সববাংলায়

২৫ চৈত্র | ৮ এপ্রিল | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২৫ চৈত্র এবং ইংরাজি ২০২৫ সালের ৮ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৫ চৈত্র | ৮ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ডাকাবুকো ভয়ডরহীন ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ গোষ্ঠ পালের মৃত্যুদিন। কোনও বড় ট্রফি না জেতায় গোষ্ঠ পালের প্রতিক্রিয়া ছিল “ট্রফি পাওয়ার কথা যত না চিন্তা করসি সাহেব গো হারামু কি কইরা সেই চিন্তাই তখন বেশী করসি। ট্রফি পাই নাই বইল্যা আমাগো কষ্ট হয় নাই।” তাঁর জীবন সম্বন্ধে জানতে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/gostha-pal/
  • আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট হওয়া দুই ছাত্রের মধ্যে একজন ছিলেন তিনি। যশোরে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করলেও শেষ অবধি আপন করে নেন সাহিত্যকর্মকেই। তাঁর লেখা “বন্দে মাতরম” স্বাধীনতার সেই দিনগুলিতে ছিল বিপ্লবীদের অগ্নিমন্ত্র। তাঁর শেষ যাত্রায় হাজারে হাজারে মানুষ খালি পায়ে হেঁটেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bankimchandra-chattopadhyay/
  • আজ গোপালচন্দ্র ভট্টাচার্যের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বাঙালি পতঙ্গবিদ ও  প্রকৃতিবিদ, যিনি কীটপতঙ্গের ওপর তাঁর যুগান্তকারী গবেষণার জন্য বিখ্যাত হয়ে আছেন। ‘বাংলার কীটপতঙ্গ’ তাঁর লেখা একটি কালজয়ী গ্রন্থ। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gopal-chandra-bhattacharya/
  • আজ মঙ্গল পাণ্ডের মৃত্যুদিন। সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের সন্তান হয়েও তিনি দেশমাতৃকার শৃঙ্খল ভঙ্গের স্বপ্ন দেখেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ ছিলেন তিনি। নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতার বিজয়যাত্রার সূচনা করেছিলেন। ইংরেজদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াইয়ের প্রথম শহীদ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mangal-pandey/
  • আজ বাঙালি বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর মৃত্যুদিন। জার্মানির স্টুটগার্ট শহরে বসে ১৯৪৭ সালের বহু আগে ভারতীয় জাতীয় পতাকার নক্‌শা অঙ্কন এবং পতাকা নির্মাণ করেছিলেন তিনি। অর্থসম্বল ছিল না, সম্বল ছিল শুধু বিপ্লবের এক প্রবল ইচ্ছে। আর সেই ইচ্ছেতেই পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্যারিসে গিয়ে বোমা তৈরি শিখে আসেন তিনি। এমন দুঃসাহসী বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর জীবন সম্পর্কে জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hemchandra-kanungo/
  • আজ পাবলো পিকাসোর মৃত্যুদিন। তিনি নিঃসন্দেহে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী চিত্রশিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য। কেবল ক্যানভাসই তাঁর মাধ্যম ছিল না, তিনি একাধারে দক্ষ একজন ভাস্কর, মৃৎশিল্পী, পোশাক ও প্রসিদ্ধ একজন মঞ্চসজ্জাশিল্পী ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pablo-picasso/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-08

ধর্মীয় অনুষ্ঠান :

  • বীরভূম জেলার মল্লারপুর গ্রামে আজ থেকে চৈত্র সংক্রান্তির দিন পর্যন্ত মল্লেশ্বর শিবের গাজন হয়। গাজন নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gajan/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • “সুযোগ পেলেই কুটুস কুটুস। কাউকে ছাড়ি না। আমাদের কামড় খাওনি কে? এক্ষুনি এসো, একটা দিচ্ছি কুটুস করে। জেনে হোক বা না-জেনে, তোমরাও তো আমাদের মারো পিষে পিষে। আমরা তোমার ঘরের কুটুম অথবা প্রতিবেশী। কত যেন নাম আমাদের। যেমন ধরো, পিঁপড়ে, পিঁপড়া, পিঁপিড়া, পিপীলি, পিপীলিক, পিপীলিকা। আকার, গায়ের রং, অবস্থান ইত্যাদির বিচারে আমরা কেউ লাল পিঁপড়ে, কেউ কালো, কেউ কাঠপিঁপড়ে, কেউ ডেঁয়ো। আমরা সবাই কিন্তু কামড়ুটে নই, কেউ কেউ খুব নিরীহ। অনেকেই আবার লোকচক্ষুর আড়ালেই থাকি। তবে হে মনুষ্যগণ, তোমরাও সবাই খারাপ নও। কেউ কেউ আমাদের কথা ভেবেছ, আমাদের নিয়ে লিখেছ। আমাদের বিষয়ে প্রবাদ, ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ কিছু কম লেখা হয়নি। তোমাদের গর্বের বাঙালি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য আমাদের জীবনযাত্রা নিয়ে নিবিড় গবেষণা করেছেন।” জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয় সবাইকে। কীট-পতঙ্গ যে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে, এ দেশে তা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী গোপাল চন্দ্র ভট্টাচার্য। সবাই তাঁকে বলেন প্রকৃতি বিজ্ঞানী। আজ জানবো তাঁর কথা রানা চক্রবর্তীর লেখনীতে https://lekhalikhi.sobbanglay.com/essays/gopal-chandra-bhattacharya/
  • জীবন আমার নাম মানকরে মোর ধাম জিলা বর্ধমানে’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্পর্শমণি কবিতার এই মানকর গ্রাম একটি প্রাচীন জনবসতি। যেকোন প্রাচীন বসতির সঙ্গেই জড়িয়ে যায় নানান উপকথা জনশ্রুতি – মানকরও এর ব্যতিক্রম নয়। তাই এই গ্রামের নামকরণ নিয়ে রয়েছে নানা উপকথা। পুরোনো বাংলার অন্যতম স্বয়ংসম্পূর্ণ গ্রাম হিসেবে ছিল মানকর। বয়ন শিল্পীদের একচেটিয়া ব্যবসা ছিল ‘মুগো সুতো’ – মাছ ধরবার এই সুতো গোটা বাংলাদেশে প্রধানত মানকরেই হত। মানকরের কর্মকাররা গহনার ডাইস করতেন তাও বাংলাদেশে আর কোথাও হত না। এখন হয়ত নব্য বাংলা ভুলতে বসেছে মানকর গ্রামের ইতিহাস – তারই কিছু তথ্য নিয়ে আমরা হাজির করেছি মানকর এর পরিচয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mankar/
  • সার্স বা মার্স ভাইরাসের মতোই নোভেল করোনা ভাইরাস একই প্রজাতি অর্থাৎ করোনা ভাইরাস দলভুক্ত। এই ভাইরাস মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী পাখি ইত্যাদিকে রোগাক্রান্ত করতে পারে। করোনা ভাইরাস এর খুঁটিনাটি জানতে পড়তে হবে – https://sobbanglay.com/sob/corona-virus

২৫ চৈত্র | ৮ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত হয়ে আছেন। কেবল অসামান্য এক লেখক নয় সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষভাবে খ্যাত। জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার আদি সাহিত্যপত্র ‘বঙ্গদর্শনে’র প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই স্নাতকের একজন ছিলেন তিনি। তাঁর রচিত ‘বন্দে মাতরম’ ১৯৩৭ সালে ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/3vZVPqPM1OA

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দেবের প্রথম ছবি অগ্নিশপথ। বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। তারপরে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে চ্যালেঞ্জ ছবিটি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এখানে তাঁর প্রথম সিনেমার প্রথম দৃশ্য রইল আপনাদের জন্য https://youtu.be/Lg2vcIJwj40

২৫ চৈত্র | ৮ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৫ চৈত্র | ৮ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading