সববাংলায়

১৪ আষাঢ় | ২৯ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ১৪ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ২৯ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৪ আষাঢ় | ২৯ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন। বাঙালি বিদ্যায়, নম্রতায়, স্থিরতায়, দৃঢ়তায়, নেতৃত্বে ঠিক কোন উচ্চতায় যেতে পারে তার মূর্ত প্রতীক ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য ও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে দুটি ডিগ্রি অর্জনকারী প্রথম ছাত্র ছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজাবাজার সায়েন্স কলেজ প্রতিষ্ঠায় তাঁর বিশেষ অবদান ছিল। সমগ্র বাঙালি জাতি তাঁকে ‘বাংলার বাঘ’ নামে চেনে। তাঁর অসামান্য জীবন সম্পর্কে জানতে পড়ুন। https://sobbanglay.com/sob/sir-ashutosh-mukhopadhyay/
  • আজ প্রশান্ত চন্দ্র মহলানবীশের জন্মদিন। তাঁকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাও তিনি। পরিসংখ্যানবিদ হিসেবে তাঁর অন্যতম কৃতিত্ব হল মহালানোবীশ দূরত্বের আবিষ্কার। ১৯৫০ সালে ভারতে প্রথম ডিজিটাল কম্পিউটার আনার প্রচেষ্টায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prasanta-chandra-mahalanobis/
  • আজ বুদ্ধদেব গুহ-এর জন্মদিন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও অত‍্যন্ত সাফল্যের সঙ্গে বাংলা সাহিত্য জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। সাহিত‍্যসাধনার পাশাপাশি তিনি সাঙ্গীতিক জগতেও অত্যন্ত দক্ষ। মাধুকরী- তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি বলা যায়। বাঙালীকে অরণ্যপ্রেমী করে তোলায় বড় অবদান তাঁর অমর সৃষ্টি- ঋজুদা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/buddhadeb-guha/
  • আজ মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুদিন। বাংলা কাব্য সাহিত্যে তাঁর হাত ধরেই ‘অমিত্রাক্ষর ছন্দের’ আগমন ঘটে। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে তাঁকে গণ্য করা হয়। আধুনিক ভারতীয় নাটকের জনক বলা হয়ে থাকে তাঁকে। মেঘনাদবধ কাব্য- তাঁরই অমর সৃষ্টি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/michael-madhusudan-dutt/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-29

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জীবনে কখনও হাঁচি হয়নি এমন মানুষ বোধ হয় নেই। ঠান্ডা লেগে হোক ধুলো-পরাগ ইত্যাদিতে বা এলার্জির কারণে হোক আমাদের হাঁচি হয় বিভিন্ন সময়। কিন্তু হাঁচি হয় কেন সে বিষয়ে কি কখনও ভেবে দেখেছেন? শুধু হাঁচি কেন হয় নয় হাঁচি কেন প্রয়োজনীয় সেটিও জেনে নিতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/why-do-we-sneeze/
  • অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী জেলার অন্যতম বৈশিষ্ট্য এখানকার কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের কারণে পটুয়াখালী “সাগরকন্যা” নামেও পরিচিত। কেবল সৌন্দর্য নয়,পটুয়াখালী বিখ্যাত তার মোষের দুধের দই এবং দেশের একমাত্র জলের মিউজিয়ামের কারণেও। এই জেলা সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/patuakhali/
  • ব্যোমকেশ ফেলুদা কিরীটি ইত্যাদিরা বাঙালিদের কাছে অন্যতম প্রিয় গোয়েন্দা চরিত্র। গল্পের গোয়েন্দা চরিত্রগুলি মগজাস্ত্রের সাহায্যে একের পর এক অপরাধের কিনারা করেছেন। বাস্তব জীবনেও অপরাধের কমতি কিছু নেই এবং তার বেশ কিছু অপরাধের কিনারা করতে মগজাস্ত্রে শান দিতে হয় বৈকি! তাই প্রয়োজন গোয়েন্দা বাহিনীর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ভারতের প্রাচীনতম তো বটেই এমনকি গোটা বিশ্বের অন্যতম প্রাচীন গোয়েন্দা বিভাগ।  কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পৃথিবী বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও প্রায় এক দশকের পুরনো। এই গোয়েন্দা বিভাগ নিয়ে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/detective-department-of-kolkata-police

১৪ আষাঢ় | ২৯ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • হরিচাঁদ ঠাকুর শুধু মতুয়া ধর্মের প্রবর্তক নন। তিনি ছিলেন সাম্যের দূত, সমাজের পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর। তাঁর জীবন আমাদের শেখায় — সত্য, প্রেম আর মানবতার শক্তি কত বড়। জাত নয়, ধর্ম নয় — আগে মানুষ হওয়া জরুরি। অহিংসা, প্রেম এবং সমতার মন্ত্র নিয়েই তিনি গড়ে তুলেছিলেন মতুয়া আন্দোলন। আজও তাঁর বাণী কোটি মানুষের মধ্যে আলো জ্বালায়। হরিচাঁদ ঠাকুরের জীবনের অজানা গল্প থেকে শুরু করে কেন তিনি মতুয়া ধর্মের প্রবর্তন করেছিলেন, সবকিছুই এই ভিডিওতে আমরা তুলে ধরেছি। ভিডিওটা দেখে জানুন বিস্তারিত https://youtu.be/nhnqF9H0O2U
  • ছোট্ট আরুষ চক্রবর্তীর কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে https://youtu.be/KgH50xPEfx0

১৪ আষাঢ় | ২৯ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৪ আষাঢ় | ২৯ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।