আজ বাংলা ১৪৩২ সালের ১৪ মাঘ এবং ইংরাজি ২০২৬ সালের ২৮ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ ২৮ জানুয়ারি লালা লাজপত রাইয়ের জন্মদিন। ‘আমার উপর এই আঘাতই ভারতে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক’ – লাহোরে সাইমন কমিশনের বিরোধিতায় প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েও এই উচ্চারণ করেছিলেন লালা লাজপত রাই। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাছে তিনি ‘পাঞ্জাব কেশরী’ নামেই পরিচিত। স্বামী দয়ানন্দ সরস্বতী পরিচালিত আর্য সমাজের সদস্য হিসেবে হিন্দু পুনর্জাগরণ আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। লালা লাজপত রাইয়ের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lala-lajpat-rai/
আজ নচিকেতা ঘোষের জন্মদিন। নচিকেতা ঘোষ বাংলা চলচ্চিত্র জগতের একমাত্র সুরকার যার জন্য মহম্মদ রফি বিনা পারিশ্রমিকে বাংলা ছবিতে হিন্দি গান গেয়েছিলেন। সেই নচিকেতাই আবার কিশোরকুমারকে দিয়ে সারজীবনে মাত্র একটি গান গাইয়েছিলেন। উত্তমকুমারের সঙ্গে ছিল তাঁর তুইতোকারির সম্পর্ক। মুম্বাইতে থাকাকালীন অভিনেতা সঞ্জীবকুমারের সঙ্গে নিজের অফিস শেয়ার করতেন তিনি। সঙ্গীতসাধক নচিকেতা ঘোষের এই বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nachiketa-ghosh/
আজ ২৮ জানুয়ারি বিশ শতকের ইংরেজি সাহিত্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব উইলিয়াম বাটলার ইয়েটসের মৃত্যুদিন। বিশ শতকের ইংরেজি সাহিত্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। তিনি ইংরেজি সাহিত্যের এক প্রবাদ পুরুষ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/william-butler-yeats/
বলা হয় বর্ধমানের রাজা এই জঙ্গলে মাচা তৈরি করে শিকারে আসতেন। পোড়া ইটের তৈরি সেই দুর্গ পুরনো সেই জলাশয় এখনও আছে। সারা দিনে দু-একটা ইঞ্জিন ভ্যানের শব্দ পাওয়া যায় বাকি সময় ফাঁকা। পিকনিক করতে বা শহুরে জীবন থেকে একদিনের জন্য মুক্তি পেতে হতেই পারে আপনার ঠিকানা ভাল্কি মাচান। আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/valki-machan-trip
সেটা ১৯০০ সাল। প্যারিসে দুই ভাই আন্দ্রে মিশেলিন ও এদুঁয়া মিশেলিন একটি টায়ার কোম্পানি খুললেন। কালক্রমে সেখান থেকেই জন্ম নিল মিশেলিন গাইড বুক। মিশেলিন গাইডের যারা স্বাদ পরীক্ষক হিসেবে কাজ করেন তাদের ইন্সপেক্টর বলে। এঁদের বিষয়ে প্রায় সিক্রেট এজেন্টের মত গোপনীয়তা রক্ষা করা হয়। মিশেলিনের উচ্চপদস্থ কর্তাদের অনেকেই সারাজীবনে কোন ইন্সপেক্টরকে নিজে চোখে দেখেননি। ইন্সপেক্টররা নিজেদের পরিবারকে পর্যন্ত জানাতে পারেন না তাদের কাজটা ঠিক কি মিশেলিন-এ। খাবার চেখে দেখার সময় ইন্সপেক্টরদের যে যে বিষয়ে নজর রাখতে বলা হয় সেগুলো এবং আরও অন্যান্য তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/michelin-star/
পৃথিবী থেকে প্রায় ৩৭০ কোটি মাইল দূর থেকে তোলা পৃথিবীর এক নগণ্য ছবি, নিষ্প্রভ নীল এক বিন্দু। জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের প্রস্তাবে ১৯৯০ সালে ভয়েজার ১ মহাকাশযান থেকে তোলা এই ছবির বৈজ্ঞানিক গুরুত্ব সেভাবে নেই। কিন্তু এই ছবিই মানব সভ্যতার দীর্ঘ প্রবাহে এক দার্শনিক তাৎপর্য বহন করে। আসলে কী বলতে চেয়েছেন সাগান এই ছবির সাহায্যে? জানতে চান? তাহলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/pale-blue-dot/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লাহোর ষড়যন্ত্র মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল। এই মামলাই ভারতীয় ইতিহাসে তিন বীর বিপ্লবীকে (ভগত সিং, রাজগুরু, শুকদেব) অমরত্ব দান করেছে। এই মামলা নিয়ে আরও দেখুন এখানে https://youtu.be/3NQwJVZUArk
ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের কাছে বছরের শ্রেষ্ঠ রাত হল শবে কদর বা লাইলাতুল কদর। এই রাতকে কদরের রাতও বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী এই রাতে পবিত্র কোরান নাজিল হয়েছে। রমজান মাসের শেষ দশ দিনের যেকোনো বিজোড় রাত শবে কদর হতে পারে। তবে রমজানের সাতাশতম রাতকেই অনেকে কদরের রাত মনে করেন। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/8Rr_Tj7dSHo
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান