আজ বাংলা ১৪৩২ সালের ১০ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৫ সালের ২৭ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ত্রৈলঙ্গ স্বামীর জন্মদিন। তাঁর ভক্তেরা মনে করতেন তিনি হলেন সাক্ষাৎ ভগবান শিবের অবতার। স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাঁকে আখ্যা দিয়েছিলেন ‘কাশীর জ্যান্ত বিশ্বেশ্বর’’ নামে। কথিত আছে তিনি নাকি প্রায় ২৮০ বছর বেঁচেছিলেন। সাধক বামাক্ষ্যাপা, শ্যামাচরণ লাহিড়ী, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ প্রমুখ অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তাঁর সম্মুখে মাথা নত করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক এই মহাত্মার জীবনের নানা আশ্চর্য ঘটনা https://sobbanglay.com/sob/trailanga-swami/
- আজ হরিবংশ রাই বচ্চনের জন্মদিন। হরিবংশ রাই বচ্চন হিন্দী সাহিত্যের অন্যতম শক্তিশালী একজন লেখক। ‘হিন্দী কবি সম্মেলনে’রও সদস্য ছিলেন তিনি। ‘মধুশালা’, ‘মধুবালা’, ‘মধুকলস’ -এই কাব্যগ্রন্থত্রয়কে তাঁর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সৃষ্টি বলে গণ্য করা যায়। কবি হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন অনুবাদক। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/harivansh-rai-bachchan/
- আজ ব্রুস লির জন্মদিন। তিনিই প্রথম সিনেমার মাধ্যমে মার্শাল আর্টকে সারা বিশ্বের দরবারে সুপরিচিত করে তোলেন। প্রশ্নাতীত ভাবে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মার্শাল আর্টিস্ট হিসেবে গণ্য করা হয় তাঁকে। অ্যাকশন ধর্মী সিনেমায় মার্শাল আর্টকে হলিউডে জনপ্রিয় করে তোলার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/brucee-lee/
- আজ অ্যান্ডারস সেলসিয়াসের জন্মদিন। বিজ্ঞানের ইতিহাসে তিনি মূলত সেলসিয়াস থার্মোমিটারের আবিষ্কারক হিসেবেই জনপ্রিয় হয়ে আছেন। অথচ সেটি কিন্ত আমাদের ব্যবহৃত সেলসিয়াস থার্মোমিটারের চেয়ে একদমই আলাদা ছিল। এর কারণ কী এবং বিজ্ঞানী সেলসিয়াসের জীবনের নানা কাহিনী জানতে হলে পড়ে ফেলুন এই লেখাটি – https://sobbanglay.com/sob/anders-celsius
- আজ বিশ্বনাথ প্রতাপ সিং-এর মৃত্যুদিন। তিনি ছিলেন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি ‘মন্ডল কমিশন রিপোর্ট’ বাস্তবায়িত করার কথা ঘোষণা করেন। এই রিপোর্টে সমাজের পিছিয়ে পড়া ব্যক্তিবর্গের জন্য কর্মক্ষেত্রে সংরক্ষণের কথা বলা হয়েছিল। তাঁর প্রধানমন্ত্রীত্বের সময়েই রাম জন্মভূমি বাবরি মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়। তাঁর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vishwanath-pratap-singh/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-27
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পুরীর জগন্নাথ মন্দির হিন্দুধর্মের অন্যতম প্রাচীন একটি মন্দির এবং অহিন্দুদের প্রবেশ এখানে কঠোরভাবে নিষিদ্ধ। এটিই একমাত্র মন্দির যেখানে মূর্তিগুলি কিছু বছর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা হয়। ২০১৬ সাল থেকে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করছে। এখানে https://sobbanglay.com/sob/jagannath-temple/
- গত কয়েক দশকের দেখা গেছে জমজ বাচ্চা জন্মানোর হার বাড়ছে। মানুষের এক বারে একটি বাচ্চা জন্মানোই সাধারণ ঘটনা, জমজ জন্মানোকে ব্যতিক্রম হিসেবেই দেখা হয়। জমজ বাচ্চা কেন হয়? কেনই বা জমজ জন্মানোর হার বাড়ছে? জানতে পড়তেই হবে এখানে https://sobbanglay.com/sob/why-twins-are-formed
- ১৯৪৬ সালের হিন্দু-মুসলিম দাঙ্গার প্রসঙ্গে গোপাল পাঁঠা নামের এক বিতর্কিত মানুষের নাম উঠে আসে। মুসলিম দাঙ্গাবাজদের নির্বিচারে হিন্দু হত্যার বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি গড়ে তুলেছিলেন এক সশস্ত্র বাহিনী এবং পাল্টা হত্যালীলা শুরু করেছিলেন। তাঁকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্নরকম মত। এই কুখ্যাত ও বিতর্কিত ব্যাক্তিত্ব গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/gopal-patha/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ত্রৈলঙ্গ স্বামীর জন্মদিন। তিনি কাশীর সচল বিশ্বনাথ বলে পরিচিত। তাঁকে বহু মানুষ দেখেছেন নগ্ন অবস্থায় বারাণসীর রাস্তায় ঘুরে বেড়াতে — নির্লিপ্ত, নিবেদিত, এবং ঈশ্বরচিন্তায় ডুবে থাকা এক সন্ন্যাসী। তিনি ঘণ্টার পর ঘণ্টা গঙ্গার জলে ভাসতেন, কেউ বলতেন — তিন দিন ডুবে থেকেও তিনি নিঃশ্বাস ছাড়তেন না! তাঁর জীবনকাহিনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/RJetYi7_4_A
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- আব্দুল কালাম ছিলেন প্রকৃত অর্থেই জনতার রাষ্ট্রপতি। পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি তাঁর ছিল অগাধ শ্রদ্ধা। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন- https://youtu.be/kBgFNIAu-0E
- সূর্যের আলো মুখে পরতে ঘুম ভেঙে যায় অনিমিখের। ধড়ফড় করে ওঠে। কালকের ব্যাপারটা কি স্বপ্ন ছিল? মুখ ধুয়ে, ভয়ে ভয়ে লাইট জ্বালায়। সন্ধ্যে হলে অনিমিখ ভয়ে লাইট জ্বালায়। কৌষিকীও পুরো আতঙ্কে অস্থির হয়ে যায়। এ ঘর ও ঘর ছোটা ছুটি করতে থাকে আর লাইট জ্বালাতে থাকে। ওরা দুজন প্রায় দেড়- দুই ঘণ্টা ধরে পুরো ব্যাপারটা দেখতে থাকে। কিসের আতঙ্কে অনিমিখ আর কৌষিকী ছোটাছুটি করতে থাকে? কি রহস্য লুকিয়ে আছে তাদের বাড়ির দেওয়ালে? জানতে হলে শুনুন ইন্দ্রনীল চক্রবর্তীর কলমে অসাধারণ এক কল্পবিজ্ঞানের গল্প দেয়াল – https://youtu.be/lYmgoLJD1rA

অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান