সববাংলায়

৫ অগ্রহায়ণ | ২২ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ৫ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৫ সালের ২২ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৫ অগ্রহায়ণ | ২২ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রুক্মা বাঈয়ের জন্মদিন। ব্রিটিশ-শাসিত ভারতের প্রথম অনুশীলনকারী মহিলা ডাক্তারদের মধ্যে একজন হলেন রুক্মা বাঈ রাউত। রুক্মা বাঈ ছিলেন এমন এক সাহসী নারী যাঁর উদ্যমেই বাল্যবিবাহ এবং বাধ্যতামূলক বৈধব্য গ্রহণের বিরুদ্ধে ব্রিটিশ সরকার ১৮৯১ সালে ‘সম্মতি বয়সের আইন’ জারি করতে বাধ্য হয়। দৃষ্টান্তমূলক ‘বিবাহ অধিকার পুনঃস্থাপন’ মামলার সঙ্গে আজও রুক্মা বাঈয়ের নাম স্মরণ করা হয়। রুক্মা বাঈ এক অর্থে ব্রিটিশ ভারতের প্রথম নারীবাদী সাহসিনী। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rukhmabai-raut/
  • আজ বাংলার অগ্নিকন্যা শান্তি ঘোষের জন্মদিন। মাত্র চোদ্দ বছর বয়সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন অত্যাচারী ব্রিটিশ শাসক সিজিবি স্টিভেন্সকে। অকথ্য শারীরিক নিপীড়নেও তাঁর দল সম্পর্কে তাঁর মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি ব্রিটিশ পুলিশ। ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শুনে তিনি ভরা আদালতে চিৎকার করে বলেছিলেন,“আমাদের দেশের জন্য শহীদ হওয়া থেকে বঞ্চিত করা হল।’’ তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shanti-ghosh/
  • আজ ঝলকারী বাঈয়ের জন্মদিন। তিনি ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের মহিলা সেনায় দায়িত্বে ছিলেন। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় রানি লক্ষ্মীবাঈয়ের দূর্গ ব্রিটিশ সৈন্য আক্রমণ করলে ঝলকারী বাঈ রানি লক্ষ্মীবাঈকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jhalkari-bai/
  • আজ অসীমা চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় রসায়নবিদ। অসীমা চট্টোপাধ্যায়ই প্রথম ভারতীয় মহিলা যিনি কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী (D.Sc.) লাভ করেছিলেন। তিনি ম্যালেরিয়া এবং মৃগীরোগের ঔষধ তৈরি করেছিলেন। তাঁর সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে এই লিঙ্কে দেখুন https://sobbanglay.com/sob/asima-chatterjee
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-22

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বাংলার লোকসঙ্গীতে সারি গান হল অন্যতম একটি ধারা। মূলত বাইচ অর্থাৎ নৌকার প্রতিযোগিতার সময়ে এই গান গাওয়া হয় তবে এর অর্থবিস্তার ঘটেছে। শ্রমিক, কৃষকরা শ্রম লাঘবের জন্য যে গান গায় সেগুলিকেও সারি গানের অন্তর্ভুক্ত করা হয়। তবে মূলত নৌকার মাঝিমাল্লাদের গান হিসেবেই সারি গানের পরিচয়। তাহলে ভাটিয়ালি গানের সঙ্গে এর তফাত কী? এই প্রশ্নের উত্তর পেতে এবং সারি গানের ইতিহাস ও আরও নানা খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sari-song
  • শৈলশহর দার্জিলিং-এর কিছুদূরে এক স্বল্পপরিচিত পাহাড়ি গ্রাম দাওয়াইপানি। শান্ত, স্নিগ্ধ পাহাড়-অরণ্যে ঘেরা এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য চোখে পড়ে। নিকটেই রয়েছে ছোট্ট পাহাড়ি একটি নদী। কুয়াশাচ্ছন্ন আরণ্যক পরিবেশ, পাহাড়ে ঘেরা এই গ্রামটি নিশ্চিন্ত অবসর যাপনের জন্য একেবারে উপযুক্ত। দাওয়াইপানি ভ্রমণের পরিকল্পনা করার আগে জায়গাটি সম্পর্কে  প্রয়োজনীয় সব তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-dawaipani
  • পৃথিবী জুড়ে আজ দৃষ্টিহীন মানুষদের পঠনপাঠনের জন্য যে ব্রেইল পদ্ধতির ব্যবহার করা হয়, তা মাত্র ১৫ বছর বয়সে উদ্ভাবন করেছিলেন লুই ব্রেইল। তিন বছর বয়সে চোখে গুরুতরভাবে আঘাত পান এবং তারফলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। তবুও জীবনে কখনও পিছিয়ে আসেননি, বরং এগিয়ে গেছেন নিজের দক্ষতায়। সঙ্গীতজ্ঞ হিসেবেও নামডাক হয়েছিল তাঁর। দৃষ্টিহীনদের জন্য কীভাবে তিনি ব্রেইল পদ্ধতি তৈরি করলেন এবং সেইসঙ্গে তাঁর জীবনের আরও নানা খুঁটিনাটি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/louis-braille

৫ অগ্রহায়ণ | ২২ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অসীমা চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় রসায়নবিদ। অসীমা চট্টোপাধ্যায়ই প্রথম ভারতীয় মহিলা যিনি কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী (D.Sc.) লাভ করেছিলেন। তিনি ম্যালেরিয়া এবং মৃগীরোগের ঔষধ তৈরি করেছিলেন। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/8iPExB9B4Kk
  • আজ ঝলকারী বাঈয়ের জন্মদিন। তিনি ছিলেন এক সাধারণ দলিত পরিবারের মেয়ে। কিন্তু অস্ত্রশিক্ষা থেকে শুরু করে যুদ্ধ কৌশল, রণনীতি থেকে আত্মত্যাগ – সব কিছুতেই তিনি ছিলেন এক অসাধারণ দৃষ্টান্ত। কী করে এক সাধারণ নারী হয়ে উঠলেন এত বড় বীরাঙ্গনা? তাঁর বিস্ময়কর জীবন কাহিনি জানুন এখানে https://youtu.be/Q6LEr_-Piig

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • এতক্ষণে যেন হুঁশ ফিরল উদানের, বীপ্সার স্বরে হুঁশ ফিরল উদানের। আর তখনই খেয়াল হল বীপ্সাকে এখনই বললে চলবে না কি চলছে তার মনে। ডাক্তার যে বলেছে, “এখন কিন্তু আপনাকেই ওনার খেয়াল রাখতে হবে।” কি হয়েছে বীপ্সার? উদান কি পারবে তাকে ভালো করে তুলতে? রুবাই শুভজিৎ ঘোষের কলমে প্রেমের গল্প, “ভালোবাসা বাকি আছে” এর অডিও স্টোরি শুনুন এখানে https://youtu.be/yq6WjgeWe4E

৫ অগ্রহায়ণ | ২২ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৫ অগ্রহায়ণ | ২২ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading