আজ বাংলা ১৪৩১ সালের ৪ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ২০ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মিলখা সিংয়ের জন্মদিন। ‘ফ্লাইং শিখ’ নামে পরিচিত ভারতীয় দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনের শুরুটা হয়েছিল একটা রবার কারখানায় কাজের মধ্য দিয়ে। অনেক চেষ্টা করেও ভারতীয় সেনাবাহিনিতে একটা চাকরি জোগাড় করতে পারেননি তিনি। ১৯৫৬ সালে প্রথম মেলবোর্ন অলিম্পিকে যোগদান, তারপর কমনওয়েলথ গেমসে সোনা জয়ের মধ্য দিয়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিন্তু এই মিলখা সিংই একসময় প্রবল দারিদ্র্য আর বঞ্চনার শিকার হয়ে চেয়েছিলেন ডাকাত হতে। মিলখা সিং সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/milkha-singh/
- আজ বাংলাদেশের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক সুফিয়া কামালের মৃত্যুদিন। পরিবারে বাংলা ভাষা চর্চার চল না থাকলেও মায়ের কাছে লুকিয়ে শিখেছিলেন বাংলা। পরবর্তীকালে এই ভাষাতেই রচনা করেছেন একের পর এক কালজয়ী লেখা। কেবল সাহিত্যকর্মেই নয়, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ যেখানে মাতৃভূমির প্রতি অন্যায় অবিচার দেখেছেন সেখানেই ঝাঁপিয়ে পড়েছেন সর্বশক্তি দিয়ে। বাংলাদেশের প্রথম মহিলা তিনি যাঁকে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/begum-sufia-kamal/
- আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য, অধ্যাপক এবং রামতনু লাহিড়ী গবেষক দীনেশচন্দ্র সেনের মৃত্যুদিন। বাংলা ও বাঙালির ইতিহাস বিষয়ে পড়াশোনা করতে গেলে তাঁর লেখা ‘বঙ্গভাষা সাহিত্য পরিচয়’ কিংবা ‘বৃহৎ বঙ্গ’ বই দুটি বাঙালি পাঠকদের কাছে আজও গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হিসেবে স্বীকৃত। তাঁর সংকলিত ময়মনসিংহ গীতিকার পালাগুলি বাংলার লোকসাহিত্যের এক বিরাট অনালোচিত অধ্যায়কে উন্মোচিত করেছে। তাঁর বিপুল কর্মকাণ্ডের হদিশ পেতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/dinesh-chandra-sen/
- আজ বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক লিও টলস্টয়ের মৃত্যুদিন। মহাকাব্যিক উপন্যাস ‘ওয়ার অ্যাণ্ড পিস্’ কিংবা ‘আন্না কারেনিনা’ বিশ্বের সর্বকালের সেরা উপন্যাসগুলির মধ্যে প্রথম সারিতে থাকবে। কিন্তু কি দুর্ভাগ্য! এমন অসামান্য রচনা যার নোবেল পুরস্কারের জন্য বহুবার মনোনীত হলেও তিনি তা অর্জন করতে পারেননি। সাহিত্যিক হিসেবে এত লেখা লিখেছেন তিনি যে সমগ্র তাঁর সমগ্র রচনাবলী প্রায় একশোটি খণ্ডে সংকলিত হয়েছে। তাঁকে নিয়ে লেখা হয়েছে তেইশ হাজার বই, রয়েছে তাঁর সম্পর্কিত ছাপ্পান্ন হাজার প্রবন্ধ। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/leo-tolstoy/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-20
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- চন্দননগরেরব খ্যাতি তার জলভরা আলোকসজ্জা এবং জগদ্ধাত্রী পূজায়। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন কী ভাবে হয়েছিল তা নিয়ে নানা মত রয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে অজানা সব তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja-chandannagar/
- মাঝিমাল্লাদের মুখে, তাদের উদাত্ত কন্ঠে যে গান শুনতে পাওয়া যায় তা ভাটিয়ালি গান নামে পরিচিত। বাংলার লোকসঙ্গীতের এক সুপ্রাচীন ধারা এই ভাটিয়ালি। চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন-সহ মধ্যযুগের অধিকাংশ রচনাতেই ভাটিয়ালি সুরের উল্লেখ দেখা যায়। কীভাবে এই গানের এমন নাম হল তা নিয়েও নানা মুনির নানা মত। ভাটিয়ালি গানের নামকরণ, ইতিহাস, বিবর্তন ছাড়াও এবিষয়ে আরও নানা খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/bhatiali-song
- বিজ্ঞানে পড়েছেন নিশ্চয়ই ফেরোমোনের কথা? হ্যাঁ এই ফেরোমোন দিয়েই পশুরা নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করে থাকে। বাঘেরাও তাই করে। আর বাঘেদের এই ফেরোমোনের মধ্যে কোন বিশেষ অণুর উপস্থিতির কারণে তীব্র গন্ধ হয় তা প্রথম আবিষ্কার করেছিলেন বাঙালি বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারী। ভারতের বিখ্যাত পোষ্য বাঘ খৈরিকে নিয়েও বহু গবেষণা করেছেন তিনি। ২০১৫ সালে ‘ফিফটি ইয়ার্স অফ টাইগার ফেরোমোন রিসার্চ’ নামে তাঁর একটি গবেষণা-গ্রন্থ প্রকাশ পায় যেখানে এই বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত ও বিশ্লেষণ পাওয়া যায়। রতনলাল ব্রহ্মচারীর কর্মময় জীবন এবং তাঁর অত্যাশ্চর্য গবেষণা সম্পর্কে আরো বিশদে জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/ratanlal-brahmachari

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- নারায়ণ দেবনাথ ভারত তথা বাংলার অন্যতম বিখ্যাত একজন কমিকস-শিল্পী, আলঙ্কারিক তথা শিশু সাহিত্যিক। ‘হাঁদা ভোঁদা’, ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে ফন্টে’ ইত্যাদি কালজয়ী সব কমিকসের স্রষ্টা তিনি। তিনিই একমাত্র ভারতীয় তথা বাঙালি কমিকস-শিল্পী ছিলেন যিনি ডি.লিট উপাধি পেয়েছিলেন। বাংলা কমিক্সের জনক নারায়ণ দেবনাথের জীবনী বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন https://youtu.be/sHaGHUji4u0
- বিবর্তনের ঘড়ি নিয়ে ছোট ভিডিও দেখুন এখানে https://youtube.com/shorts/D4SreuJn0aQ

অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান