সববাংলায়

৫ শ্রাবণ | ২২ জুলাই | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ৫ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ২২ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৫ শ্রাবণ | ২২ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কাঙাল হরিনাথের জন্মদিন। গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশের জন্য দেউলিয়া হয়ে গিয়েছিলেন হরিনাথ মজুমদার আর সেই থেকেই তিনি পরিচিত হন কাঙাল হরিনাথ নামে। জমিদারদের উৎপীড়নের সংবাদ পত্রিকায় প্রকাশের জন্য জমিদারের লাঠিয়াল বাহিনী তাঁর বাড়িতে আক্রমণও করেছিল। তবু এত অর্থাভাব ও প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ বাইশ বছর এই পত্রিকা প্রকাশ করে গিয়েছেন হরিনাথ। তাঁর অনালোচিত জীবন ও সাহিত্যকর্ম, সমাজসেবার সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kangal-harinath/
  • আজ প্যারীচাঁদ মিত্রের জন্মদিন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু কলেজের অন্যতম ছাত্র এবং ইয়ং বেঙ্গল দলের অন্যতম নেতা ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/peary-chand-mitra/
  • আজ শ্রীগৌরী সাওয়ান্তের জন্মদিন। তিনি ছিলেন প্রথম ট্রান্সজেন্ডার মানুষ যিনি সুপ্রিম কোর্টে ট্রান্সজেন্ডারদের অধিকারের জন্য পিটিশন দায়ের করেন। তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও একটি পাঁচ বছরের শিশু কন্যাকে দত্তক নিয়ে প্রথমে সমালোচিত হলেও পরে প্রভূত প্রশংসা পেয়েছেন। তিনি কীভাবে বাড়ি থেকে পালিয়ে, প্রচুর সামাজিক প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে লড়ে গেছেন এবং সমাজের ব্রাত্য মানুষগুলোর লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে উঠেছেন সে-সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/shreegauri-sawant
  • আজ ইন্দ্রলাল রায়ের মৃত্যুদিন। তিনি প্রথম বাঙালি তথা ভারতীয় যুদ্ধবিমানচালক। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ভারতীয় হিসেবে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন ইন্দ্রলাল রায় এবং বিশ্বযুদ্ধের ইতিহাসে প্রথম বাঙালি বীর শহীদ তিনিই। নানা আশ্চর্য কাহিনী তাঁর জীবন জুড়ে রয়েছে – মর্গে তাঁকে মৃত বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সুস্থ হয়ে আবার যোগ দেন লড়াইয়ে, তার জন্যেও কম চেষ্টা করতে হয়নি। তাঁর জীবন সম্বন্ধে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/indra-lal-roy/
  • আজ মুথুলক্ষ্মী রেড্ডির মৃত্যুদিন। বিশ্বের প্রথম মহিলা যিনি আইনসভার ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, তাঁর নাম মুথুলক্ষ্মী রেড্ডি। ডান্ডি অভিযানে গান্ধীজীর গ্রেফতারের প্রতিবাদে মাদ্রাজ কাউন্সিল ত্যাগ করেছিলেন তিনি। একাধারে তিনি ছিলেন একজন চিকিৎসক, সমাজকর্মী এবং নারীর অধিকারের জন্য প্রাণপণ লড়াই করে চলা এক মানুষ। দীর্ঘকালের দেবদাসী প্রথা বিলুপ্তির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন মুথুলক্ষ্মী। তাঁকে নিয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/muthulakshmi-reddy/
  • আজ হেমেন্দ্রনাথ মজুমদারের মৃত্যুদিন। অবনীন্দ্রনাথদের প্রাচ্যবাদী বেঙ্গল স্কুল ঘরানার বিরোধিতা করে পাশ্চাত্য অ্যাকাডেমিক ঘরানায় চিত্রচর্চার একটি ধারা বহমান রাখার চেষ্টা করেছিলেন শিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার। সেই উদ্দেশ্যে যামিনী রায়দের মতো সমমনস্ক কিছু শিল্পীদের নিয়ে তিনি গঠন করেন ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। পঞ্চম জর্জকে স্বাগত জানানোর জন্য নির্মিত দ্বারের অলঙ্করণের দায়িত্ব তাঁকে দেওয়া হলেও সে কাজ তিনি প্রত্যাখান করেছিলেন একজন আত্মমর্যাদাসম্পন্ন ভারতীয় হিসেবে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hemendranath-majumdar/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-22

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • পাঁচ পাঁচটি পুত্র পেয়ে রাজা পাণ্ডুর পুত্রলাভের বাসনা তো সম্পন্ন হল কিন্তু মনের কোথাও তার অপূর্ণ কামনা রয়েই গেল। দুটি সুন্দরী রমণী তার স্ত্রী অথচ নিজে তাদের গর্ভে সন্তান উৎপাদন করতে পারল না সে, ডাকতে হল দেবতাদের। কিন্তু তারপর নিজের ভুলে একদিন মৃত্যু হল পাণ্ডু ও মাদ্রীর। আরও পড়ুন এখানে https://sobbanglay.com/sob/death_of_pandu_and_madri
  • একসময় বাংলায় নীলচাষের অন্যতম কেন্দ্র ছিল দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বারুইপুর। ১৪৯৫ তে রচিত ‘মনসাবিজয়’ কাব্যে বিপ্রদাস পিপলাই এই অঞ্চলের অনেক স্থানের নাম উল্লেখ করেছিলেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যোগসূত্র আছে এই জনপদের সাথে। বারুইপুর নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/baruipur/
৫ শ্রাবণ | ২২ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • রাজীব চক্রবর্তীর কণ্ঠে তাঁর স্বরচিত গল্প ‘হাবুর কথা‘ শুনুন এখানে https://youtu.be/UBqqoMSkvcE

৫ শ্রাবণ | ২২ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৫ শ্রাবণ | ২২ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhii
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines//lekhalilikhi
  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading