সববাংলায়

১৪ ফাল্গুন | ২৭ ফেব্রুয়ারি | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ১৪ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৪ ফাল্গুন | ২৭ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • বিশ্বে মানব সমাজের কল্যাণার্থে কাজ করে চলেছে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন যাদের আমরা এন জি ও বলে চিনি। কারও লক্ষ্য অর্থনৈতিক সহায়তা করা, কারও লক্ষ্য পরিবেশ সচেতনতা জাগ্রত করা, কারও লক্ষ্য আবার দারিদ্র্য দূরীকরণ। এই সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই সমগ্র বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব এন জি ও দিবস। প্রতি বছর ২৭ ফেব্রুয়ারি পালনীয় এই বিশেষ দিনটি সম্পর্কে জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/world-ngo-day/
  • প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। সেই রকমই একটি দিবস হল আন্তর্জাতিক মেরুভাল্লুক দিবস যা প্রতি বছর ২৭ ফেব্রুয়ারি সমস্ত বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে ৷ বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-polar-bear-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শৈলেন মান্নার মৃত্যুদিন। কুড়ি বছরের ফুটবলজীবনে ডিফেন্ডার হিসেবে খেললেও তিনি কোনদিন হলুদ বা লাল কার্ড দেখেননি। নিজের প্রিয় দল মোহনবাগানে খেলার জন্য কোনদিন একটি টাকাও পারিশ্রমিক নেননি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sailen-manna/
  • ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে সমস্ত মহান বিপ্লবীদের নাম যুক্ত তাঁদের মধ্যে একজন হলেন চন্দ্রশেখর আজাদ। আজ তাঁর মৃত্যুদিনে তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-shekhar-azad/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-27

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ শিবরাত্রির শেষ। এই ব্রতের পৌরাণিক কাহিনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shibratri

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মহাভারতের নারীচরিত্র বললেই প্রথমে মনে পড়ে দ্রৌপদীর কথা। কিন্তু আরো অনেক নারী ছড়িয়ে আছে সমগ্র মহাকাব্য জুড়ে। রূপে, গুণে, বিদ্যায় তাঁরা সবাই অতুলনীয়া। তেমনই একজন হলেন নাগরাজ বাসুকীর কন্যা আহিল্যাবতী। তিনিই বাঁচিয়েছিলেন ভীমের জীবন। আবার মানবজন্ম গ্রহণ করে ভীমপুত্র ঘটোৎকচকে বিবাহ করেছিলেন। আসুন জেনে নিই নাগকন্যা আহিল্যাবতীর জীবনের গল্প https://sobbanglay.com/sob/ahilyabati/
  • আমাদের চারপাশের পরিবেশ হঠাৎ ঠান্ডা হয়ে গেলে কিংবা মনে কোন কারণে তীব্র কোন আবেগ এলে যেমন – কোন ভয়ের ঘটনা বর্ণনা করার সময় কিংবা জাতীয় সংগীত শোনার সময় আমাদের গায়ে কাঁটা দেয়। গায়ে কাঁটা দেওয়া ব্যাপারটাই বা কি আসলে? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-do-we-feel-goosebump/
  • আষাঢ়ে গল্প বাঙালি জীবনে বহুল ব্যবহৃত একটি প্রবাদ। এই প্রবাদটি মূলত ব্যবহার হয় কল্পনামূলক আজব বা অবাস্তব গল্প বোঝাতে যা বাস্তবে কোনোভাবে ঘটা সম্ভব না। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়তে হবে https://sobbanglay.com/sob/ashade-golpo/

১৪ ফাল্গুন | ২৭ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ শিবরাত্রির শেষ। এই ব্রত নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/vdsBVo_C2A4

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • সোমবারের শিবপূজা নিয়ে বিস্তারিত জানুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
  • প্রচলিত মতে বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপূজা হল মেধস আশ্রমের দুর্গাপূজা। প্রচলিত গল্প অনুযায়ী রাজা সুরথ বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। মেধস মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে মেধসাশ্রমে তিনি এবং  বৈশ্য সমাধি দুর্গাপূজা শুরু করেছিলেন। সেই থেকে এই পুজো আজও হয়ে আসছে। বিশ্বের প্রথম দুর্গাপূজা নিয়ে দেখুন এখানে https://youtu.be/Z8F7Lg9L4wI

১৪ ফাল্গুন | ২৭ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৪ ফাল্গুন | ২৭ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading