সববাংলায়

১২ আষাঢ় | ২৭ জুন | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১২ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ২৭ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১২ আষাঢ় | ২৭ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট হওয়া দুই ছাত্রের মধ্যে একজন ছিলেন তিনি। যশোরে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করলেও শেষ অবধি আপন করে নেন সাহিত্যকর্মকেই। তাঁর লেখা বন্দে মাতরম স্বাধীনতার সেই দিনগুলিতে ছিল বিপ্লবীদের অগ্নিমন্ত্র। তাঁর শেষ যাত্রায় হাজারে হাজারে মানুষ খালি পায়ে হেঁটেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bankimchandra-chattopadhyay/
  • আজ রাহুল দেব বর্মণের জন্মদিন। ভারতীয় সঙ্গীত জগত তাঁকে চেনে পঞ্চমদা নামে। তাঁর গানে সারা পৃথিবীর সঙ্গীত উঠে এসেছিল। ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সুরকার হিসেবে পরিগণিত হন তিনি। বলিউডকে লাতিন আমেরিকান মিউজিকের সঙ্গে তিনিই প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rahul-dev-burman/
  • আজ হেলেন কেলারের জন্মদিন। প্রথম অন্ধ ও বধির মানুষ হিসেবে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি রাজনীতির জগতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। আমেরিকান স্যোশালিস্ট পার্টির হয়ে প্রচার করেছিলেন দীর্ঘদিন। আবার প্রতিবন্ধী মানুষদের অধিকার, নারীর ভোটাধিকারের পক্ষে সওয়াল করে গেছেন আজীবন। একজন সুবক্তা হিসেবে সারা বিশ্বে পরিচিত ছিলেন। আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ডের সদস্য ছিলেন একসময়। তাঁর উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল, ‘দ্য স্টোরি অব মাই লাইফ’। ‘ন্যাশানাল উওমেন’স হল অব ফেমে’ নির্বাচিত হন তিনি। হেলেন কেলার সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/helen-keller-2/
  • আজ সুধীন দাশের মৃত্যুদিন। নজরুলগীতির প্রামাণিক এবং বিশুদ্ধ স্বরলিপি নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্ভব করেছিলেন তিনি। তিনিই সর্বপ্রথম লালনের গানের স্বরলিপি নির্মাণ করেন। রেডিওতে গান গেয়ে সঙ্গীত জীবন শুরু করেন তিনি, পরে সুরকার হিসেবেও কাজ করেন সেখানে। নজরুলের গান ছাড়াও রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্তের গান গেয়েও জনপ্রিয় হয়েছিলেন তিনি। অসংরক্ষিত নজরুলের গানের বিকৃতি বন্ধ করবার জন্য নজরুলগীতির সঠিক স্বরলিপি নির্মাণের মতো কাজ করে তিনি সঙ্গীতানুরাগী এবং পন্ডিতমহলেরও প্রশংসা লাভ করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sudhin-das/
  • আজ স্যাম মানেকশের মৃত্যুদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জাপানি সেনার সঙ্গে যুদ্ধে সাত সাতটি গুলিতে বিদ্ধ হয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ দ্য আর্মি স্টাফ স্যাম মানেকশ। গুলি খাওয়ার পরেও অকুতোভয় স্যাম বিপক্ষ সেনার প্রতি আক্রোশে ফেটে পড়েছিলেন। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনারা তাঁর পরিকল্পনা ও বীরত্বব্যঞ্জক লড়াইয়ের কারণেই আত্মসমর্পণ করেছিল। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের কাছে স্যাম বাহাদুর নামে পরিচিত স্যাম মানেকশর জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/sam-manekshaw
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-27

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব হল রথযাত্রা। সেই নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rath-yatra

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ভারতে পুরীর রথযাত্রার পরই প্রাচীনত্বের নিরীখে  দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা হল পশ্চিমবঙ্গের হুগলী জেলার অন্তর্গত শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা।১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই মাহেশের রথযাত্রা। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/mahesh-rathyatra
  • ভক্তরা বিশ্বাস করে রথযাত্রায় অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে জগন্নাথের রথের রশি একবারের জন্য হলেও স্পর্শ করা। কিন্তু কি এমন মাহাত্ম্য আছে জগন্নাথের রথের রশিতে যা ছোঁয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ব্যাকুল হয়ে থাকে? আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagannathdebs-chariot-rope
  • বাংলার একটি অন্যতম ঐতিহ্যবাহী রথযাত্রা হল মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা উৎসব। মহিষাদলের রথযাত্রার ইতিহাস দুই শতাব্দীরও বেশি প্রাচীন। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/mahishadol-rathyatra
  • বাংলার  প্রসিদ্ধ রথযাত্রা গুলোর মধ্যে অন্যতম হুগলীর গুপ্তিপাড়া রথযাত্রা। সাধারণ রথের সঙ্গে বা পুরীর রথের সঙ্গে  গুপ্তিপাড়ার রথের পার্থক্য হল পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে। আর গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জীউর রথ। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/guptipara-rathyatra
  • জগন্নাথের মাসির বাড়ি মানেই সেখানে গিয়ে দেদার জিলিপি পাঁপড়। হাওড়ার বাঁদুরি পরিবারের জগন্নাথ রথের দিনেও মাসির বাড়ি যায়না।পরিবারের ৬০০ বছরের রীতি বাঁদুরি পরিবারে জগন্নাথ দেব রথের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে মেলা ঘুরে আবার নিজের বাড়ি ফিরে আসে।আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/banduri-rathyatra
  • আজ রথযাত্রা। পুরীর রথযাত্রার কথা বিশ্ববিদিত। কিন্তু আমরা অনেকেই জানিনা এমন অনেক রথযাত্রা এই বাংলার জেলায় জেলায় হয় যারা নামে অত বিখ্যাত না হলেও আড়ম্বরে নজর কাড়েই। জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lesser-known-rathyatra/

১২ আষাঢ় | ২৭ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত হয়ে আছেন। কেবল অসামান্য এক লেখক নয় সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষভাবে খ্যাত। জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার আদি সাহিত্যপত্র ‘বঙ্গদর্শনে’র প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই স্নাতকের একজন ছিলেন তিনি। তাঁর রচিত ‘বন্দে মাতরম’ ১৯৩৭ সালে ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/3vZVPqPM1OA

ধর্মীয় অনুষ্ঠান :

  • হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত এই উৎসবটির কেন্দ্রস্থল ওড়িশা রাজ্যের পুরী শহরটি হলেও পশ্চিমবঙ্গেও এই রথযাত্রা যথেষ্ট জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয়। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/kNcd81eLguI

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • একটি কাহিনী অনুসারে গুন্ডিচা হলেন কৃষ্ণের মাসি। রথযাত্রার সময় পোড়াপিঠে খেতে জগন্নাথ তাঁর ভাইবোনকে নিয়ে মাসির বাড়ি আসেন। আবার অন্য কাহিনী অনুসারে গুন্দিচা গত জন্মে ছিলেন কৃষ্ণের ভক্ত। তাঁর একটি কথা রাখতে জগন্নাথ আসেন গুন্দিচা মন্দিরে। এছাড়াও এই মন্দির ঘিরে রয়েছে আরও কাহিনী। সেসব জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/Uq4FO_gPht

১২ আষাঢ় | ২৭ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১২ আষাঢ় | ২৭ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading