সববাংলায়

১৪ পৌষ | ৩০ ডিসেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৪ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৪ পৌষ | ৩০ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রুডইয়ার্ড কিপলিং-এর জন্মদিন। তিনি একজন স্বনামধন্য ইংরেজ ঔপন্যাসিক, কবি এবং ছোটগল্পকার। পেশায় সাংবাদিক হলেও সারা বিশ্বে তাঁর পরিচিতি কালজয়ী সাহিত্য সৃষ্টির জন্য। ‘জাঙ্গল বুক’ তাঁর এমনই অমর এক সৃষ্টি। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rudyard-kipling/
  • আজ কিংবদন্তি গল্ফার টাইগার উডসের জন্মদিন। বিশ্বের সেরা গল্ফ খেলোয়াড়দের সঙ্গে এক নিশ্বাসে আজও উচ্চারিত হয় তাঁর নাম। টানা অনেক সপ্তাহ তিনি গল্ফের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। তিনিই একমাত্র খেলোয়াড় ছিলেন যাঁকে স্পোর্টস ইলাস্ট্রেটেড দুবার স্পোর্টসম্যান অব দ্য ইয়ার সম্মানে সম্মানিত করেছিল। তাঁকে ২১ শতকে গল্ফের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে মনে করা হয়। এই কিংবদন্তি গল্ফ খেলোয়াড় টাইগার উডস সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tiger-woods/
  • আজ মৃণাল সেনের মৃত্যুদিন। মৃণাল সেন নিজেই ছিলেন নিজের তীব্রতম সমালোচক। দুর্ভিক্ষের বিভীষিকা,,নকশাল আন্দোলন বারবার উঠে এসেছে তাঁর সিনেমায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার না করেই তিনি অসামান্য দক্ষতায় গল্প বলতে পারতেন । তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mrinal-sen/
  • আজ পরেশ লাল রায়ের মৃত্যুদিন। তিনি ভারতে মুষ্টিযুদ্ধ তথা বক্সিংকে জনপ্রিয় করে তোলেন। ‘ভারতীয় মুষ্টিযুদ্ধের জনক’ হিসেবে আজও ইতিহাসে খ্যাতিমান তিনি। সম্ভবত তিনিই ভারতের প্রথম অপেশাদার জকি যিনি রেসের মাঠে ঘোড়া চালিয়েছেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paresh-lal-roy/
  • আজ ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের মৃত্যুদিন। ভারতীয় মহাকাশ গবেষণার পথিকৃৎ তিনি। তাঁর প্রচেষ্টাতেই আমেদাবাদে গড়ে উঠেছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। প্রথম ভারতীয় কৃত্রিম উপগ্রহ ‘আর্যভট্ট’ তাঁর তত্ত্বাবধানেই গড়ে ওঠে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vikram-sarabhai/
  • ১৯০৬ সালের আজকের দিনে ঢাকার নবাব সলিমুল্লাহর প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনে সর্ব-ভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ এবং তার প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে বিস্তারিত জানুন এখানে – https://sobbanglay.com/sob/all-india-muslim-league/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-30

ধর্মীয় অনুষ্ঠান :

  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে যাবেন, এখানে কী দেখবেন, ভ্রমণের সেইসব খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/
  • ভারতের অধিকাংশ শিবমন্দিরে সাধারণত কালো রঙের শিবলিঙ্গ দেখা যায় কিন্তু পূর্ব বর্ধমানের অম্বিকা কালনায় অবস্থিত ১০৮ শিবমন্দিরে সাদা এবং কালো লিঙ্গের একত্র সমাহার লক্ষিত হয়। মনে করা হয় সারা দেশে কেবল এই পূর্ব বর্ধমানেই দুটি ১০৮ শিবমন্দির রয়েছে। সেই দুটির মধ্যে এই মন্দির অন্যতম এবং মন্দিরটি নবকৈলাশ নামেও পরিচিত। প্রাচীন বাংলার ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে। কালনার ১০৮ শিবমন্দিরের ইতিহাস, স্থাপত্য ইত্যাদি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/108-shiv-temple-of-kalna
  • কলকাতার অন্যতম প্রাচীন গির্জা সেন্ট পলস ক্যাথিড্রাল নির্মাণ করতে সময় লেগেছিল আট বছর। দুবার ভূমিকম্পের কবলে পড়ে প্রভূত সংস্কার করা হয় তার। এমনকি যে-টাওয়ারটি বর্তমানে দেখা যায় সেটি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পূর্বতন টাওয়ারটি ধসে পড়ার পর নির্মান করা হয়েছিল৷ সেন্ট পলস ক্যাথিড্রাল সম্পর্কে এমনই আরও নানা অজানা তথ্য এবং আরও খুঁটিনাটি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/st-paul-cathedral-church/
  • বারাসাত বলতেই মনে পড়ে তিতুমিরের কথা, সেই বাঁশের কেল্লার স্মৃতির পাশে কেউ কি আরেকটু জায়গা দিয়েছে শঙ্কর চক্রবর্তীকে কিংবা পীর একদিল শাহকে? বারাসাতের কালীপূজা দেখতে বছর বছর ভিড় করে যারা তারা কি জানে রঘু ডাকাত একদিন এখানকার কালীমন্দিরে রাগের মাথায় তলোয়ারের এক কোপে ভেঙেই ফেলেছিলেন কালীমূর্তি? উত্তর ২৪ পরগণার এই ইতিহাস প্রসিদ্ধ জনপদের আরো অনেক লুকিয়ে থাকা ইতিহাস, বারাসাতের অন্দর-বাহিরের অনেক কথা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/barasat/

১৪ পৌষ | ৩০ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। কিরীটেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটকণা গ্রামে অবস্থিত। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। বিস্তারিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • অষ্টাদশ শতাব্দীর দার্শনিক জাঁ জ্যাক রুশো দার্শনিক হিসেবে সর্বাধিক পরিচিত হলেও সঙ্গীত রচয়িতা, সুরকার, উপন্যাস লেখক ইত্যাদি নানা ভূমিকাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁকে একজন রাজনৈতিক তাত্ত্বিক বললেও ভুল হবে না। রুশোর রচনা ফরাসি বিপ্লবের সময়ে বিপ্লবীদের প্রভূত অনুপ্রেরণা জুগিয়েছিল। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/kksQemUNin0

১৪ পৌষ | ৩০ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৪ পৌষ | ৩০ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading