আজ বাংলা ১৪৩২ সালের ২৩ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৫ সালের ১০ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- প্রতি বছর ১০ ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে সর্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে বাস্তবায়িত করার লক্ষ্যে মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। এই দিবসটির গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/human-rights-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ যদুনাথ সরকারের জন্মদিন। যদুনাথ সরকার একজন খ্যাতনামা বাঙালি ঐতিহাসিক। দীর্ঘ ছয় দশক ধরে ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাস গবেষণার কাজে, মূলত মুঘল সাম্রাজ্যের অতীতের পুঙ্খনাপুঙ্খ চর্চা ও বিশ্লেষণে তিনি ছিলেন অগ্রদূত। ঐতিহাসিক ই. শ্রীধরন যদুনাথ সরকারকে ‘তাঁর সমসাময়িক শ্রেষ্ঠ ভারতীয় ইতিহাসবিদ’ বলে অভিহিত করেছেন। পাঁচ খণ্ডে রচিত ‘হিস্ট্রি অব ঔরঙ্গজেব’ তাঁর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jadunath-sarkar/
- আজ প্রফুল্ল চাকীর জন্মদিন। বিপ্লবী প্রফুল্ল চাকী ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ নাম। তার সাহসিকতার কাহিনী সকলেরই জানা। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prafulla-chaki/
- আজ চক্রবর্তী রাজাগোপালাচারীর জন্মদিন। কেবল রাজনীতিবিদ নন, একাধারে আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং একজন উচ্চমানের লেখক ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশদের প্রতি নমনীয় মনোভাব দেখিয়ে কংগ্রেস সতীর্থদের রোষের মুখে পড়েছিলেন রাজাগোপালাচারী। তিনি গঠন করেছিলেন স্বতন্ত্র পার্টি যা কিনা বৃহত্তম বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। এমন প্রতিভাবান এবং বিতর্কিত এক ব্যক্তিত্ব চক্রবর্তী রাজাগোপালাচারীর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chakravarti-rajagopalachari/
- আজ বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্মদিন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে গুরুদায়িত্ব পালন করেছিলেন তিনি। দেশের বিচার বিভাগের বিভিন্ন দায়িত্ব সামলানো থেকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে কাজ করেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেছিলেন একসময়। অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই প্রতিভাশালী রাজনীতিবিদ এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mohammed-shahabuddin
- আজ আলফ্রেড নোবেলের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন সুইডিশ পদার্থবিদ, ইঞ্জিনিয়ার, আবিষ্কারক, ব্যবসায়ী, অস্ত্র নির্মাতা এবং দানশীল ব্যক্তিত্ব। তাঁর পেটেন্ট নেওয়া ৩৫৫টি আবিষ্কারের মধ্যে ডায়নামাইট আবিষ্কার সর্বাধিক বিখ্যাত। বর্তমানে তাঁর নামে নামাঙ্কিত পৃথিবীর সব থেকে সম্মানীয় পুরস্কার নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে প্রতিবছর বিশেষ কয়েকটি ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alfred-noble/
- আজ স্টাইলিয়ানস কাইরিয়াকাইডসের মৃত্যুদিন। কখনো হোটেলে বাসন মাজার কাজ, কখনো বেকারিতে কেক তৈরি আবার কখনো বাজারের ডেলিভারি বয়ের কাজ করতে করতেও অদম্য প্রাণশক্তিতে গভীর রাত্রে দৌড়ের প্রশিক্ষণ নিতেন তিনি। ডাক্তার শেভারটন বলেছেন তাঁর হৃদস্পনের স্বল্পগতির জন্য তিনি দীর্ঘ দূরত্বের দৌড় অনায়াসেই শেষ করতে পারবেন। দুর্ভিক্ষ পীড়িত গ্রীস আবার ঘুরে দাঁড়ালো তাঁর হাত ধরে। বস্টন ম্যারাথনের প্রথম মাইল চিহ্নিত করা হয় তাঁর একটি মূর্তি বসিয়ে যার নাম – “স্পিরিট অফ ম্যারাথন” ! অলিম্পিকের ইতিহাসে তাঁর অবিশ্বাস্য অবদানের কাহিনি জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/stylianos-kyriakides/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-10
বিশেষ আকর্ষণীয় কন্টেন্টঃ
- আজ প্রফুল্ল চাকীর জন্মদিন। প্রফুল্ল চাকী আত্মহত্যা করেছিলেন না তাকে হত্যা করা হয়েছিল? প্রফুল্ল চাকীর মৃত্যুরহস্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prafulla-chaki-mysterious-death/
- প্রথম জীবনে ডায়নামাইট আবিষ্কার করে সারা বিশ্বকে ভয়াবহ বিস্ফোরকের যে সূত্র তিনি তুলে দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন সেই তিনিই শেষ জীবনে তাঁর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নোবেল কমিটিকে দান করে যান পাঁচটি বিষয়ে অসামান্য অবদানের জন্য পৃথিবীর যে কোন প্রান্তের যে কোন ধর্মের মানুষকে পুরস্কৃত করার জন্য। সেই নোবেল তাঁর ব্যক্তিগত সহকারীকে জীবন সায়াহ্নে এসে একটি আক্ষেপে পরিপূর্ণ চিঠি লিখেছিলেন। কিসের আক্ষেপ ছিল তাঁর? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/a-letter-by-alfred-nobel/
- আলফ্রেড নোবেলের বিখ্যাত উইলটি তিনি ১৮৯৫ সালের ২৭ নভেম্বর স্বাক্ষর করেন প্যারিসের সুইডিশ – নরওয়েজিয়ান একটি ক্লাবে। তাঁর মৃত্যুর পর যখন খামবন্ধ উইলটি খোলা হয় তখন সুইডেন সহ সারা বিশ্বে তুমুল শোরগোল পড়ে যায়। কেন ভাবছেন তো ? ভাবছেন নিশ্চয়ই কী এমন লিখে গেছিলেন নোবেল তাঁর উইলে ? নিজেই পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/will-of-alfred-nobel/
- শীতকাল মানেই পিকনিকের সময়। হাল্কা রোদ গায়ে মেখে সকাল সকাল বাসে করে হৈ হৈ করে মজা করতে করতে বেরিয়ে পড়া। তবে কেবল শীতকালই শুধু নয়, সারা বছর ধরেই পিকনিক করা যায়। কলকাতার আশেপাশে এরকম অজস্র পিকনিক স্পট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে থেকেই জনপ্রিয় কিছু পিকনিক স্পট নিয়ে আমরা আলোচনা করলাম। বিস্তারিত পড়ুন – https://sobbanglay.com/sob/picnic-spots-near-kolkata

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- ভারতের যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম মাধ্যম রেল ব্যবস্থা। ভারতীয় রেলের ম্যাসকট কী জানতেন? ২০০২ সালে ভারতীয় রেলের দেড়শো বছর পুর্তিকে স্মরণীয় করে রাখতে তাদের ম্যাসকট ভোলুকে জনসাধারণের সঙ্গে পরিচয় করায়, যার নাম ভোলু দ্য এলিফ্যান্ট। ভোলুকে নিয়ে সমস্ত জানা অজানা তথ্য দেখুন এই ভিডিওতে https://youtu.be/pUQFXfmZcGQ
- ভারতবর্ষ জুড়েই চলছে নির্বিচারে পশু-পাখি হত্যা। মানকরও তার ব্যতিক্রম নয়, সম্বিত শুক্লা তাঁর সঙ্গীদের নিয়ে গিয়েছিল মানকরের বিভিন্ন এলাকার মানুষের কাছে… তাঁদের কথা শুনুন এই ভিডিওতে https://youtu.be/OK6TrsZY98k

অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান