সববাংলায়

১১ আষাঢ় | ২৬ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ১১ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ২৬ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১১ আষাঢ় | ২৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। প্রতিবছর ২৬ জুন সারাবিশ্বে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বন্ধ করার লক্ষ্যে এই দিনটি সাড়ম্বরে পালন করা হয়। এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-day-against-drug-abuse-and-illicit-trafficking/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্মদিন। বাংলা সাহিত্যে তিনিই প্রথম ইঞ্জিনিয়ার কবি। রবীন্দ্রযুগের কবি হয়েও তিনি ছিলেন আদ্যোপান্ত অ্যান্টি রোমান্টিক। তাঁর রচনায় সমাজের নিচুস্তরের মানুষের কথা, তাঁদের ভোগ যণ্ত্রণা ও নৈরাশ্যের ছবি ফুটে উঠেছে। তিনি কাব্যকে কল্পনা থেকে বাস্তবের মাটিতে নিয়ে এসেছেন। চিরাচরিত প্রথার বিপক্ষে গিয়ে এক বিপরীতমুখী রচনাই তাঁকে বাংলা সাহিত্যে দুঃখময় কবির আখ্যায় ভূষিত করেছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jatindranath-sengupta/
  • আজ কেতকী কুশারী ডাইসনের জন্মদিন। বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত প্রাবন্ধিক ও গবেষক তিনি। রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুর দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত ছিলেন। শেক্সপীয়রের ওপর অসামান্য পান্ডিত্যের কারণে তিনি বিদগ্ধ মহলে ‘শেক্সপীয়র কুশারী’ নামে পরিচিত ছিলেন। ‘তিসিডোর’ তাঁর রচিত শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচিত হয় । তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ketaki-kushari-dyson/
  • আজ লর্ড কেলভিনের জন্মদিন। তাঁর নামেই তাপমাত্রা মাপার SI এককের নাম রাখা হয়েছে কেলভিন। তাঁর জীবনী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lord-kelvin
  • আজ গওহর জানের জন্মদিন। তিনি ভারতের প্রথম রেকর্ডিং আর্টিস্ট তথা ভারতীয় সঙ্গীত জগতের প্রথম মহিলা সুপারস্টার। তাঁর গান শুনতে দেশ বিদেশের মহারাজারা বারো বগির আস্ত একটা ট্রেন পাঠিয়ে দিতেন তাঁকে নিয়ে আসার জন্য। দশটির চেয়েও বেশি ভাষায় তিনি প্রায় ছয় শতাধিক গান রেকর্ড করেছেন। পোষ্য বেড়ালের ছানা হওয়ার আনন্দে আজ থেকে প্রায় একশো বছর আগে বাইশ হাজার টাকা খরচ করে পার্টি দিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/gauhar-jaan/
  • আজ জাহানারা ইমামের মৃত্যুদিন। বড় ছেলে রুমীকে মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পর থেকেই শহীদ জননী নামে বিখ্যাত হয়ে ওঠেন জাহানারা ইমাম। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা তিনি। মুক্তিযুদ্ধকে একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা, তাঁর স্বামী ও বড় ছেলেকে হারানোর যন্ত্রণা থেকেই তিনি লিখেছিলেন ‘একাত্তরের দিনগুলি’ নামের ভ্রমণকাহিনীটি। মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থাও করেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jahanara-imam/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-26

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • কঙ্কালীতলা মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে কোপাই নদীর তীরে অবস্থিত। বলা হয় এটি একান্ন সতীপীঠের শেষ পীঠ। এই পীঠ সতীপীঠ না উপপীঠ এই নিয়ে অনেক মতান্তর রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর কঙ্কাল পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর কোমরের অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী দেবগর্ভা এবং ভৈরব হলেন রুরু। অন্যমতে দেবীর নাম রত্নাগর্ভি। এই সতীপীঠ নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/konkalitola-satipith/
  • সমগ্র হাওড়ায় দেউলগ্রামে একমাত্র মোষের শিংয়ের চিরুনি তৈরি হয়। হাওড়ার এই গ্রাম যে একসময় বাংলার বীর সন্তান ক্ষুদিরামকেও দেখেছে তা আজকের প্রজন্মের অনেকেই হয়ত জানেন না। এই গ্রামের রথযাত্রা উৎসব যেন সর্ব ধর্ম বর্ণ ও জাতের এক অনিন্দ্যসুন্দর মিলনস্থল। দেউলগ্রাম সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/deulgram/
  • সেলফি তো তুললেন।সে ‘পাউটওয়ালা’-ই হোক আর ‘স্মাইলওয়ালা’-ঠিক তেমন যেন পারফেক্ট লাগছে না।নতুন কেনা ক্যামেরায় মোবাইলটাকে টেবিলে রেখে কায়দা করে তুললেন বটেকিন্তু তেমন যেন হল না।রেস্তোরাঁয় খেতে গিয়ে তাই যখন মকটেল এর গ্লাসটার ছবি তুললেনকিছুতেই যেন ‘pro’ ব্যাপারটা আসছে না। তেতো হয়ে যাওয়া মনটাকে সান্ত্বনার ছোঁয়া দেওয়ার আগে আসুন পরিচয় করিয়ে দিই এক অভিনব পরিভাষার সাথে। ক্যানোনিকাল পারস্পেক্টিভ (Canonical Perspective)। সেটা আবার কি? জানতে তো পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/canonical-perspective/

১১ আষাঢ় | ২৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা কাহিনীগুলো দেখুন এখানে https://youtu.be/bKzPWgYdYN4
  • তাজপুর যাবার আগে এই টিপস গুলো অবশ্যই জেনে নিন https://youtu.be/Fvfc3c6HbKY

১১ আষাঢ় | ২৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১১ আষাঢ় | ২৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading