আজ বাংলা ১৪৩২ সালের ৮ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ২৪ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
প্রতি বছর ২৪ ডিসেম্বর সারা ভারত জুড়ে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়ে থাকে ক্রেতার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে। এই দিবসটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/national-consumers-right-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্মদিন। তিনি পন্ডিত লেখক, আদর্শ সংগঠক, হলেও রাজনীতির জগতে একজন ট্র্যাজিক নায়ক হিসাবেই চিহ্নিত হয়ে আছেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন – https://sobbanglay.com/sob/prafulla-chandra-ghosh/
আজ মহম্মদ রফির জন্মদিন। তাঁর সম্পর্কে বলা হয় ‘আমি তোমাকে ভালোবাসি’ কথাটি গানের মাধ্যমে প্রকাশ করার ১০১টি পদ্ধতি থাকলে তিনি এর সবকয়টিই জানতেন। কিশোর রোম্যান্সের তীব্রতা, অপ্রত্যাশিত প্রেমের দর্শন, হৃদয়বিদারক যন্ত্রণা – তাঁর কণ্ঠে প্রাণ প্রতিষ্ঠা পেত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mohammed-rafi/
আজ ভাস্কো দা গামার মৃত্যুদিন। ভারতের মাটিতে প্রথম পর্তুগিজ বাণিজ্য কুঠি তৈরি করেন বিখ্যাত ভৌগোলিক অভিযাত্রী ভাস্কো দা গামা। ভারতে থেকে মশলার বিপুল সম্ভার নিয়ে ইউরোপের দেশগুলিতে বাণিজ্য করার লক্ষ্যে এই ভৌগোলিক অভিযানে ভাস্কো দা গামাই প্রথম সুদূর আফ্রিকার উপকূল ছাড়িয়ে ভারতে এসে পৌঁছান। ভারত ও এশিয়ার মধ্যে তিনিই প্রথম একটি মহাসাগরীয় সংযোগপথ তৈরি করতে সমর্থ হন। তাঁর রোমাঞ্চকর অভিযানের আরো তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vasco-da-gama/
ক্রিসমাস ইভে অর্থাৎ আজ রাতেই সান্টা ক্লজ নিয়ে আসবে উপহার, এমনটাই বিশ্বাস অনেকের। সান্টা ক্লজ মানেই প্ৰচুর উপহারগাল ভর্তি দাড়ি আর লাল টুপি ও লাল পোশাক পরা স্বপ্ন পূরণের জাদুকর। কিন্তু এত রং থাকতে কেবল লাল রঙের পোশাকই কেন পরে সান্টা? জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/why-santa-claus-wears-red-dress
বড়দিন এলেই সান্টা ক্লজকে নিয়ে আমরা বিশ্বজুড়ে মাতামাতি করি। কিন্তু এই রূপকথার আড়ালে সান্টা ক্লজ আসলে কে? কিভাবেই বা তৈরি হল সান্টা ক্লজ চরিত্রটি? অনেকের মতে বিশপ সেন্ট নিকোলাসের অনুপ্রেরণায় সান্টা ক্লজের সৃষ্টি। জেনে নিন বিস্তারিত এখানে https://sobbanglay.com/sob/santa-claus/
আমাদের অনেকেরই ঠোঁট ফাটে বিশেষ করে শীতকাল এলে তো কথাই নেই! শুধুই কি বাতাসের আর্দ্রতাই এর কারণ? বাতাসে জলীয় বাষ্প কমের সাথে সাথে ঠোঁটের গঠন অবস্থান ইত্যাদি বেশ কিছু কারণ আছে ঠোঁট ফাটার পিছনে। কি সেই সব কারণ আর তার থেকে প্রতিকারের উপায়ই বা কি!! জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-lips-get-chapped/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
ইরানের কারমান প্রদেশের অন্তর্গত সারজান শহর। এই সারজান শহর থেকে দক্ষিণ পূর্ব বরাবর চল্লিশ কিমি এগোলে জনাকীর্ণ প্রান্তরে রয়েছে এক অদ্ভুত পাথরের বাগান। কয়েকশো গাছ রয়েছে এখানে যার কোনটিতেই সবুজের লেশ মাত্র নেই। মরা ডাল থেকে তার দিয়ে বেঁধে বড় বড় পাথর কে যেন ঝুলিয়ে দিয়ে গেছে। দিন নেই রাত নেই গাছগুলি পাথর বুকে নিয়েই দাঁড়িয়ে আছে। কিন্তু কে কারা করেছে এমন? কেনই বা করেছে? জানলে অবাক হয়ে যাবেন। দেখুন এখানে https://youtu.be/b7f0q93x8iA
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান