সববাংলায়

১২ পৌষ | ২৮ ডিসেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ১২ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ২৮ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১২ পৌষ | ২৮ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রতন টাটার জন্মদিন। টাটা গ্রুপের কথা বললেই যার নাম সবার প্রথমে মনে আসে তিনি রতন টাটা। জামশেদজি টাটার তৈরি করা ব্যবসায়িক সংস্থায় সামান্য এক কর্মচারী হিসেবে চাকরি করতে ঢুকে সেই কোম্পানির চেয়ারম্যান পদে আসীন হন তিনি এবং তারপর দীর্ঘ ২১ বছর পরিশ্রম ও মেধায় কোম্পানির সমৃদ্ধি ৪৩ গুণ বাড়িয়ে তোলেন রতন টাটা, সেই সঙ্গে কোম্পানির লভ্যাংশ বেড়ে যায় প্রায় ৫০ গুণ। তথ্য প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, খাদ্য ও ভোগ্যপণ্য, গাড়ি নির্মাণ, টেলিকম কী নেই তাঁর ব্যবসায়। এমনই ভারতের এক সফল শিল্পপতি রতন টাটার জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ratan-tata/
  • আজ ধীরুভাই আম্বানির জন্মদিন। ভারতের এক বিখ্যাত উদ্যোগপতি যাঁর হাত ধরে ভারতে রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠা হয়। তিনিই প্রথম ব্যক্তি যিনি বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে তাঁদেরকে ব্যবসার এক অঙ্গ হিসেবেই দেখেছেন প্রথম। ভারতীয় শিল্প-বাণিজ্যে অভূতপূর্ব অবদানের কারণে ভারত সরকার তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dhirubhai-ambani/
  • আজ জন ভন নিউম্যানের জন্মদিন। একসময় পারমাণবিক অস্ত্রের উপর দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিজ্ঞানী হিসেবে বিবেচিত হয়েছিলেন গণিতবিদ তিনি। সারাজীবনে প্রায় ১৫০টি গবেষণাপত্র রচনা করেছিলেন তিনি। হাইড্রোজেন বোমা তৈরিতেও সহায়তা করেছিলেন। ডিএনএ আবিষ্কারের আগে স্ব-প্রতিলিপি গঠনের বিষয়ে আলোচনা করেছিলেন নিউম্যান। হার্ড-ওয়্যার্ড এনিয়াক কম্পিউটারের বিকাশের গুরুত্বপূর্ণ ধারণাগুলি গড়ে তোলায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে মূল্যবান গবেষণা রয়েছে তাঁর। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/john-von-neumann/
  • ১৯২১ সালের আজকের দিনে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্বোধন করা হয়। এটি ব্রিটিশ স্থাপত্য শিল্প এবং ভারতে ব্রিটিশ ঔপনিবেশিকতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। গ্রেট ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার মৃত্যুর পরে সাদা মার্বেল পাথরে নির্মিত এই স্মৃতিসৌধ বহু পর্যটকদের কাছে আজও আকর্ষণীয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বলা হয় ‘তাজ অফ দ্য রাজ’ (Taj of the Raj)। কলকাতা এবং আশেপাশের অঞ্চলের মানুষের জন্য এই জায়গা শীতকালের দারুণ একটি পিকনিক স্পট। ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-victoria-memorial/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-28

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় কংগ্রেসের সূচনা ঐতিহাসিক ঘটনা। কংগ্রেসের উদ্ভব কীভাবে ঘটল তা নিয়ে নানাজনের নানা মত। তারপর দলের মধ্যে বিভাজন, মহাত্মা গান্ধীর যোগদান এবং স্বাধীনতার পর যখন দেশের প্রধান দল হয়ে উঠল কংগ্রেস তখন আরেক অধ্যায়ের সূচনা। ভারতীয় জাতীয় কংগ্রেসের এই উত্থানপতনময় দীর্ঘ যাত্রাপথটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/indian-national-congress/
  • উত্তুরে হাওয়া বইতে শুরু করলেই রবিবার বা ছুটির দিনগুলোতে মনে হয় কাছের প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নিয়ে হৈ হৈ করে বেরিয়ে পরা যাক পিকনিক করতে। হাঁড়ি কড়া নিয়ে রান্না করাই হোক কিংবা বাড়ি থেকে রান্না করে আনা লুচি আর কষা মাংস প্রকৃতির কোলে মিঠে কড়া রোদে বসে একসাথে সকলে মিলে দেদার আড্ডা মারতে মারতে খাওয়ার মজাটাই একদম আলাদা। কলকাতা শহরের মধ্যেই এরকম কিছু জনপ্রিয় পিকনিক স্পটের সুলুক সন্ধান পেতে পড়ুন https://sobbanglay.com/sob/picnic-spot-of-kolkata
  • শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/

১২ পৌষ | ২৮ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ভারতের প্রথম নারী পার্টিকল ফিজিসিস্ট বিভা চৌধুরী – এক বিস্মৃত কিংবদন্তি, যাঁর গবেষণা আজও বিশ্ববিজ্ঞানের ইতিহাসে অনন্য। এই প্রতিভাবান বিজ্ঞানী কসমিক রে গবেষণায় পথিকৃৎ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন। এই ভিডিওতে আমরা জানব তাঁর শৈশব, শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক অবদান, এবং কেন তাঁকে “ভারতের বিস্মৃত নারী বিজ্ঞানী” বলা হয় – https://youtu.be/LYInrUcuBAw
  • স্বরলিপি দাসের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘নববর্ষ’ শুনুন এখানে https://youtu.be/rVDVZrq7rFg

১২ পৌষ | ২৮ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১২ পৌষ | ২৮ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading