আজ বাংলা ১৪৩২ সালের ১৭ বৈশাখ এবং ইংরাজি ২০২৫ সালের ১ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মান্না দে’র জন্মদিন। বাংলা ছায়াছবির গানের জগতে তাঁর তুলনা তিনি নিজেই। ছোট বেলায় কুস্তি ও বক্সিং শিখেছেন। বড় হয়েছেন যত বুঝেছেন তাঁর ক্ষেত্র সঙ্গীত। সঙ্গীতে আসার অনুপ্রেরণা ছিলেন তাঁর বিখ্যাত সুরকার কাকা। খ্যাতির চূড়ায় উঠেছেন যেমন, তেমনই বড় নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন শেষ দিকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manna-dey/
- আজ বাংলাদেশের ভূতপূর্ব ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফখরুদ্দিন আহমেদের জন্মদিন। একজন প্রথিতযশা অর্থনীতিবিদ হিসেবে তিনি পরিচিত। বিশ্বব্যাংকে ২০ বছরেরও বেশি বিভিন্ন পদে কাজ করেছিলেন, পরবর্তীতে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়ে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। তবে ২০০৭ সালের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি ও জরুরি অবস্থার সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়পর্বটি তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর ব্যক্তিজীবন ও কর্মজীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/fakhruddin-ahmed
- আজ অমিতাভ চৌধুরীর মৃত্যুদিন। সাংবাদিক হিসেবে প্রায় দুই শতাধিক দুর্নীতি সম্পর্কিত কেস নিয়ে তিনি লেখালিখি করেন যার ফলস্বরূপ প্রায় পঞ্চাশজন উচ্চপদস্থ দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকের চাকরি খোয়া যায়। সাংবাদিকতার পেশার সূত্রে ইন্দিরা গাঁধী, মুজিবর রহমান, সুচিত্রা সেনের সাথেও তাঁর যোগাযোগ গড়ে উঠেছিল।তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/amitabha-chowdhury/
- আজ ডেভিড লিভিংস্টোনের মৃত্যুদিন। তাঁর সৌজন্যেই আফ্রিকা মহাদেশ সারা বিশ্বের কাছে তাঁর অসীম সৌন্দর্য নিয়ে প্রকাশিত হয়। দুর্গম গহীন জঙ্গল পেরিয়ে, ভয়ংকর হিংস্র পশুর আক্রমণ থেকে বেঁচে মাইলের পর মাইল পথ অতিক্রম করে তিনি খুঁজে বের করেছেন অসামান্য ভিক্টোরিয়া জলপ্রপাত, খরস্রোতা জাম্বেসি নদী। সিংহের আক্রমণ থেকে কোন রকমে প্রাণে বেঁচে আবার বেরিয়ে পড়েছেন আফ্রিকার অচেনা অজানা সৌন্দর্যের খোঁজে। তাঁর অসামান্য জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/david-livingstone/
- ১৯২৬ সালের ১ মে কাকোরিতে সশস্ত্র ট্রেন ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় কাকোরি ষড়যন্ত্র মামলা। এই মামলা নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kakori-conspiracy-case/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-01
ধর্মীয় অনুষ্ঠান :
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ১৮৯৭ সালের ১ মে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে উত্তর কলকাতায় বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। তাই এই দিনটিকে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবস হিসাবে ধরা হয়। বেলুড় মঠ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/belur-math
- ১৯০৮ সালের ১ মে সকাল আটটা নাগাদ মুজফ্ফারপুর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ওয়েনি স্টেশনে এক মুদির দোকানে স্থানীয় কয়েকজন লোক ক্ষুদিরাম বসুকে শনাক্ত করে পুলিশকে খবর দেয়। সেখানেই কনস্টেবল ফতেহ সিং আর শিউ প্রসাদ সিং ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করে। ক্ষুদিরাম বসুর গ্রেপ্তারির সাথে সাথে কিছুদিনের মধ্যেই শুরু হল মুজফ্ফারপুর বোমা মামলা। ঐতিহাসিক এই মামলা সম্পর্কে জানতে ক্ষুদিরামের বিচার প্রক্রিয়া কোন গতিপথে এগোলো তা পড়ুন এখানে https://sobbanglay.com/sob/muzaffarpur-bomb-case/
- হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকা থেকে প্রায় তিরিশ মাইল দক্ষিণে সমুদ্রতল থেকে প্রায় দুই হাজার মিটার উচ্চতায় অবস্থিত জ্বালামুখী সতীপীঠ একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম। মনে করা হয় এখানে সতীর জিহ্বা বা জিভ পড়েছিল। এই সতীপীঠে আগুনের সাতটি শিখা সর্বদাই জ্বলতে থাকে জাদের দেবী অম্বিকা রূপে পূজা করেন ভক্তরা। জনশ্রুতি অনুযায়ী এই আগুন স্পর্শ করলেও হাত পোড়ে না। জ্বালামুখী সতীপীঠ সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jawalamukhi-sati-peeth/
- আমাদের এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের বেশিরভাগেরই চোখের মণির রঙ কালো।কিন্তু এ ছাড়াও লক্ষ্য করলে দেখা যায় এমন অনেক মানুষ রয়েছেন যাদের চোখের মণির রঙ নীল বা খয়েরি। কিন্তু কেন বিভিন্ন মানুষের চোখের রঙ বিভিন্ন হয়? আসুন জেনে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/why-do-humans-have-different-eye-colors

আজ কী দেখবেন :
- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক রোমাঞ্চকর ও অনুপ্রেরণাদায়ক অধ্যায় হল কাকোরি ষড়যন্ত্র মামলা। ১৯২৬ সালের ১ মে কাকোরিতে সশস্ত্র ট্রেন ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় কাকোরি ষড়যন্ত্র মামলা। এই মামলার খুঁটিনাটি জানুন এখানে https://youtu.be/4knhj1aURDE
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
- কবিতার প্রয়োজনীয়তা কতটা? কেন আমরা কবিতা লিখি? খ্যাতির জন্য না অর্থের জন্য না কি ভালবাসার জন্য? সমাজে এবং আমাদের জীবনে কবিতার গুরুত্ব কতখানি? কবিতার প্রয়োজনীয়তা নিয়ে সববাংলায় আলোচনায় উঠে এল অনেক কথা। আলোচনায় অংশগ্রহণ করেছিলেন অম্লান ভট্টাচার্য, অয়ন মৈত্র এবং রুবাই শুভজিৎ ঘোষ। দেখুন এখানে https://youtu.be/sE88wSoKWZ4

অন্যান্য আরও যা পড়বেন :
- মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান