সববাংলায়

৭ জ্যৈষ্ঠ | ২২ মে | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ৭ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ২২ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৭ জ্যৈষ্ঠ | ২২ মে | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আন্তর্জাতিক জীবতাত্ত্বিক বৈচিত্র্য দিবস। ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার নাইরোবি শহরে রাষ্ট্রসঙ্ঘের এক সম্মেলনে জীববৈচিত্র্যের এক নিয়মপত্র নেওয়া হয়। তারপর ২০০১ সাল থেকে প্রতি বছর আজকের দিনটিকে আন্তর্জাতিক জীবতাত্ত্বিক বৈচিত্র্য দিবস হিসাবে পালন করা হয়। এই দিবসের বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-day-for-biological-diversity

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাজা রামমোহন রায়ের জন্মদিন। তিনি স্বপ্ন দেখেছিলেন আধুনিক এক ভারতের। দেশের মানুষকে অতীতমুখী মধ্যযুগীয় মানসিকতার গণ্ডি থেকে বের করে এনে এক নতুন যুগের জীবন দর্শনের আলো দেখানোই ছিল তাঁর উদ্দেশ্য। গভীর ইতিহাস চেতনা দৃঢ়তা আর ঈশ্বরবিশ্বাস তাঁর জীবন সংগ্রামে বার বার প্রকাশ পেয়েছে। তবু তাঁর কর্মকাণ্ডের জন্য তৎকালীন হিন্দু পণ্ডিতসমাজ তাঁকে ‘পাষণ্ড’ ‘ম্লেচ্ছ’ ‘বকধূর্ত’ ‘কাপটিক’ কিংবা ‘নগরান্তবাসী’ নামে সম্বোধন করেছিলেন। এমনকী এক সময় হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের গোঁড়া ধর্মান্ধ অসহিষ্ণু কিছু মানুষ তাঁর প্রাণনাশেরও চেষ্টা করেছিল। তবু তিনি দমে যাননি। তাঁকে নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/raja-rammohan-roy/
  • আজ সুনীতি চৌধুরীর জন্মদিন। মাত্র ১৫ বছর বয়সে ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেটকে গুলি করে হত্যা করেন সুনীতি চৌধুরী। ভারতের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবেই তাঁর নাম বাঙালি তথা ভারতের ইতিহাসে সুবিদিত। জেলের ভিতর অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল তাঁকে। কেমন ছিল তাঁর বাল্য, শৈশবের দিনগুলি যখন জাতীয়তাবাদের প্রথম পাঠ শিখছিলেন তিনি? কীভাবেই বা তিনি যোগ দেন সক্রিয় সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ডে? জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/suniti-choudhury/
  • আজ আর্থার কোনান ডয়েলের জন্মদিন। জনপ্রিয় এই ব্রিটিশ সাহিত্যিক পেশায় চিকিৎসক ছিলেন। চিকিৎসক হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করলেন এক দুঁদে গোয়েন্দা চরিত্র। পৃথিবী আজ যাঁকে চেনে শার্লক হোমস নামে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/arthur-conan-doyle/
  • আজ নোভাক জকোভিচের জন্মদিন। মাত্র ২০ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালের রেকর্ড ভেঙে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। জীবনে দুইবার গোল্ডেন মাস্টার্স শিরোপা পেয়েছেন তিনি। নোভাক জকোভিচের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/novak-djokovic/
  • আজ ভিক্টর হুগোর মৃত্যুদিন। রোমান্টিক যুগের ফরাসি সাহিত্য রচয়িতাদের মধ্যে অন্যতম প্রভাবশালী এবং প্রতিভাবান সাহিত্যিক ছিলেন ফরাসি লেখক ভিক্টর হুগো। কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ব্যঙ্গরচনা ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর উজ্জ্বল অবদান আগামী প্রজন্মের সারস্বত সমাজকে প্রভাবিত করেছিল বিস্তর। তাঁর লেখার শৈলীতে ছিল একধরনের মুক্ত আঙ্গিক, ছিল সাধারণ মানুষের অভিজ্ঞতা এবং কল্পনাপ্রবণ অভিব্যাক্তির শৈল্পিক প্রকাশ। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন এখানে – https://sobbanglay.com/sob/victor-hugo
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-22

    বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

    • রাজা রামমোহন রায় চিঠির আকারে নিজের জীবন সম্বন্ধে লিখেছিলেন। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সেই মূল্যবান চিঠিটি পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rammohan-roy-wrote-his-biography/
    • রামমোহনকে সম্ভবত সর্ব প্রথম বিরোধিতার মুখে পড়তে হয় নিজের পিতার কাছে। মাত্র ষোল বছর বয়সে হিন্দু ধর্মের পৌত্তলিক প্রথার সমালোচনা করে বই লিখে ফেলেন তিনি। বইয়ের নাম ‘হিন্দুদের পৌত্তলিক ধর্মপ্রণালী’। যদিও এই বইটি ছাপিয়ে প্রকাশ করার সুযোগ তাঁর ছিল না কিন্তু পরিবারের লোকজনকে ঠিকই পড়িয়েছিলেন। ফলত ঘর ছেড়ে বেরিয়ে পড়তে হয় তাঁকে। পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য ভ্রমণ করে নেপালে যান। সেখান থেকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করার বাসনায় হিমালয় ডিঙিয়ে তিব্বত যান। তিব্বতে গিয়েও বসে থাকলেন না। তিব্বতীদের ভ্রান্ত ধারণাগুলো নিয়ে কথা বলতে শুরু করেন। তাঁকে বিচার ও শাস্তির মুখোমুখিও হতে হয়। তাঁর জীবনের এরকমই আকর্ষণীয় ঘটনাগুলি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/enemies-of-raja-rammohan-roy/
    • ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্রপ্রসাদ ১৯৫৮ সালের আজকের দিনে অসম ও মণিপুরে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা অধ্যাদেশ জারি করেন যা ১১ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA) হিসেবে স্বীকৃতি পায়। এই আইন কেন তৈরী করা হল ও এই আইনের খুঁটিনাটি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/armed-forces-special-power-act-1958-afspa/
    • ভারতের সর্বকালের সর্বাধিক শিক্ষিত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ২০০৪ সালের আজকের দিনেই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manmohan-singh/

    ৭ জ্যৈষ্ঠ | ২২ মে | আজকের বাছাই | সববাংলায়

    আজ কী দেখবেন :

    ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

    • আজ রাজা রামমোহন রায়ের জন্মদিন। ইংল্যান্ডে যাওয়ার পর কোনও এক ইংরেজ বন্ধুর অনুরোধে রাজা রামমোহন রায় তাঁর নিজের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পত্রাকারে রচনা করেছিলেন। রাজা রামমোহন রায়ের জবানীতে নিজের জীবনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক্ষেত্রে ঐতিহাসিক দ্বিমত হওয়ার সম্ভবনা কমে। সেই চিঠিটির বঙ্গানুবাদ ভিডিও আকারে তুলে ধরা হল এখানে https://youtu.be/pwd2uzlWbnw

    বিশেষ আকর্ষণীয় ভিডিও :

    • ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকেই ভারত এবং পাকিস্তান বেশ কয়েকটি যুদ্ধে লিপ্ত হয়েছে। ইন্দো-পাক যুদ্ধ বা পাক-ভারত যুদ্ধ বলে পরিচিত যুদ্ধগুলির সংক্ষিপ্ত ও নিরপেক্ষ ইতিহাস এখানে তুলে ধরা হল https://youtu.be/dOn31gCXEHw

    ৭ জ্যৈষ্ঠ | ২২ মে | আজকের বাছাই | সববাংলায়

    অন্যান্য আরও যা পড়বেন :

    • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
    • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
    • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
    • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
    • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

    ৭ জ্যৈষ্ঠ | ২২ মে | আজকের বাছাই | সববাংলায়

    অবসরে সাহিত্য :

    • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
    • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
    • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

    সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


     

    তথ্যসূত্র


    1. নিজস্ব সংকলন

    error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

    Discover more from সববাংলায়

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading