সববাংলায়

৩০ ফাল্গুন | ১৫ মার্চ | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ১ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ১৫ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৩০ ফাল্গুন | ১৫ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • সারা বিশ্ব জুড়ে ১৫ মার্চ দিনটিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জন.এফ কেনেডি ১৯৬২ সালে ১৫ মার্চ ভোক্তাদের অধিকার ,তাদের নিরাপত্তা ও  স্বার্থরক্ষার বিষয়ে ভাষণ দিয়েছিলেন। যেখানে নিরাপত্তার অধিকার, তথ্যপ্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার ও অভিযোগ প্রদানের অধিকার এই চারটি বিষয়কে তিনি ভোক্তাদের মৌলিক অধিকার বলে দাবি করেন। ১৫ মার্চ দিনটিকে মার্কিন প্রেসিডেন্ট কেনেডির বক্তব্যকে সম্মান জানিয়ে সারা বিশ্বে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ পালন করা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-consumer-rights-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অন্নদাশঙ্কর রায়ের জন্মদিন। আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি এবং ওড়িশার প্রথম আইসিএস অফিসারও নির্বাচিত হন তিনি। ওড়িয়া, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষা জানলেও বাংলা ভাষাকেই তিনি সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁর অমর সৃষ্টি ‘তেলের শিশি ভাঙল বলে’ বাংলা সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/annada-shankar-ray/
  • আজ সরলা থাকরাল-এর মৃত্যুদিন। ভারতের প্রথম মহিলা বিমানচালক ছিলেন তিনি। শিখেছেন চিত্রকলাও। একাধারে বিমান চালনার পাশাপাশি একজন দক্ষ পোশাক সজ্জা-বিন্যাসকারক এবং অলঙ্কার বিন্যাসকারক তিনি। মাত্র ২১ বছর বয়সে জিপসি মথ নামের বিমান চালিয়ে আশ্চর্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sarala-thukral/
  • আজ জুলিয়াস সিজারের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বিখ্যাত রোমান রাজনীতিবিদ, সেনাপতি ও জনপ্রিয় রোমান সম্রাট। রোম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ও রোম সাম্রাজ্যের বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/julius-caesar/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-15

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শান্তিনিকেতন যেন বাঙালির আবেগ। এখানে রয়েছে রবি ঠাকুরের প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয়। তবে বিশ্বভারতী ক্যাম্পাস ছাড়াও রয়েছে অনেকগুলো ভ্রমণস্থান। শান্তিনিকেতন গেলে কী দেখবেন তা বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/places-to-visit-in-shantiniketan
  • কালনেমির লঙ্কাভাগ প্রবাদটির কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু এর পিছনের গল্পটি সকলের হয়ত জানা নেই। আসুন রামায়ণের এই গল্পটি জেনে নেওয়া যাক যেখান থেকে আজও বাংলায় এই প্রবাদটি মুখে মুখে ফেরে – https://sobbanglay.com/sob/bengali-proverb-kalnemir-lankabhag
  • ক্লাস টুয়েলভের প্রীতমকে প্রথম দেখাতেই ভাল লেগে যায় পঞ্চদশী রিনির। হোলির দিনে ভেবেছিল প্রীতমদার সাথে অনেকটা রং খেলবে। কিন্তু কৈশোরের লজ্জা কাটিয়ে যেটুকু সে পেরেছিল, প্রীতমের দিদির ভয়ে সেটুকু সাহসও কোথায় উধাও হয়ে গেল। আরও একবছর অপেক্ষা করতে হবে তাকে এখন। তবে একবছর অপেক্ষা করতে হল না তাকে আর। রিনির বাবার বদলির চাকরি। ছ’মাসের মাথাতেই অন্য জায়গায় চলে যেতে হল রিনিদের। তারপর সময় বয়ে গেল অনেক। কৈশোর পেরিয়ে যৌবন এল রিনির জীবনে। কিন্তু কৈশোরের সেই ভালো লাগাকে আজও ভুলতে পারেনি রিনি। একদিন ফেসবুকে একটা নাম দেখে বুকের মধ্যে হৃদপিণ্ডটা ছটপটানি শুরু করে দিল।তারপর কি হল? আদৌ কি দেখা পাবে সে তার বাল্যপ্রেমের সাথে? আজ হোলির দিনে রুবাই শুভজিৎ ঘোষের কলমে “হ্যাপি হোলি” পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/stories/happy-holi/
  • যযাতির বংশধরদের মধ্যে পুরু রাজা হয়ে ভারতের যে অংশে রাজত্ব করতেন, তখন তার নাম ছিল প্রতিষ্ঠান। রামচন্দ্রের পূর্বপুরুষ মান্ধাতার আমল থেকে পুরুর বংশধরদের রমরমা কমতে থাকে। পুরুর বংশেই জন্মগ্রহণ করেন রাজা দুষ্মন্ত। পুরুবংশের হৃতগৌরব পুনরুদ্ধার করেন তিনি। তাঁর সম্বন্ধে জানুন চাইলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dushyanta/

৩০ ফাল্গুন | ১৫ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • স্বাধীনতা-পরবর্তী সময়ে কলকাতা শহরে সবথেকে নৃশংস ঘটনা হল বেলা রানী দত্ত হত্যা। সন্তানসম্ভবা স্ত্রীকে দা-এর কোপ মেরে খুন এবং শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে টুকরো টুকরো করে কেটে ফেলার মত নৃশংসতা খুব কমই দেখা গিয়েছে। এই হত্যার ঘটনা নিয়ে যে মামলা হয়েছিল তা হল বেলারানী দত্ত হত্যা মামলা। ভারতের ইতিহাসে অপরাধের তদন্তে বেলা রাণী দত্ত হত্যা মামলাতেই প্রথম প্লাস্টিক সার্জারির সাহায্য নেওয়া হয়েছিল। আমরা এখানে বেলারানী দত্ত হত্যা মামলা নিয়ে তথ্যমূলক কাহিনী বিভিন্ন জায়গায় প্রাপ্ত তথ্যের উপর তথ্যচিত্র হিসেবে তৈরি করেছি https://youtu.be/2his8nI6iSg

৩০ ফাল্গুন | ১৫ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৩০ ফাল্গুন | ১৫ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading