সববাংলায়

১০ অগ্রহায়ণ | ২৬ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১০ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ২৬ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১০ অগ্রহায়ণ | ২৬ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভার্গিস কুরিয়েনের জন্মদিন। তিনি একজন ভারতীয় সামাজিক উদ্যোগপতি যিনি ভারতীয় ইতিহাসে ‘শ্বেতবিপ্লব’-এর জনক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তাঁর চেষ্টাতেই আজ ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/verghese-kurien/
  • আজ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন। ভাষাতাত্ত্বিক সাহিত্যিক এবং শিক্ষাবিদ ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ৩ খণ্ডের ‘দি অরিজিন এন্ড ডেভেলপম্যান্ট অব দ্য বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থখানি রচনা করে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় প্রদান করেন। ভারত সরকার থেকে পদ্মবিভূষণ ছাড়াও সারা বিশ্ব থেকে জীবনে প্রচুর সম্মান পেয়েছিলেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে তিনি ভাষাচার্য উপাধি গ্রহণ করেন। ওনার ব্যপারে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/suniti-kumar-chattopadhyay
  • আজ দেবেন্দ্র মোহন বসুর জন্মদিন। জগদীশ চন্দ্র বসুর ভাগ্নে ছিলেন তিনি। রবীন্দ্রনাথের পরামর্শে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা। তাঁর পদ্ধতি অনুসরণ করে মেসন কণা আবিস্কার করে নোবেল পান ইংরেজ বিজ্ঞানী সিসিল পাওয়েল অথচ উন্নত যন্ত্রপাতির ও অর্থের অভাবে সেই পদ্ধতিতে তিনি ও বিভা চৌধুরী সফল হননি। বসু বি্জ্ঞান মন্দির থেকে শুরু বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেছেন এবং সেই সব সংস্থায় অতীব গুরুত্বপূর্ণ কাজ করেছেন। অথচ আজীবন প্রচারের আড়ালেই রয়ে গেলেন। এই বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সম্বন্ধে জানতে এই এখানে দেখুন – https://sobbanglay.com/sob/debendra-mohan-bose
  • আজ রশিদ করিম এর মৃত্যুদিন। বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক রশিদ করিম ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক। রশিদ করিমের লেখার মূল উপজীব্য ছিল সাধারণ মধ্যবিত্ত বাঙালি সমাজ, এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক অবস্থা। মানুষের জীবন যাপন, দৈনন্দিন সংকট, নানান ওঠা-পড়া তাঁর উপন্যাস বা ছোটগল্পের প্রধান বিষয় বস্তু ছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rashid-karim/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-26

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মনটা পাহাড় পাহাড় করছে। চিরাচরিত দার্জিলিং-এর বাইরে আরো নতুন ঠিকানা খুঁজে পেতে চাইলে কালিম্পং হতে পারে একটা আদর্শ জায়গা। লাভা-লোলেগাঁও, মিরিক ইত্যাদি দেখার পাশাপাশি কালিম্পং-এর কাছেই রয়েছে ডেলো পাহাড়। পাহাড়ের উপর থেকে উত্তরে সিকিমের তুষারাবৃত পর্বতশ্রেণি আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য কিংবা নীচে তিস্তা নদীর দুরন্ত খরস্রোতা প্রবাহ দেখে মন ভুলতে বাধ্য। ভাবছেন এবার শীতে ডেলো পাহাড়ে যাবেন? অবশ্যই, তবে তার আগে জেনে নিন ডেলো পাহাড় ভ্রমণের সব তথ্য এই লেখায় https://sobbanglay.com/sob/delo-hill-tour/
  • সাপ উপকারী না অপকারী? জানুন এখানে https://sobbanglay.com/sob/importance-of-snakes/
  • হিন্দুদের প্রাচীন মহাকাব্য মহাভারতের রচনাকার হিসেবেই পরিচিত কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বা বেদব্যাস। বেদকে চারটি ভাগে বিভক্ত করবার কৃতিত্বও কিন্তু তাঁরই। এই ব্যাসকেই আবার অষ্টাদশ মহাপুরাণের রচয়িতা বলা হয়ে থাকে। মহাভারত ছাড়াও ব্যাসের জীবনের উল্লেখ পাওয়া যায় কয়েকটি পুরাণ গ্রন্থেও। শিখ এবং বৌদ্ধধর্মের রচনাতেও ব্যাসদেবের উল্লেখ লক্ষণীয়। ইতিহাস, পুরাণ ও কিংবদন্তির মিশেলে গড়ে ওঠা ভারতবর্ষের প্রাচীন এই ঋষি বেদব্যাসের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/krishna-dvaipayana-vyasa

১০ অগ্রহায়ণ | ২৬ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ভারতীয় জাদুঘরের আর্কিওলজি গ্যালারিতে বিভিন্ন যুগের শিল্পনমুনাগুলিকে প্রদর্শিত করে তার মধ্য দিয়ে ভারতীয় শিল্পকলার উৎপত্তি, বিকাশ ও উৎকর্ষতাকে ফুটিয়ে তোলা হয়েছে। কুষাণ যুগ থেকে শুরু করে গুপ্ত, গুপ্তোত্তর, পাল-সেন ও অন্যান্য আঞ্চলিক রীতির শিল্পকলা, বৌদ্ধ, ব্রাহ্মণ্য এবং জৈনধর্মের বেশ কিছু মূর্তি এখানে রাখা আছে। আর্কিওলজি গ্যালারির ভার্চুয়াল ট্যুর করুন এখানে https://youtu.be/4iKP4tuBplY
  • এতক্ষণে যেন হুঁশ ফিরল উদানের, বীপ্সার স্বরে হুঁশ ফিরল উদানের। আর তখনই খেয়াল হল বীপ্সাকে এখনই বললে চলবে না কি চলছে তার মনে। ডাক্তার যে বলেছে, “এখন কিন্তু আপনাকেই ওনার খেয়াল রাখতে হবে।” কি হয়েছে বীপ্সার? উদান কি পারবে তাকে ভালো করে তুলতে? রুবাই শুভজিৎ ঘোষের কলমে প্রেমের গল্প, “ভালোবাসা বাকি আছে” এর অডিও স্টোরি শুনুন এখানে https://youtu.be/yq6WjgeWe4E

১০ অগ্রহায়ণ | ২৬ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১০ অগ্রহায়ণ | ২৬ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading