নানাবিধ গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কেমন ছিল তাঁর এই পুঁথি সংগ্রাহকের জীবন ? জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/haraprasad-shastri/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-17

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • গড়পঞ্চকোট থেকে ১০ কিমি দূরে পাহাড়ের দক্ষিণ-পূর্ব ঢালে কাশীপুর রাজার তৈরি বিরিঞ্চিনাথের মন্দির । সেই মন্দিরে রয়েছে বিরিঞ্চিনাথের লিঙ্গমূর্তি । মন্দিরটির বৈশিষ্ট তার প্রাচীনত্বে এবং গাম্ভীর্যে । মন্দিরের কিছুটা দূরেই আছে একটি আকরিক লোহার কারখানা । তার কর্মব্যস্ততা ও মন্দিরের আধ্যাত্মিকতা কিন্তু কোনোভাবেই দ্বন্দ্ব সৃষ্টি করে না বরঞ্চ কর্ম ও আধ্যাতিকতার মেলবন্ধন ঘটায় । আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/birinchinath/
  • সময়টা ১৯৯৩ সালের মার্চ মাস। দক্ষিণ সুদানের ভয়াবহ দূর্ভিক্ষপীড়িত অঞ্চল মরুপ্রায়। সেইসঙ্গে চলছে অ্যানথ্রাক্স মহামারী। কঙ্কালসার কৃষ্ণাঙ্গ মানুষ আর তাদের কঙ্কালসার শিশুদের ছবি তুলতে ছুটলেন দক্ষিণ আফ্রিকার চিত্র-সাংবাদিক কেভিন কার্টার। ২৬ মার্চ নিউ ইয়র্ক টাইমস পত্রিকার পাতায় ছাপা হল সেই অভিশপ্ত ছবি – ‘দ্য ভালচার অ্যাণ্ড দ্য লিট্‌ল গার্ল’। পুলিৎজার পুরস্কারে সম্মানিত হয়ে পৃথিবীর ইতিহাসে নাম খোদিত হয়ে গেল কেভিন কার্টারের। কিন্তু গ্রিক ট্র্যাজেডির মতো অমোঘ নিয়তি এসে কেভিনকে ঠেলে দিল আত্মধ্বংসের পথে। একটি বিখ্যাত ছবি – উপচে পড়া সমালোচনা আর অসীম অনুশোচনার ভারে আত্মহত্যা করে বসলেন চিত্রগ্রাহক কেভিন কার্টার। কিন্তু কি ছিল সেই ছবিতে? কেনই আত্মহত্যা করলেন কেভিন? জানতে হলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/the-vulture-and-the-little-girl/
  • বিশ্বের সব থেকে বিখ্যাত ও সম্মাজনক পুরস্কার নোবেল। ২০২৪ সালের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়ে গেছে। এখানে দেখুন এই বছর কারা কেন নোবেল পেলেন – https://sobbanglay.com/sob/2024-nobel-prize-winners/

১ অগ্রহায়ণ | ১৭ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ইতু পূজা । ইতু পূজা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পালন করা হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পূজা শেষ হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/8K2mMi2rMw4
  • আজ নাটাই চন্ডীর পূজা। নাটাই চণ্ডী ব্রতের কাহিনী দেখুন এখানে https://youtu.be/KexT1rmV2kk

১ অগ্রহায়ণ | ১৭ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১ অগ্রহায়ণ | ১৭ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading