আজ বাংলা ১৪৩২ সালের ২৪ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ১১ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ অমিতাভ বচ্চনের জন্মদিন। শতাব্দীর সেরা মহাতারকা তিনি। দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি নিজেই প্রায় একা হাতে একটা গোটা ফিল্ম ইণ্ড্রাস্ট্রিকে ধরে রেখেছেন। সত্তর দশক থেকে নব্বই দশক পর্যন্ত হিন্দি ছবিতে তাঁকে ছাড়া ভাবাই যেত না। একটা সময়ের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ইমেজ থেকে পরবর্তীকালে সাদা ফ্রেঞ্চ-কাট দাড়িতে তিনি এক কিংবদন্তী অভিনেতা । জনপ্রিয় ছবির তালিকাই হোক বা পুরস্কারের ঝুলি কোনোটাই শেষ হবে না তাঁকে নিয়ে বলতে গেলে আর তাই তাঁর সম্পর্কে বিশদে সব তথ্য জানতে গেলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/amitabh-bacchan/
- আজ নগেন্দ্রনাথ বসুর মৃত্যুদিন। বাংলা ভাষায় রচিত প্রথম বিশ্বকোষের রচয়িতা তিনি। প্রাচীন বাংলার ইতিহাসে তাঁর অসামান্য অবদানের কথা মাথায় রেখে সম্প্রতি কলকাতা পৌরসংস্থা “বিশ্বকোষ লেন” নামে কলকাতার একটি রাস্তার নামকরণ করেছে। কেবলমাত্র তাঁর সারা জীবনের ব্যক্তিগত পুঁথি সংগ্রহের ওপর নির্ভর করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু হয়। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nagendranath-basu/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-11
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ‘বারো ইয়ারি’ থেকে ‘বারোয়ারি’ – বাংলার দুর্গাপুজোর ইতিহাসে এ এক বাঁকবদলের নিশান। জমিদারবাড়ির সাবেকি পুজোয় প্রবেশাধিকার ছিল না সাধারণ মানুষের আর তাই মানুষ নিজদের উদ্যোগেই একদিন দেবীর আরাধনা শুরু করে। বাড়ি থেকে শুরু হয় বারোয়ারি পুজো। কেমন ছিল সেই সব পুজোর ধরন; কলকাতায় প্রথম বারোয়ারি পুজো কীভাবে শুরু হল? জানতে গেলে পড়ুন https://sobbanglay.com/sob/history-of-barwari-durga-puja/
- সামান্য একটা দুর্গাপূজার আচার-সংস্কার পালন করতে গিয়ে ব্রিটিশ সাহেবের সঙ্গে মামলা লড়তে বাধ্য হয়েছিলেন রানি রাসমণি। ষষ্ঠীর দিন কলাবৌকে গঙ্গাস্নান করাতে নিয়ে যাওয়ার সময় ঢাক-ঢোলের ভোরের কাঁচা ঘুম ভেঙে যায় এক সাহেবের, সেই থেকে মামলা গড়ালো। পঞ্চাশ টাকা জরিমানা হল রানি রাসমণির কিন্তু অবশেষে রানিরই জয় হল। সেই পুজোতেই শ্রীরামকৃষ্ণদেব এলেন স্বয়ং, নারীর বেশে দেবীর সামনে চামড় দোলালেন। কবিগান, যাত্রাপালা, কুস্তি প্রদর্শন সব মিলিয়ে কলকাতার ইতিহাসে জানবাজারের রানি রাসমণির দুর্গাপুজো এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে বিরাজমান। এই বনেদি পুজো সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/rani-rasmani-puja/
- অষ্টমীর দিনেই সিঁদূরখেলা হয় এই বাড়িতে, আবার দশমীর দিন বিসর্জনের সঙ্গে সঙ্গেই ওড়ানো হয় জোড়া নীলকন্ঠ পাখি। দেবীর বাহন সিংহের মুখ এখানে ঘোড়ার মতো। বাংলার প্রথম কোটিপতি ব্যবসায়ী রামদুলাল দেবের প্রতিষ্ঠিত বিডন স্ট্রিটের এই দুর্গাপুজোকে লোকে একডাকে চেনে ছাতুবাবু-লাটুবাবুদের পুজো নামে। অন্যান্য বনেদি বাড়ির পুজোর রীতির সঙ্গে কিছুটা সাদৃশ্য থাকলেও এর বিশেষত্ব রয়েছে অনেক আর সেই সব অজানা তথ্য জেনে নিতে পড়ুন – https://sobbanglay.com/sob/chatubabu-latubabu-puja/
- দেবী দুর্গার দশটি রূপকে একত্রে দশমহাবিদ্যা বলা হয় নিশ্চয়ই জানেন? দশটি রূপের নাম হয়তো অনেকেরই মনে থাকে না। কিন্তু হিন্দু ধর্মে এই দশমহাবিদ্যা রূপের যথেষ্ট গুরুত্ব আছে। দক্ষের বিরাট যজ্ঞে অনাহুত শিবকে নিয়ে যাওয়ার জন্য এবং নিজে যাওয়ার অনুমতি প্রার্থনায় দেবী পার্বতী শিবকে ঘিরে ফেলেন দশ দিক দিয়ে এবং এই দশটি রূপ প্রদর্শনের মাধ্যমে ভয় দেখান। দশমহাবিদ্যার দশটি রূপের তাৎপর্য কী? কেমন রূপ তাদের এখনই জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dashamahavidya/
- প্রায় ২০০ বছর পেরিয়ে গিয়েছে ছয়টি প্রজন্ম অতিক্রান্ত তবুও বদলায়নি কিছুই। কালের নিয়মে পারিপার্শ্বিক জীবনধারা হয়ত পাল্টেছে। অনেক কিছু আধুনিক হয়েছে। কিন্তু একই রয়ে গিয়েছে জনাইয়ের মুখোপাধ্যায় পরিবারের দুর্গোৎসব। এই মুখোপাধ্যায় পরিবারের দেবী দুর্গার আরাধনায় এখনো শামিল হন এলাকার মানুষজন। কেবলমাত্র স্থানীয়রাই নন দূর-দূরান্ত হইতে ভক্তরা আসেন দেবী প্রতিমা দর্শন করতে অঞ্জলি দিতে প্রসাদ খেতে। হুগলী জেলার জনাইয়ের মুখোপাধ্যায় রাজবাড়ীর ২০০ বছরের দুর্গাপুজায় মা দুর্গা পূজিত হন শ্মশানের ভূমিতে। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/durgapuja-in-crematorium

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান