আজ বাংলা ১৪৩২ সালের ৭ মাঘ এবং ইংরাজি ২০২৬ সালের ২১ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ বিপ্লবী রাসবিহারী বসুর মৃত্যুদিন। তিনি খেলার ছলে ছেলেবেলা থেকেই ইংরেজদের মূর্তি ভাঙতেন। বড়লাট হার্ডিঞ্জের ওপর প্রাণঘাতী হামলায় তিনি অন্যতম অভিযুক্ত। অভিযুক্ত আলীপুর বোমা বিস্ফোরণ মামলাতেও। তাঁর হাতেই তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরবর্তী সময়ে যা পরিচিতি পায় আজাদ হিন্দ বাহিনী নামে । তিনি বাংলার এক উপেক্ষিত স্বাধীনতা সংগ্রামী । তাঁকে নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rashbehari-bose/
আজ খড়গপুর আইআইটির প্রথম ডিরেক্টর জ্ঞানচন্দ্র ঘোষের মৃত্যুদিন। মানুষের কাছে জ্ঞান ঘোষ নামে পরিচিত ছিলেন তিনি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এতই প্রিয় ছাত্র ও ঘনিষ্ঠ ছিলেন যে প্রতিদিন সন্ধ্যায় অধ্যাপক রায়ের সঙ্গে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন জ্ঞানচন্দ্র। প্রযুক্তি এবং শিল্পের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। দেশ-বিদেশের বিখ্যাত বৈজ্ঞানিকেরা তাঁর গবেষণার প্রশংসা করেছিলেন। প্রতিভাবান এই বাঙালি বৈজ্ঞানিক জ্ঞানচন্দ্র ঘোষের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jnan-chandra-ghosh
আজ ভ্লাদিমির লেনিনের মৃত্যুদিন। বিশ্বের প্রথম কমিউনিস্ট দেশ সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিলেন রুশ বিপ্লবের মহান নেতা লেনিন। কমিউনিস্টরা তাঁকে মহামতি লেনিন বলেই সম্বোধন করেন। মার্কসবাদে দীক্ষিত লেনিন বলেছিলেন রাশিয়ার সর্বহারার সমাজ একদিন ঠিকই বুর্জোয়া জারের পতন ঘটাবে। কিন্তু ক্ষমতায় আসার পরেও বিরোধীদের সঙ্গে দীর্ঘ সময় নিরন্তর গৃহযুদ্ধ চালাতে হয়েছে তাঁকে। এদিকে বিশ্বযুদ্ধে রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। রাশিয়ার জন্য নতুন এক অর্থনীতি প্রণয়ন করেছিলেন তিনি। তাঁর জীবনের এমন আরও অনেক কাহিনী জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vladimir-lenin/
আপনি বিপ্লবী রাসবিহারী বসুকে চেনেন এবং জানেন আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলা বা ব্রিটিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার গল্প দিয়ে। কিন্তু রাসবিহারী বসুর রান্না করার দক্ষতা সম্বন্ধে না জেনে থাকলে অবশ্যই পড়তে হবে এই লেখাটি। তিনি এতটাই দক্ষ রাঁধুনী ছিলেন যে রাসবিহারী বসুর তৈরি মাংসের ঝোল জাপানে এখনও ভীষণ জনপ্রিয়। কেমন ছিল সেই ঝোল এবং তার পিছনে ইতিহাসই বা কি ছিল জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rashbehari_bose_chicken_recipe/
ব্রিটিশ-বিরোধী স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ব্রিটিশ পুলিশ এবং বিচারব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছিল আলিপুর বোমা মামলা। এই মামলা মানিকতলা বোমা মামলা নামেও পরিচিত। এই মামলার খুঁটিনাটি জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alipore-bomb-trial/
বাঙালির সর্বসময়ের পছন্দের হিল স্টেশন হল দার্জিলিং। সুযোগ পেলেই বাঙালি ঘুরতে চলে যায় সেখানে। দার্জিলিং-এ দেখারও প্রচুর জায়গা আছে। এতগুলো জায়গা কোনটা কবে দেখবেন সেটা একটু গুলিয়ে যায়। কীভাবে টয় ট্রেন বুক করবেন, কোন জায়গাগুলো পায়ে হেঁটে দেখতে পারবেন আর কোনগুলো গাড়িতে চড়ে ঘুরবেন, দার্জিলিং ভ্রমণের সেইসমস্ত খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/places-to-visit-in-darjeeling
ইদানিং রোবট বা রোবটিক্স এর কথা সাধারণ মানুষের মুখেও ঘোরে, আমরা অনেকেই জানি রোবট আধুনিক বিজ্ঞানের আবিষ্কার অথচ এখন থেকে প্রায় পাঁচশ বছরেরও আগে লিওনার্দো দ্য ভিঞ্চি একটি রোবটের নকশা তৈরি করেছিলেন৷ সেই রোবটের পরনে নাইটের পোশাক কল্পনা করেছিলেন বলে তাকে নাইট রোবটও বলা হয়৷ ঐতিহাসিকেরা মনে করেন এক উৎসবে নিজের নকশা অবলম্বনে তৈরি করা সেই রোবটের প্রদর্শনীও করেছিলেন ভিঞ্চি। আধুনিককালে সেই নকশাকে অনুসরণ করে সেই রোবট পুনরায় নির্মাণ করা হয়েছিল। ভাবতে অবাক লাগে রোবটটি অনেক রকম কার্যকলাপে সক্ষম ছিল৷ ভিঞ্চির রোবট নিয়ে বিস্তারিত পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/da-vinci-robot/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
ইতিহাসের পাতায় এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, যাঁদের মেধা, নিষ্ঠা আর অদম্য বিজ্ঞানসাধনা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে বহুদূর। এঁদেরই একজন ছিলেন এক বিস্ময়কর বাঙালি বিজ্ঞানী, যিনি শুধু রসায়ন নয়, বরং শিল্প, প্রযুক্তি আর শিক্ষাক্ষেত্রেও রেখে গেছেন তাঁর অসামান্য অবদান। এই ভিডিওতে দেখুন বাঙালি বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষের জীবনীhttps://youtu.be/Xuv_i1BRMFw
“গৌর-নিতাই” – নামদুটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এক নিঃশ্বাসে উচ্চারিত হয়।”গৌর” হলেন বাংলা তথা সমস্ত পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের পুরোধা পুরুষ শ্রীচৈতন্যদেব। আর নিত্যানন্দ মহাপ্রভু হলেন নিতাই। নিতাইয়ের জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/Uv6jcWRIYpw
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান