আজ বাংলা ১৪৩২ সালের ১৪ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৫ সালের ১ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- প্রতি বছর ১ ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে বিশ্ব এইডস দিবস পালিত হয় এইডস সম্বন্ধে জনসচেতনতা গড়ে তোলার জন্য। প্রতি দিনই বিশ্বের কোন না কোন প্রান্তে এইডসের শিকার হচ্ছেন বহু মানুষ এবং অসুখটি হওয়ার কারণে বহু মানুষের মৃত্যুও হচ্ছে। এই দিনটির গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-aids-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ টিপু সুলতানের জন্মদিন। ‘মহীশূরের বাঘ’ টিপু সুলতান ছিলেন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি। টিপুই প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে রকেট-প্রযুক্তি ব্যবহার করেন। ভারতের স্বাধীনতার লক্ষ্যে নেপোলিয়নের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে ব্রিটিশ আধিপত্য খর্ব করতে চেয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tipu-sultan/
- আজ মেরি তুসোর জন্মদিন। মাদাম তুসোর মিউজিয়ামের কথা নিশ্চয় সবাই জানেন? বিখ্যাত সব মনীষী এবং জনপ্রিয় ব্যক্তিদের মোমের প্রতিকৃতি নির্মাণ করে এখানেই প্রদর্শনী করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে এর শাখা রয়েছে, ভারতেও আছে। কিন্তু জানেন কী কে ছিলেন এই মাদাম তুসো? আসলে যার নাম ছিল মেরি তুসো, পেশায় তিনি ছিলেন সেকালের বিখ্যাত মোমের মূর্তি নির্মাণকারী। কীভাবে গড়ে উঠলো এই মিউজিয়াম আর কীভাবেই বা বিখ্যাত হয়ে উঠলেন মেরি তুসো জানতে গেলে পড়ুন https://sobbanglay.com/sob/marie-tussaud/
- আজ বিজয়লক্ষ্মী পন্ডিতের মৃত্যুদিন। তিনি ছিলেন স্বাধীনতা-পূর্ব ভারতবর্ষে ক্যাবিনেটের প্রথম মহিলা পদাধিকারী। ১৯৪১ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি সর্বভারতীয় মহিলা সম্মেলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vijaya-lakshmi-pandit/
- আজ জে বি এস হ্যালডেনের মৃত্যুদিন। ‘নব্য-ডারউইনবাদ’-এর একজন অন্যতম প্রবক্তা ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জে বি এস হ্যালডেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের হয়ে যুদ্ধও করেছিলেন। শেষ জীবনটা তিনি ভারতেই কাটিয়েছিলেন। এমনকি ভারতের নাগরিকত্বও গ্রহণ করেছিলেন তিনি। হিন্দুধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আপন করে নিয়েছিলেন ভারতের সংস্কৃতিকে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/j-b-s-halden/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন https://sobbanglay.com/sob/history-today-december-1
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শীতকাল এলেই শুরু হয়ে যায় পিকনিকের মরশুম। সারা বাংলা জুড়েই অজস্র পিকনিক স্পট ছড়িয়ে রয়েছে। আজকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণার জনপ্রিয় পিকনিক স্পটগুলো নিয়ে জানব এখানে https://sobbanglay.com/sob/picnic-spot-in-24-parganas/
- সাল ১৯৮৫। ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার প্রচ্ছদে দেখা গেল জ্বলন্ত চাহনিতে তাকানো এক আফগান কিশোরীকে। বয়ঃসন্ধির পর্যায়ে আসা ঐ কিশোরীর মাথায় লাল স্কার্ফ, সবুজাভ চোখের মণি যেন প্রবল ক্ষুধা আর ক্রোধে ক্যামেরার দিকে নিবিষ্ট। কিছুদিনের মধ্যেই সেই প্রচ্ছদের কিশোরী জনপ্রিয় হয়ে উঠলো বিশ্বের দরবারে ‘আফগান গার্ল’ নামে। কে এই আফগান গার্ল জানতে গেলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/afghan-girl/
- সমুদ্রে ঘুরতে গিয়ে লক্ষ্য করেছেন, ঢেউগুলি যত এগিয়ে আসে উপকূলের দিকে ততই যেন উচ্চতা বাড়িয়ে ঝাঁপিয়ে ভেঙ্গে পড়ে। কিন্তু কেন এমন হয়? জানুন এখানে – https://sobbanglay.com/sob/why-are-sea-waves-larger-near-shore

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- ভারতীয় জাদুঘর নিয়ে আকর্ষণীয় তথ্য দেখুন এখানে https://youtube.com/shorts/PYqWIgL1cmU

অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান