সববাংলায়

৬ ফাল্গুন | ১৯ ফেব্রুয়ারি | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ৬ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৬ ফাল্গুন | ১৯ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শিবাজীর জন্মদিন। ঔরঙ্গজেবের কাছে আগ্রা দূর্গে বন্দি হয়েও ছদ্মবেশে সেখান থেকে পালিয়ে যাওয়া, কিংবা আফজল খানকে বাঘ নখ দিয়ে হত্যা করার মধ্য দিয়ে দাক্ষিণাত্যের রাজনৈতিক ইতিহাসে নিজের বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ছত্রপতি শিবাজী। মারাঠাদের নেতা শিবাজী মুঘলদের বিরুদ্ধে মারাঠা শক্তিকে এক অন্যতর উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shivaji/
  • আজ নিকোলাস কোপার্নিকাস-এর জন্মদিন। মানব সভ্যতার সেই শুরু থেকে চলে আসা একটা ধারণা এক নিমেষে গুঁড়িয়ে গেছিল তাঁর একটি মতবাদে। মহান জার্মান কবি গ্যেটের মতে সকল আবিষ্কার ও অভিমতের মধ্যে আর কোনোটাই মানব মনের উপর এতটা প্রভাব ফেলতে পারেনি যতটা ফেলেছিল তাঁর মতবাদ। তাঁর কাছে আধুনিক জ্যোতির্বিজ্ঞান চিরঋণী। কোপারনিকাস সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/copernicus/
  • আজ রানী রাসমণির মৃত্যুদিন। আঠারো শতকের বাংলায় দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন রানি রাসমণি। কৈবর্ত সম্প্রদায়ভুক্ত হয়ে কালীমন্দির স্থাপন করার উদ্যোগে সমাজের ব্রাহ্মণদের প্রবল প্রতিরোধ উপেক্ষা করে অবিচল রাসমণি দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিলেন। মকিমপুরে নীলকরদের প্রবল অত্যাচার থেকে বাঁচাতে ব্রিটিশ সাহেবদের বিরুদ্ধে লাঠিয়াল বাহিনী পাঠিয়ে নীলচাষ রদ করিয়েছিলেন তিনি। তাঁর প্রতিবাদের ফলেই গঙ্গায় মাছ ধরার জন্য জেলেদের উপর থেকে অতিরিক্ত করের বোঝা মকুব হয় যে রীতি এখনও সমানভাবে চলছে। উনিশ শতকের মধ্যভাগে পর্দানসীন নারীর অবস্থান থেকে সরে এসে কীভাবে ইতিহাসে স্মরণীয় হয়ে উঠলেন রানি রাসমণি তা জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rani-rashmoni/
  • আজ পঙ্কজ কুমার মল্লিকের মৃত্যুদিন। তিনি মাত্র আঠারো বছর বয়সে “নেমেছে আজ প্রথম বাদল” গানটি ভিয়েলোফোন কোম্পানি থেকে রেকর্ড করেন। রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করে তোলার কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pankaj-kumar-mullick/
  • আজ গোপালকৃষ্ণ গোখলের মৃত্যুদিন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম দিকের ব্যক্তিবর্গের মধ্যে গোপালকৃষ্ণ গোখলে ছিলেন বিশেষ পরিচিত এক ব্যক্তিত্ব৷ তাঁকে ভারতের গভর্নর জেনারেলের ইম্পেরিয়াল কাউন্সিলে যুক্ত করা হয়েছিল । তিনি অধিবেশনগুলিতে তুলো ও নুনের ওপর কর হ্রাস করার জন্য সমাবেশ করেছিলেন। এছাড়া তিনি ভারতীয়দের জন্য বিনা খরচায় প্রাথমিক শিক্ষার পাশাপাশি সিভিল সার্ভিসে আরও বেশি সংখ্যক ভারতীয়কে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gopal-krishna-gokhale/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৯ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-19

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ভারতবর্ষে যে ক’টি কালী সাধনা স্থল আছে দক্ষিণেশ্বর কালী মন্দির তাদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার পেছনে একটি ইতিহাস আছে। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dakshineswar-temple
  • আপনি কি জানেন ব্যারাকপুরে অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মত দেখতে একটি মন্দির রয়েছে? শুধু তাই নয়, এই মন্দিরের প্রতিষ্ঠার সাথে ও দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠার কাহিনী জড়িয়ে আছে। এই অন্নপূর্ণা মন্দির নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sonar-annapurna-mondir/
  • রবীন্দ্রনাথ ঠাকুর বলতেই আমাদের চেনা যে চৌহাদ্দিটা মনে পড়ে আজ তার বাইরে আপনাদের নিয়ে যাব। জানেন কি আমাদের প্রিয় কবিগুরু বিজ্ঞাপন ও করেছেন! হ্যাঁ! বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ। ১৮৮৯ তে তার গানের সম্ভার এর প্রচার থেকে শুরু। তারপর ১৯৪১ অবধি অনেক বিজ্ঞাপণ করেছেন। https://sobbanglay.com/sob/rabindranath-tagore-in-advertisement
  • তারকেশ্বরের প্রধান আকর্ষণ তারকনাথ মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় । শ্রাবণ মাসে দূর দূর থেকে ভক্তেরা পায়ে হেঁটে মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন। এছাড়াও এখানের মালিয়া পার্ক স্থানীয় মানুষদের কাছে জনপ্রিয় পিকনিক স্পট। তবে এত বিখ্যাত এই মন্দিরে পাণ্ডাদের সাবধানে এড়িয়ে চলা প্রয়োজন। তারকেশ্বরে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না, ভ্রমণের বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-tarakeswar

৬ ফাল্গুন | ১৯ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ১৮৪৭ সালে কলকাতার জানবাজারের রানি রাসমণিদেবী কাশীতে তীর্থযাত্রার ঠিক আগের দিন রাতে দেবী কালীর স্বপ্নাদেশ পান যে তার কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গাতীরেই একটি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করলে দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়েই পূজা গ্রহণ করবেন। তখন রানি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অজানা ইতিহাস দেখুন এই ভিডিওতে https://youtu.be/u-Xe9298BMo
  • দক্ষিণেশ্বর মন্দির থেকে মাত্র পনেরো কিলোমিটারের মধ্যে, বর্তমান ব্যারাকপুর – টিটাগড় অঞ্চলে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মত দেখতে একটি মন্দির রয়েছে। রানী রাসমণির ছোট মেয়ে এই মন্দির গড়েছিলেন। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/G908meiFz2M

৬ ফাল্গুন | ১৯ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৬ ফাল্গুন | ১৯ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading