আজ বাংলা ১৪৩২ সালের ৫ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ২০ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ বিশ্ব চড়ুইপাখি দিবস। সাম্প্রতিক কালে শহর হোক বা গ্রাম কোথাওই চড়ুইপাখি খুব একটা দেখা যায়না। আধুনিক যান্ত্রিক সভ্যতার বাড় বাড়ন্তই চড়ুই পাখির সংখ্যা হ্রাসের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে বিজ্ঞানীরা মনে করেন। ভারতের ‘নেচার ফরেভার সোসাইটি’ ফ্রান্সের ‘ইকো-সিস অ্যাকশন ফাউন্ডেশন’ এর সাথে হাত মিলিয়ে ২০১০ সালের ২০ মার্চ দিনটিকে বিশ্বজুড়ে ক্রমশঃ কমতে থাকা চড়ুইপাখিদের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য ২০ মার্চ দিনটিকে বিশ্বব্যাপী বিশ্ব চড়ুই পাখি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-sparrow-day/
সারা বিশ্ব জুড়ে ২০ মার্চ দিনটিতে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। এফ.ডি.আই. ওয়ার্ল্ড ডেন্টাল ফেডারেশনের (FDI World Dental Federation) দ্বারা ২০১৩ সালে ২০ মার্চ তারিখটিকে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষনা করা হয়৷ মৌখিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটির অবতারণা করা হয়েছে৷মৌখিক স্বাস্থ্য এবং মৌখিক স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝিয়ে জনসচেতনতা তৈরী করাই এই দিনটির মূল উদ্দেশ্য। এই দিনটির দ্বারা জনগণকে মৌখিক স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতনতার কথা বলা হয়৷ আরও পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-oral-health-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ নিকোলাই গোগোলের জন্মদিন। নিকোলাই গোগোল একজন রুশ ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং নাট্যকার ছিলেন। রুশ এবং ইউক্রেনীয় সাহিত্যে তাঁর অপরিসীম অবদান রয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nikolai-gogol/
আজ উনবিংশ শতাব্দীর কিংবদন্তি নাট্যকার হেনরিক ইবসেনের জন্মদিন। তিনি প্রবেশিকা পরীক্ষাতে পাশ না করায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। অথচ নাট্যপ্রতিভা দিয়ে কীভাবে তিনি ক্রমে ক্রমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেন, তাঁর বিচিত্র উত্থানপতনময় জীবনের খুঁটিনাটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/henrik-ibsen
আজ পিকে ব্যানার্জির মৃত্যুদিন। ১৯৭৫ সালে আই এফ এ শিল্ডে মোহনবাগানকে ৫ গোলে চূর্ণ করা তাঁর কোচিং জীবনের সেরা মুহূর্ত। ফুটবলারদের তাতানোর জন্য সেবার তিনি ভোকাল টনিক হিসেবে মাঠে নামার আগে খেলোয়াড়দের বলেছিলেন “কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়।কীভাবে জিতল, সেটাই আসল।” এর পরের ঘটনা ইতিহাস। ১৯৯৭ সালে অমল দত্ত’র ডায়মন্ড সিস্টেমের রমরমাকে চূর্ণ করতে তিনি ফুটবলারদের বোঝান ‘অমল দত্ত জীবনে খুব বড় প্লেয়ার ছিলেন না আর রাস্তা থেকে এসে যে কেউ তোমাদের ফুটবল সম্পর্কে জ্ঞান দিয়ে যাবে তা হয় না’। ফলাফল ফেডারেশন কাপ সেমিফাইনালে ৪-১ গোলে ডায়মন্ড সিস্টেমকে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে জয়। ভোকাল টনিকের জন্য বিখ্যাত অন্যতম সেরা ফুটবলার ও কোচ পিকের সম্বন্ধে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pk-banerjee
আজ কৃশানু দের মৃত্যুদিন। বাঁ পায়ে অসাধারণ ফুটবল খেলার দক্ষতার জন্য বাংলার ফুটবলার কৃশানু দে-কে ভারতীয় মারাদোনা আখ্যা দেওয়া হয়েছিল। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবেই দাপটের সঙ্গে খেলেছিলেন তিনি। এমনকি তাঁকে দলে স্বাক্ষর করবার জন্য উভয় দলের কর্মকর্তারাও এমন সব ঘটনা ঘটিয়েছিলেন যা বাংলার ফুটবলের ইতিহাসে বিরল। কৃশানুর বাড়ির বারান্দা পর্যন্ত ঝাঁট দিতে শুরু করেছিলেন একজন ইস্টবেঙ্গল কর্মকর্তা, এমনই চাহিদা ছিল এই খেলোয়াড়ের। রোভার্স কাপ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ ইত্যাদি সমস্ত বড় বড় খেতাবই ছিল কৃশানুর ঝুলিতে। আন্তর্জাতিক ফুটবলেও অসামান্য অবদান রেখেছিলেন তিনি। খেলা থেকে অবসর গ্রহণের পর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এই কিংবদন্তি খেলোয়াড় কৃশানু দে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/krishanu-dey/
আজ আইজ্যাক নিউটনের মৃত্যুদিন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে’ – এই গতিসূত্রটি কার না মনে আছে! কিংবা মহাকর্ষ সূত্রের কথাই যদি ধরা যায়, আধুনিক বিজ্ঞান এই সূত্রগুলি ছাড়া এক পা’ও চলতে পারবে না। এই বিখ্যাত সূত্রগুলির প্রণেতা ব্রিটিশ পদার্থবিদ এবং গণিতবিদ স্যার আইজ্যাক নিউটন। শুধুই গতিসুত্র নয়, আলোক বর্ণালি আবিষ্কারেও তিনি অবিস্মরণীয়। তাঁর জীবনের এমনই সব জানা-অজানা তথ্য জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/isaac-newton
আজ খুশবন্ত সিং-এর মৃত্যুদিন। সেনাবাহিনী কর্তৃক স্বর্ণমন্দির অবরোধের প্রতিবাদে নিজের ‘পদ্মভূষণ’ খেতাব ত্যাগ করেছিলেন ভারতীয় সাহিত্যিক খুশবন্ত সিং। উপন্যাস এবং ছোটগল্পের পাশাপাশি ইতিহাসনির্ভর গবেষণাধর্মী বহু গ্রন্থ রচনা করেছিলেন তিনি। ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সুপারিশে হিন্দুস্তান টাইমসের সম্পাদনা করেছিলেন তিনি। অল ইন্ডিয়া রেডিওতে সাংবাদিক হিসেবেও কাজ করেছেন একসময়। রাজ্যসভার সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি। জরুরি অবস্থাকে সমর্থন করায় বিতর্কও তৈরি হয়েছিল তাঁর অবস্থানকে কেন্দ্র করে। লাহোর হাইকোর্টে আইনজীবী হিসেবেও প্রভূত খ্যাতিসম্পন্ন এই প্রতিভাশালী সাহিত্যিক খুশবন্ত সিং সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/khushwant-singh/
আজ জিল্লুর রহমানের মৃত্যুদিন। বাংলাদেশের রক্তাক্ত ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে কাজ করেছিলেন তিনি। রাজনৈতিক জীবনে দুবার কারাবাসও করতে হয়েছিল তাঁকে। শেখ হাসিনার গ্রেফতারের পর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন দক্ষতার সঙ্গে। রাষ্ট্রপতি থাকাকালীন বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ২১ জন অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা করেছিলেন তিনি। জিল্লুর রহমান সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/zillur-rahman/
আজ লেভ ইয়াসিনের মৃত্যুদিন। মাকড়সার মতো আটটি হাতে সব গোল বাঁচিয়ে দিতেন বলে তাঁর নাম হয়েছিল ব্ল্যাক স্পাইডার। বিশ্বরর সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক তিনি। ফুটবলের ইতিহাসে একমাত্র তিনিই ১৫০টি পেনাল্টি কিক বাঁচিয়ে রেকর্ড করেন। পোড়া-ইঁটের মতো কালচে একটা টুপি মাথায় দিয়ে তাঁকে মাঠে দেখা যেত সবসময়। ব্যালন ডি’অর পুরস্কার জয়ী একমাত্র গোলরক্ষক লেভ ইয়াসিনের জীবনের আরো নানা তহ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lev-yashin/
আজকের রাতটি লাইলাতুল জায়েজার রাত। আরবী ভাষায় লাইলাতুল শব্দের অর্থ রাত এবং লাইলাতুল জায়েজা শব্দটির অর্থ হল পুরস্কারের রাত। এই রাতের মাহাত্ম্য বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lailatul-jaiza/
জার্মানি বলতে অনেকের মনে পড়ে আইনস্টাইন হিটলার বিসমার্ক বা কালমার্ক্সের কথা। অনেকে বার্লিন পাঁচিলের কথা বলে। অনেকের কাছে জার্মানি মানে অসাধারণ বিয়ার উৎপাদনের দেশ। কেউ জার্মানি বলতে দুর্গ আর রোমান সাম্রাজ্যেরও কথা বলে। বিভিন্ন মানুষ জার্মানিকে চেনে বিভিন্নভাবে। এই বিভিন্ন চেনার বাইরে দেশ হিসেবে জার্মানিকে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/germany/
দক্ষিণ-পশ্চিম আফ্রিকার শুষ্ক নামিব মরুভূমিতে প্রাকৃতিক কারণেই বৃষ্টিপাত কম হয়, ফলে সেই মরুভূমির এক বিশেষ ধরনের পোকা কুয়াশাপূর্ণ বাতাস থেকে জল সংগ্রহ ক’রে সেই জল পান করেই বেঁচে থাকে। এই পোকাটিকে বলা হয় স্টেনোকারা গ্র্যাসিলিপস৷ কুয়াশা থেকে জলসংগ্রহের এই পদ্ধতিটিকে বোঝার জন্য বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছেন দীর্ঘদিন এবং একইরকম পৃষ্ঠতল নির্মাণ করেছেন জলধারণ ক্ষমতাটিকে রপ্ত করার উদ্দেশ্যে। জলসঙ্কটপূর্ণ এলাকায় মানুষের ব্যবহারে কিংবা কৃষিকাজে জল সংগ্রহের এই পদ্ধতিকে কাজে লাগানোই ছিল তাঁদের অভিপ্রায়। নামিব মরুভূমির এই পোকাটির জল সংগ্রহের অভিনব পদ্ধতি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/namib-desert-beetle/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
পূর্ব ভারতে বসবাসকারী একটি আদিবাসী জাতিগোষ্ঠী হল ‘সাঁওতাল’। মারাং বুরু হলেন সাঁওতাল সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ আরাধ্য দেবতা। তিনি প্রকৃতি ও পাহাড়ের দেবতা হিসেবে পরিচিত। মারাং বুরুকে নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/-wISFTLf6Pg
পঙ্কজ রায় ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ওপেনিং ব্যাটসম্যান এবং টেস্ট ক্রিকেটের এক উজ্জ্বল নাম। তিনি প্রথম বাঙালি ক্রিকেটার (সৌরভ গাঙ্গুলি দ্বিতীয়) যিনি টেস্টে ভারতের হয়ে আধিনায়কত্ব করেছিলেন। এই ভিডিওতে পঙ্কজ রায়ের সম্পূর্ণ জীবনী, ৪১৩ রানের বিশ্বরেকর্ড জুটি, টেস্ট পরিসংখ্যান এবং ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে – https://youtu.be/cpfCIcUCnbI
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান