আজ বাংলা ১৪৩২ সালের ১৫ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ৩০ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বাঙালির অত্যন্ত প্রিয় গোয়েন্দা, না গোয়েন্দা নয় সত্যান্বেষী হলেন ব্যোমকেশ বক্সী। তাঁর স্রষ্টা সম্বন্ধে জানতে সকলেই আগ্রহী। শুধু ব্যোমকেশ কেন, ‘দাদার কীর্তি’, ‘ঝিন্দের বন্দী’ ইত্যাদি জনপ্রিয় সিনেমার চিত্র নাট্যকারও ছিলেন তিনি। আসুন আমরা জেনে নিই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর জীবনের নানা কাহিনী এখানে – https://sobbanglay.com/sob/sharadindu-bandyopadhyay
আজ মণি ভৌমিকের জন্মদিন। চোখের অপারেশনে ব্যবহৃত এক্সাইমার লেজার প্রযুক্তি নিয়ে গবেষণা ও সফলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন যে বাঙালি বৈজ্ঞানিক তিনি হলেন মণিলাল ভৌমিক। এককালে গান্ধীজীর সান্নিধ্য যেমন পেয়েছিলেন তেমনি বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তাঁকে উৎসাহ প্রদান করেছিলেন। কোয়ান্টাম ফিজিক্স নিয়ে দীর্ঘ চর্চা ও গবেষণা করেছেন তিনি। ‘কোড নেম গড’-এর মতো অত্যন্ত জনপ্রিয় গ্রন্থের রচয়িতা এই মণিলাল বা মণি ভৌমিকের জীবন ও কর্ম সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/mani-lal-bhaumik/
আজ ভিনসেন্ট ভ্যান গখের জন্মদিন। গভীর একাকিত্ব ও হতাশবোধ থেকে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছিলেন নিও-ইম্প্রেশনিস্ট ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখ। যাযাবরের মতো ঘুরেছেন গ্রামে-গ্রামান্তরে, থেকেছেন কয়লাখনির শ্রমিক, কৃষকদের মধ্যে। সেইসব মানুষের জীবনযাপনকে তুলে এনেছিলেন ক্যানভাসে৷ তাঁর একটি বিশেষ পর্বের ছবিতে হলুদ, গাঢ় নীল ও মভ রঙের আধিক্য দেখা যায়। চিরকালই প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে ছবি এঁকেছিলেন ভ্যান গখ, ফলে আনুষ্ঠানিক চিত্রশিক্ষকদের সঙ্গে বিরোধও তৈরি হয়েছিল তাঁর। এই প্রতিভাবান চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/vincent-van-gogh/
আজ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যুদিন। বাঙালি শিশুদের জন্য তিনিই প্রথম রূপকথার রাজ্যের দরজা খুলে দিয়েছিলেন। ‘ঠাকুরমার ঝুলি’ – তাঁরই সৃষ্টি। স্বভাবে শৌখিন মানুষ ছিলেন। ঠাকুরমার ঝুলি’র সব ছবিই তাঁর আঁকা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dakshinaranjan-mitra-majumder/
আজ আনন্দ বক্সীর মৃত্যুদিন। গায়ক ও গীতিকার উভয় ক্ষেত্রেই আশাতীত সাফল্য পেয়েছিলেন তিনি। ৬০০-এরও বেশি চলচ্চিত্রে ৩৫০০-এরও বেশি গান লিখেছিলেন তিনি। সেই সঙ্গে অনেক ছবিতে গানও গেয়েছিলেন। প্রথম জীবনে নৌবাহিনীতে কর্মরত এই মানুষটির লেখা গান আজও আমাদের মুগ্ধ করে। আসুন জেনে নিই তাঁর সৈনিক থেকে গীতিকার হয়ে ওঠার কাহিনী এখানে https://sobbanglay.com/sob/anand-bakshi/
সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
গান্ধাররাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে হয় ধুমধামের সাথে। গান্ধারী সুন্দরী ও শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছার বিরুদ্ধে আপত্তি না করে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিয়েতে আপত্তি করেননি। বরং তিনি তাঁর অন্ধস্বামীকে অতিক্রম করবেন না এই সংকল্প নিয়ে বিয়ের পর একটুকরো কাপড় দিয়ে নিজের দুই চোখ বেঁধে রাখেন । বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marriage_of_dhritarashtra/
পাকিস্তান দেশটির নামটি এসেছে (অবিভক্ত) ভারতের উত্তর পশ্চিমাংশের চারটি অঞ্চলের নাম থেকে যথাক্রমে প – পাঞ্জাব (পঞ্জাব) আ – আফগানিয়া (উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বর্তমানে খাইবার পাখতুনখোয়া) ক – কাশ্মীর স- সিন্ধ (সিন্ধু) তান- বালোচিস্তান (বেলুচিস্তান)। ১৯৩৩ সালে চৌধুরী রহমত আলী তাঁর “নাও অর নেভার” (Now or Never) গ্রন্থে এই নামটির জন্য প্রস্তাব রাখেন। এই দেশ নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/pakistan/
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অন্তর্ভুক্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম হল গেঁওখালি। এখানে হুগলি, দামোদর এবং রূপনারায়ণ এই তিনটি গুরুত্বপূর্ণ নদী এসে মিলিত হয়েছে। তিনটি নদীর সঙ্গমস্থল হওয়ায় নদী এখানে প্রশস্ত। গেঁওখালিতে জল পরিশোধনাগার গড়ে উঠেছে ফলে বেশ একটু উন্নতি হয়েছে এই অঞ্চলের। বাবলা, শিরিশ, আকাশমনি ইত্যাদি নানাগাছের সারি দেখা যায় নদী তীরবর্তী রাস্তার দুধারে। যখন সূর্যাস্ত হয় বহুবর্ণ আকাশ এবং নদী মিলেমিশে তখন যেন এক নৈসর্গিক চিত্র ফুটিয়ে তোলে। ধারেকাছে মহিষাদল রাজবাড়ি, রাধাকৃষ্ণের মন্দির, কিংবা নদীর ওপারে গাদিয়াড়া বা নূরপুরে ঘুরে আসতে পারেন পর্যটকেরা। বছরের যে-কোনো সময়তেই যাওয়া চলে গেঁওখালি, তবে শীতকালে এখানে প্রচুর মানুষ ঘুরতে যান। এই গেঁওখালি ভ্রমণ সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-geonkhali
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যুদিন। বাংলা শিশুসাহিত্যে রূপকথার জনক হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ‘ঠাকুরমার ঝুলি’র স্রষ্টা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কেবল রূপকথার জনকই ছিলেন না, বাঙালি সমাজে তিনি পরিচিত লোক-সাহিত্যের সংগ্রাহক, ছড়াকার, চিত্রশিল্পী হিসেবেও। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/8ZIcdNhUd_M
আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম আছে, যাঁদের কলমের ছোঁয়ায় কাগজ যেন জীবন্ত হয়ে ওঠে। তেমনই এক জাদুকরের নাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই ভিডিওতে আমরা জানব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম, শিক্ষাজীবন, সাহিত্যকর্ম, চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর সম্পর্ক, এবং কীভাবে তিনি বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেছিলেন https://youtu.be/JNzQQMaMQhc
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান