সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠার পর সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার রূপরেখা তৈরির জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিশন গঠন করা হয় । এই কমিশনের সুপারিশে ১৯৪৮ সালে গঠন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার দুই বছর পর ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্মদিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা চালু হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-health-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ তুলসী লাহিড়ীর জন্মদিন। পঞ্চাশের মন্বন্তর, যুদ্ধবিধ্বস্ত বাংলা, দাঙ্গা এই করাল নিদারুণ ঘটনাগুলি গ্রামবাংলার সাধারণ দরিদ্র মানুষের জীবনকে কীভাবে ছিন্নভিন্ন করে দিয়েছিল তা নিপুণ তুলিতে ফুটিয়ে তুলেছেন তুলসী লাহিড়ী। পঞ্চাশের মন্বন্তরের উপর লেখা তাঁর বিখ্যাত নাটক ‘ছেঁড়া তার’ অত্যন্ত জনপ্রিয় এবং বহুচর্চিত। তবে নাটক রচনা কিংবা নাটকে অভিনয় ছাড়াও কিছু গান লিখেছেন তিনি, লিখেছেন চলচ্চিত্রের কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্যও। তাঁর জীবনের অনেক না জানা তথ্য জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/tulsi-lahiri/
- আজ রবিশঙ্করের জন্মদিন। ভারতরত্ন পণ্ডিত রবিশঙ্কর ছিলেন বিশ্ববিখ্যাত ভারতীয় সেতারবাদক। পাশ্চাত্য দুনিয়ায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে প্রতিষ্ঠা করায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর অবদান সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ravi-shankar/
- আজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ-এর জন্মদিন। তাঁর হাত ধরেই ইংরেজি কাব্যে প্রথম রোম্যান্টিক যুগের সূচনা হয়। প্রকৃতির রহস্যময়তা , সৌন্দর্য্য ,সূক্ষ্ম জীবনবোধ তাঁকে অন্য কবিদের থেকে স্বতন্ত্র করে তুলেছে। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি কখনো প্রতারণা করে না, প্রকৃতি মানুষের পরম বন্ধু। তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাঁর সম্পর্কে পড়ুন https://sobbanglay.com/sob/william-wordsworth/
- আজ হেনরি ফোর্ড-এর মৃত্যুদিন। আজকাল আমরা সবাই নামীদামী মোটরগাড়ি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ১০০ বছর আগেও পৃথিবীতে ছিল না এতো রকমারি মোটরগাড়ি। এই শিল্পের প্রথম উথ্থান শুরু হয়েছিল এক আমেরিকান শিল্পপতির হাত ধরে। কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা এই ব্যক্তি নিজের ধৈর্য্য ও উদ্ভাবনী কৌশলের জোরে পৌঁছেছিলেন উন্নতির সর্বোচ্চ শিখরে। সাধারণ মধ্যবিত্ত মানুষের হাতের নাগালে মোটরগাড়ি চড়ার সুযোগ তিনিই প্রথম এনে দিয়েছিলেন। তিনি হেনরি ফোর্ড। আসুন জেনে নিই তাঁর জীবনযুদ্ধের কথা এখানে https://sobbanglay.com/sob/henry-ford/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-07
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ভারতীয় উপমহাদেশের মধ্যেই বিভিন্ন রীতির বিবাহ প্রথা আছে তবে প্রধানত ধর্মের ভিত্তিতে ভাগ করলে উল্লেখযোগ্য বিবাহ রীতিগুলি হল হিন্দু বিবাহ, মুসলিম বিবাহ, খ্রীষ্টান বিবাহ ইত্যাদি। প্রতিটি রীতিরই আবার জাতি বা স্থান ভেদে অনেক আলাদা নিয়মরীতি আছে। এখানে আমরা পড়ব খ্রীষ্টান ধর্মের বিবাহ সম্পর্কিত নানান তথ্য https://sobbanglay.com/sob/christian-marriage/
- বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে শেষ পর্যন্ত যে দেশ বর্ণবৈষম্যের জন্য নিন্দিত ছিল সেই দেশ আজ আফ্রিকার সমৃদ্ধ রাষ্ট্র। নেলসেল ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকা। নেলসেল ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। এই দেশ নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/south-africa/
- সেই ছোটবেলা থেকে মায়েদের মুখে আমরা সকলে শুনে আসছি ঘাম বসলে নাকি ঘামাচি হয়। তাই বেশি বেশি করে পাউডার মাখা। কিন্তু সত্যিই কি তাই? আসুন জেনে নিই, ঘামাচি হয় কেন? https://sobbanglay.com/sob/miliaria-causes-remedy
ইউটিউবে আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ-এর জন্মদিন। ইংরেজি সাহিত্যের একজন খ্যাতনামা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কবি শেলি ওয়ার্ডসওয়ার্থকে “প্রকৃতির কবি” বলে আখ্যায়িত করেছেন। স্যামুয়েল টেলর কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের হাত ধরেই মূলত ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা হয়। ওয়ার্ডসওয়ার্থই ইংরেজি সাহিত্যের প্রথম কবি যিনি প্রেম ও নৈসর্গিক সৌন্দর্য্যের পাশাপাশি সাধারণ মানুষের জীবনাচরণ, মানবিক বৈশিষ্ট্য ও আবেগ অনুভূতির কথাও তুলে ধরেছেন কাব্যে। তাঁকে নিয়ে আরও জানুন এখানে https://youtu.be/7JzrlkxTF7c
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- এতক্ষণে যেন হুঁশ ফিরল উদানের, বীপ্সার স্বরে হুঁশ ফিরল উদানের। আর তখনই খেয়াল হল বীপ্সাকে এখনই বললে চলবে না কি চলছে তার মনে। ডাক্তার যে বলেছে, “এখন কিন্তু আপনাকেই ওনার খেয়াল রাখতে হবে।” কি হয়েছে বীপ্সার? উদান কি পারবে তাকে ভালো করে তুলতে? রুবাই শুভজিৎ ঘোষের কলমে প্রেমের গল্প, “ভালোবাসা বাকি আছে” এর অডিও স্টোরি শুনুন এখানে https://youtu.be/yq6WjgeWe4E
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান