আজ বাংলা ১৪৩১ সালের ১৮ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ৪ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- আজ ভারতবর্ষে নৌবাহিনী দিবস উদযাপন করা হয়ে থাকে। ভারতীয় নৌবাহিনীর সাফল্যকে সম্মান জানানোর জন্য এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে সকলের সামনে তুলে ধরার জন্যই মূলত প্রতি বছর ৪ ডিসেম্বর ভারতে নৌবাহিনী দিবস পালন করা হয়। এই দিনটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/indian-navy-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ভারতের অষ্টম রাষ্ট্রপতি রামাস্বামী ভেঙ্কটরমণের জন্মদিন। ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য ইংরেজ সরকারের ভারতীয় প্রতিরক্ষা আইনের অধীনে ১৯৪২ সালে তাঁকে আটক করে রাখা হয়েছিল। তাঁর জীবনী সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramaswamy-venkataraman/
- আজ ইন্দুমাধব মল্লিকের জন্মদিন। উনবিংশ শতাব্দীতে বাড়ির হেঁসেলে কাঠ, কয়লা আর গুল দিয়ে উনুনে রান্না করার কষ্ট থেকে মুক্তি দিতে ইকমিক কুকার আবিষ্কার করে সাড়া ফেলে দেন ইন্দুমাধব মল্লিক। শোনা যায় পুরীর জগন্নাথদেবের মন্দিরের রান্নাঘর দেখেই ইকমিক কুকার তৈরির ভাবনা মাথায় আসে তাঁর। দেওঘরে বোমা বিস্ফোরণে আহত বিপ্লবী উল্লাসকর দত্তকে তিনিই চিকিৎসা করেছিলেন। একাধারে ডাক্তার, আইনবিশেষজ্ঞ, সমাজসেবী এবং দেশপ্রেমিক ইন্দুমাধব মল্লিকের জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/indumadhab-mallick/
- আজ ভারতের দ্বাদশতম প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের জন্মদিন। বিদেশ মন্ত্রী থাকাকালীন তিনি ভারতের সাথে প্রতিবেশী দেশের সুসম্পর্ক স্থাপন করেন যা ‘গুজরাল ডক্ট্রিন’ নামে পরিচিত। তাঁর জীবনী সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/inder-kumar-gujral/
- আজ ওমর খৈয়ামের মৃত্যুদিন। কেবল কবি হিসেবেই তিনি পরিচিত নন, তিনি গণিতবিদ, দার্শনিক ও জ্যোতির্বিদ ও বটে। ইংরেজ কবি এডওয়ার্ড ফিটজেরাল্ড, তাঁর লেখা রুবাইগুলি ইংরেজিতে অনুবাদ ও সংকলিত করেন। তাঁর জীবনী সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/omar-khayyam/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-4
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সূর্য বা চাঁদ আমাদের চোখে দ্বিমাত্রিক প্রায় গোলাকার থালার মতো লাগলেও বাস্তবে এরা যেমন ত্রিমাত্রিক, তেমনই রামধনু অসংখ্য জলকণা থেকে বিচ্ছুরিত বিভিন্ন আলোক বর্ণের মোজাইক প্যাটার্ন নিয়ে তৈরি একটা ত্রিমাত্রিক আলোক বিভ্রম। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে দিগন্তের দুদিকে বাধা পায় বলে রামধনুকে পুরোপুরি বৃত্তাকার কখনো দেখা যায় না কিন্তু এরোপ্লেন বা অন্যান্য আকাশযানে পূর্ণ বৃত্তাকার রামধনু দেখা সম্ভব। কেন রামধনু ধনুরাকৃতি হয় জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/why-rainbows-are-curved
- শ্রাবণ মাস পড়লেই প্রতি সোমবারে শিবের মন্দিরে পুজোর পাশাপাশি বহু ভক্ত বাঁকে জল ভরে হেঁটে হেঁটে চলে যায় কলকাতা থেকে আটান্ন কিলোমিটার দূরের তারকেশ্বরে। তারকেশ্বরের উপাস্য তারকনাথ নাকি খুবই জাগ্রত। এখানকার মন্দির-সংলগ্ন দুধপুকুরে স্নান করে অনেকেই নাকি মনস্কামনা পূর্ণ করেন। কিন্তু কীভাবে তারকেশ্বর মন্দির গড়ে উঠলো, এর বিশেষত্বই বা কী তা নিয়ে বিশদে জানতে হলে পড়তেই হবে এখানে – https://sobbanglay.com/sob/tarakeswar-temple/
- বিজ্ঞানে পড়েছেন নিশ্চয়ই ফেরোমোনের কথা? হ্যাঁ এই ফেরোমোন দিয়েই পশুরা নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করে থাকে। বাঘেরাও তাই করে। আর বাঘেদের এই ফেরোমোনের মধ্যে কোন বিশেষ অণুর উপস্থিতির কারণে তীব্র গন্ধ হয় তা প্রথম আবিষ্কার করেছিলেন বাঙালি বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারী। ভারতের বিখ্যাত পোষ্য বাঘ খৈরিকে নিয়েও বহু গবেষণা করেছেন তিনি। ২০১৫ সালে ‘ফিফটি ইয়ার্স অফ টাইগার ফেরোমোন রিসার্চ’ নামে তাঁর একটি গবেষণা-গ্রন্থ প্রকাশ পায় যেখানে এই বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত ও বিশ্লেষণ পাওয়া যায়। রতনলাল ব্রহ্মচারীর কর্মময় জীবন এবং তাঁর অত্যাশ্চর্য গবেষণা সম্পর্কে আরো বিশদে জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/ratanlal-brahmachari

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- মীরা বাঈ ভক্তিযুগের একজন কৃষ্ণ ভক্ত সাধিকা ও সঙ্গীত শিল্পী যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তাঁর আকুল কৃষ্ণ প্রেমের জন্য। কৃষ্ণ ভক্ত মীরাবাঈ এর জীবন কাহিনী বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন https://youtu.be/sM-YAu36Fkc
- ভারতীয় জাদুঘর সম্পর্কে এক মিনিটে জানুন এখানে https://youtube.com/shorts/PYqWIgL1cmU

অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান