সববাংলায়

১২ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১২ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ২৭ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১২ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ২৭ মার্চ আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউট (আইটিই) কেন্দ্রসমূহ এবং আন্তর্জাতিক থিয়েটার কমিটি বিশ্ব থিয়েটার দিবস পালন করে। এই দিবস সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-theatre-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অজয় করের জন্মদিন। বাংলা সিনেমায় উত্তমকুমার-সুচিত্রা সেনের জুটির কথা বললেই মনে পরে ‘হারানো সুর’, ‘সপ্তপদী’ সিনেমার কথা। মনে পরে ‘এই পথ যদি না শেষ হয়’ গানের ব্যাক প্রোজেকশনের দৃশ্য। এই ছবিগুলি নির্মাণের কারিগর ছিলেন অজয় কর। অথচ এই মানুষটি নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন সিনেমাটোগ্রাফার হিসাবে। এখানে জেনে নিন এই জনপ্রিয় চিত্র পরিচালকের জীবন কাহিনী – https://sobbanglay.com/sob/ajoy-kar/
  • আজ ধরমপাল গুলাতির জন্মদিন। তিনি একজন ভারতীয় ব্যবসায়ী যিনি এম.ডি.এইচ (MDH) মশলার প্রতিষ্ঠাতা এবং সি ই ও ছিলেন। চটজলদি মশলা নির্মানে অগ্রণী ভূমিকার জন্য তাঁকে ‘মশলার রাজা’ নামে অভিহিত করা হয়ে থাকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dharampal-gulati/
  • আজ রন্টজেনের জন্মদিন। রেডিওগ্রাফের ছবিতে নিজের কঙ্কাল দেখে রন্টজেনের স্ত্রী বলেছিলেন, আমি মৃত্যুকে দেখে ফেলেছি। আর এই রেডিওগ্রাফই চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। কে এই রন্টজেন? পুরো নাম ভিলহেল্ম কনরাড রন্টজেন। এক্স রশ্মি আবিষ্কারের জন্যই যাকে এক ডাকে সমগ্র বিশ্ব চেনে। কীভাবে আবিষ্কার করেছিলেন তিনি এই অদৃশ্য রশ্মি? কেমন ছিল সেই সব গবেষণার দিনগুলি ? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/wilhelm-rontgen/
  • আজ সৈয়দ আহমেদ খানের মৃত্যুদিন। ব্রিটিশ শাসিত ভারতের একজন মুসলিম সমাজ সংস্কারক ছিলেন সৈয়দ আহমেদ খান । তিনি ঊনবিংশ শতকে ভারতীয় মুসলিমদের আধুনিক ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর সম্পর্কে জানুন এখানে https://sobbanglay.com/sob/syed-ahmad-khan/
  • আজ বাংলার অগ্নিকন্যা শান্তি ঘোষের মৃত্যুদিন। মাত্র চোদ্দ বছর বয়সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন অত্যাচারী ব্রিটিশ শাসক সিজিবি স্টিভেন্সকে। অকথ্য শারীরিক নিপীড়নেও তাঁর দল সম্পর্কে তাঁর মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি ব্রিটিশ পুলিশ। ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শুনে তিনি ভরা আদালতে চিৎকার করে বলেছিলেন,“আমাদের দেশের জন্য শহীদ হওয়া থেকে বঞ্চিত করা হল।’’ তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shanti-ghosh/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-27

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ বাসন্তী পূজার নবমী। রাজা সুরথ বসন্তকালে প্রথম দুর্গাপূজা চালু করেছিলেন তাই এর আরেক নাম বাসন্তী পূজা। মর্ত্যে দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চন্ডীতে রাজা সুরথের গল্প উল্লেখ করা আছে। বাসন্তী পূজা নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/basanti-puja/
  • আজ রামনবমী। এই ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয়। বিশ্বাস করা হয় রাম এই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন। এটিকে হিন্দুধর্মে অতি পবিত্র দিন হিসাবে মান্য করা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ram-nabami

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ বাসন্তী পূজার নবমী। শাস্ত্রমতে এটাই দুর্গাপূজার উপযুক্ত সময়। কিন্তু শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য শরৎকালে দেবীর পূজা করে অকালে দেবীকে জাগ্রত করেন। অকালবোধন কথার অর্থ হল অসময়ে দেবীর আহ্বান করা। তবে গবেষকদের মতে রাম কখনই দুর্গাপূজা করেননি। বাল্মীকি রামায়ণে কোথাও অকালবোধনের উল্লেখ নেই। অকালবোধন নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/akalbodhon
  • চুল শুকোতে এখন গামছা তোয়ালের যুগ প্রায় শেষ। নামী দামি সালওন থেকে পাড়ার সেলুন, এমনকি বাড়িতে পর্যন্ত এখন হেয়ার ড্রায়ার রাজত্ব করছে। এর সঙ্গে তাল বুঝে চলছে ব্যাপক ডিসকাউনট অনলাইন শপিং সাইটগুলোতে ড্রায়ারের ওপর। কিন্তু কীভাবে কাজ করে এই ড্রায়ার? চট করে একবার জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-does-hair-dryer-works/
  • আমেরিকা দেশটির কথা শুরু করতে গেলে প্রথমেই মনে পড়ে যায় ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের কথা৷ আনুমানিক ১৪৯২ খ্রীস্টাব্দে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে আবিস্কার হয় আমেরিকা মহাদেশের পূর্বদিকের দ্বীপপুঞ্জ। পরবর্তীকালে পর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুচি সেই পথ অনুসরণ করে মূল ভূখন্ডে উপস্থিত হয়৷ এই তো গেল ইতিহাসের কথা তবে আমেরিকা বললে মশাল হাতে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু অব লিবারটির কথা যেমন চোখে ভেসে ওঠে তেমনই স্বপ্নের নগরী হলিউডের কথা মনে পড়ে যায় যেটি লস অ্যঞ্জেলেসে অবস্থিত। আবার ডিজনি ওয়াল্ডের পাশাপাশি মনে আসে শিকাগো শহরের কথা। এই দেশ নিয়ে জানুন এখানে https://sobbanglay.com/sob/united-states-of-america

১২ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অজয় করের জন্মদিন। তিনি একজন বিখ্যাত চিত্রপরিচালক ও দুর্দান্ত সিনেমাটোগ্রাফার। সিনেমাটোগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করলেও পরিবর্তীকালে চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন। ফিল্ম ডিরেক্টর হিসেবে অজয় করের ইউএসপি ছিল অসাধারণ ক্যামেরার কাজ, শক্তিশালী চিত্রনাট্য ও সঠিক কাস্টিং। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/86DMwZ-DyxQ
  • আজ সৈয়দ আহমদ খানের মৃত্যুদিন। ঊনবিংশ শতকের ভারতবর্ষে রাজনৈতিক দাসত্ব, ধর্মীয় সংশয় আর শিক্ষার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজে তিনি কলম আর চিন্তাধারাকে অস্ত্র করে শুরু করেছিলেন মুসলিম নবজাগরণের পথযাত্রা। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/tQL7aPjAVrA

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। প্রতিবছর দুর্গাপূজার মহাষ্টমী পূজার শেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয় তবে মতান্তরে নবমী পূজার দিনও এ পূজা অনুষ্ঠিত হতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই নিয়ে https://youtu.be/EHseXcU-YT4
  • মা দুর্গার অনেক নাম আছে । বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নামের উল্লেখ পাওয়া যায়। শ্রীশ্রী চণ্ডীতে উল্লেখিত দুর্গার অষ্টোত্তর শতনাম স্তোত্রটির মূল সংস্কৃত রূপ এবং তার বঙ্গানুবাদ তুলে ধরা হল। সঙ্গে নামের ব্যাখাও আলাদাভবে দেওয়া হল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/wdT0V9hoIfc

১২ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১২ চৈত্র | ২৭ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading