সববাংলায়

১৩ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ১৩ চৈত্র এবং ইংরাজি ২০২৫ সালের ২৭ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৩ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ২৭ মার্চ আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউট (আইটিই) কেন্দ্রসমূহ এবং আন্তর্জাতিক থিয়েটার কমিটি বিশ্ব থিয়েটার দিবস পালন করে। এই দিবস সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-theatre-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। সমাজের ব্রাহ্মণদের অত্যাচার থেকে দলিত-নিম্নবর্ণের মানুষদের উদ্ধার করতে তাঁদের একত্রিত করে বৈদিক বিধি পরিহার করে মতুয়া ধর্ম তৈরি করেছিলেন সাধক হরিচাঁদ ঠাকুর। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিলিত রূপ বলা চলে এই মতুয়া ধর্মকে। হরিচাঁদ ঠাকুরের মতুয়া আন্দোলন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/harichand-thakur/
  • আজ ধরমপাল গুলাতির জন্মদিন। তিনি একজন ভারতীয় ব্যবসায়ী যিনি এম.ডি.এইচ (MDH) মশলার প্রতিষ্ঠাতা এবং সি ই ও ছিলেন। চটজলদি মশলা নির্মানে অগ্রণী ভূমিকার জন্য তাঁকে ‘মশলার রাজা’ নামে অভিহিত করা হয়ে থাকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dharampal-gulati/
  • আজ রন্টজেনের জন্মদিন। রেডিওগ্রাফের ছবিতে নিজের কঙ্কাল দেখে রন্টজেনের স্ত্রী বলেছিলেন, আমি মৃত্যুকে দেখে ফেলেছি। আর এই রেডিওগ্রাফই চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। কে এই রন্টজেন? পুরো নাম ভিলহেল্ম কনরাড রন্টজেন। এক্স রশ্মি আবিষ্কারের জন্যই যাকে এক ডাকে সমগ্র বিশ্ব চেনে। কীভাবে আবিষ্কার করেছিলেন তিনি এই অদৃশ্য রশ্মি? কেমন ছিল সেই সব গবেষণার দিনগুলি ? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/wilhelm-rontgen/
  • আজ সৈয়দ আহমদ খানের মৃত্যুদিন। ব্রিটিশ শাসিত ভারতের একজন মুসলিম সমাজ সংস্কারক ছিলেন সৈয়দ আহমেদ খান । তিনি ঊনবিংশ শতকে ভারতীয় মুসলিমদের আধুনিক ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর সম্পর্কে জানুন এখানে https://sobbanglay.com/sob/syed-ahmad-khan/
  • আজ বাংলার অগ্নিকন্যা শান্তি ঘোষের মৃত্যুদিন। মাত্র চোদ্দ বছর বয়সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন অত্যাচারী ব্রিটিশ শাসক সিজিবি স্টিভেন্সকে। অকথ্য শারীরিক নিপীড়নেও তাঁর দল সম্পর্কে তাঁর মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি ব্রিটিশ পুলিশ। ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শুনে তিনি ভরা আদালতে চিৎকার করে বলেছিলেন,“আমাদের দেশের জন্য শহীদ হওয়া থেকে বঞ্চিত করা হল।’’ তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shanti-ghosh/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-27

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আমরা সবাই জানি এপ্রিল মাসের ১৪ কিংবা ১৫ তারিখ, অর্থাৎ বাংলা মাসের বৈশাখের প্রথম দিনটি হল বাঙালীর নববর্ষ। কিন্তু আমাদের দেশের অনেক এলাকাতেই নতুন বছর শুরু হয় অন্য দিনে। আমাদের এই বিশাল বৈচিত্র্যময় দেশের বিভিন্ন জায়গার নতুন বছর কবে শুরু হয়, কীভাবে পালিত হয় তার সমস্ত বিস্তারিত জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/new_year_in_different_indian_states
  • চুল শুকোতে এখন গামছা তোয়ালের যুগ প্রায় শেষ। নামী দামি সালওন থেকে পাড়ার সেলুন, এমনকি বাড়িতে পর্যন্ত এখন হেয়ার ড্রায়ার রাজত্ব করছে। এর সঙ্গে তাল বুঝে চলছে ব্যাপক ডিসকাউনট অনলাইন শপিং সাইটগুলোতে ড্রায়ারের ওপর। কিন্তু কীভাবে কাজ করে এই ড্রায়ার? চট করে একবার জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-does-hair-dryer-works/
  • আমেরিকা দেশটির কথা শুরু করতে গেলে প্রথমেই মনে পড়ে যায় ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের কথা৷ আনুমানিক ১৪৯২ খ্রীস্টাব্দে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে আবিস্কার হয় আমেরিকা মহাদেশের পূর্বদিকের দ্বীপপুঞ্জ। পরবর্তীকালে পর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুচি সেই পথ অনুসরণ করে মূল ভূখন্ডে উপস্থিত হয়৷ এই তো গেল ইতিহাসের কথা তবে আমেরিকা বললে মশাল হাতে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু অব লিবারটির কথা যেমন চোখে ভেসে ওঠে তেমনই স্বপ্নের নগরী হলিউডের কথা মনে পড়ে যায় যেটি লস অ্যঞ্জেলেসে অবস্থিত। আবার ডিজনি ওয়াল্ডের পাশাপাশি মনে আসে শিকাগো শহরের কথা। এই দেশ নিয়ে জানুন এখানে https://sobbanglay.com/sob/united-states-of-america

১৩ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আসে আর একশ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারতীয়রা আক্ষেপ করে বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নিতে না পারার জন্যে। অথচ ফিফা বিশ্বকাপ ১৯৫০ এর আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালে হয়ত ইতিহাস অন্যরকম হত। সঙ্গে একশ কোটি ভারতীয়ের বিশ্বকাপ ফুটবলে একবারও খেলতে না পারার আক্ষেপ কিছুটা মিটত। ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নেয়নি কেন এই নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/dMT6NzhtiyQ
  • ড্যানিয়েল ক্র্যাগের জেমস বন্ড নিয়ে রুবাই শুভজিৎ ঘোষের কলমে একটি প্রবন্ধ। এই প্রবন্ধে লেখক আলোচনা করেছেন ড্যানিয়েল ক্র্যাগ অভিনীত জেমস বন্ডের পাঁচটা সিনেমা নিয়ে, সেই সিরিজটি নিয়ে। লেখকের মতে ড্যানিয়েল ক্র্যাগের জেমস বন্ডের সিরিজটি শ্রেষ্ঠ জেমস বন্ড সিরিজ। এর আগের জেমস বন্ড সিনেমাগুলোতে এইভাবে সিরিজের ভাবনাটাই ছিল না। ড্যানিয়েল ক্র্যাগকে নিয়ে রিবুট হল জেমস বন্ড সিরিজ। আর তাই ইয়ান ফ্লেমিং-এর প্রথম জেমস বন্ড উপন্যাস “ক্যাসিনো রয়্যাল” হল এই সিরিজের প্রথম সিনেমা। এই সিরিজের টাইমলাইন গুলো খুব সুন্দর, যেটা আগে ছিল না। আগের সিনেমাগুলোয় একটার সাথে আরেকটার সম্পর্ক ছিল না। এখানে সেটা নেই। যেহেতু এটা একটা সিরিজ হিসাবে চলেছে তাই একটার সাথে আরেকটা লিঙ্ক করে এগিয়েছে। বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে এই ভিডিও https://youtu.be/5Q9zDFoLtxY

১৩ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৩ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।