সববাংলায়

৭ বৈশাখ | ২১ এপ্রিল | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ৭ বৈশাখ এবং ইংরাজি ২০২৬ সালের ২১ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৭ বৈশাখ | ২১ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মহারাজা কার্নি সিংহের জন্মদিন। প্রথম ভারতীয় হিসেবে পাঁচটি অলিম্পিকে অংশগ্রহণ করে ভারতের গৌরব বৃদ্ধি করেছিলেন মহারাজা কার্নি সিং। বিকানীরের মহারাজা কার্নি সিংকে আমরা চিনি একজন শ্যুটার হিসেবে এবং সেই সময়ে ভারতে প্রথম তিনিই শ্যুটিংকে একটি সংগঠিত খেলার রূপ দেন। প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে ১৯৬২ সালে ভারত সরকার তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করে। মহারাজা কার্নি সিং সম্পর্কে আরো উল্লেখযোগ্য তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/maharaja-karni-singh/
  • আজ বাঙালি চিকিৎসক ও বৈজ্ঞানিক সুধীরনাথ সান্যালের জন্মদিন। মহিলাদের গর্ভনিরোধক বড়ি তৈরি করে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন বৈজ্ঞানিক মহলে। আজীবন ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন৷ আরও তিন বন্ধুর সঙ্গে মিলিতভাবে গড়ে তুলেছিলেন ক্যালকাটা ব্যাক্ট্রোলজিকাল ইন্সটিটিউট। বিদেশের পত্রপত্রিকায় তাঁর গবেষণামূলক প্রবন্ধও প্রকাশিত হয়েছিল। বর্তমানে বিস্মৃতপ্রায় এই মহান বাঙালি চিকিৎসক ও বিজ্ঞানী সুধীরনাথ সান্যালের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sudhirnath-sanyal/
  • আজ শঙ্খ ঘোষের মৃত্যুদিন। একদিকে যেমন তিনি কবি অন্যদিকে তেমনই প্রাবন্ধিক – সাহিত্য সমালোচক এবং বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞও বটে। তাঁর কাব্যে স্থান পেয়েছে মানুষ, দেশ, সমাজ ও সভ্যতার কথা। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sankha-ghosh/
  • আজ শকুন্তলা দেবীর মৃত্যুদিন। অংকের জটিল হিসেব তাঁর কাছে ছিল নস্যি। মাত্র তিন বছর বয়সেই তাঁর বাবা তাঁর বিস্ময় প্রতিভার আঁচ পেয়েছিলেন তাসের খেলা শেখানোর সময়। এই তিনিই ভারতে প্রথম লেখিকা হিসেবে সমকামিতা নিয়ে বই লিখেছিলেন। তিনি ভারতের ‘মানব কম্পিউটার’ । তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shakuntala-devi/
  • আজ মহম্মদ ইকবালের মৃত্যুদিন। বহুমুখী প্রতিভার অধিকারী মহম্মদ ইকবালই হলেন সেই বিরল ব্যক্তিত্ব যাঁর লেখা কবিতার পংক্তি অখণ্ড ভারতবর্ষকে একই সূত্রে বেঁধে দিয়েছিল। আবার সেই তিনিই পরবর্তীকালে ভারতে সাম্প্রদায়িক বিভাজনের পক্ষে প্রথম প্রস্তাবটি রাখেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/muhammad-iqbal/
  • আজ মার্ক টোয়েইনের মৃত্যুদিন। নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী নিজেই করেছিলেন তিনি। কাকতালীয়ভাবে তা মিলেও গিয়েছিল। মার্কিন সাহিত্যের ইতিহাসে তাঁর মতো ধনী লেখক খুব কমই ছিলেন। ‘অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন’ কিংবা ‘অ্যাডভেঞ্চারস অফ টম সয়্যার’ এই দুটি মাত্র বই লিখেই নিমেষে সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mark-twain/
  • ১৯৮৯ সালের ২১ এপ্রিল কর্ণাটকের নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, যার ফলে ঐতিহাসিক এস আর বোম্মাই বনাম ভারত মামলা শুরু হয়। এই মামলা নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/s-r-bommai-vs-union-of-india
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-21

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ষটপঞ্চমী ব্রত। এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এবং ব্রতের মাহাত্ম্য বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/shath-panchami-vrat/
  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আপনি যদি খাদ্যরসিক হন আর চীনা খাবার আপনার অন্যতম প্রিয় হয় তাহলে টেরিটি বাজার আপনার অবশ্য গন্তব্য। তবে একটু সকাল সকাল উঠে যেতে হবে কারণ এই বাজার খোলা থাকে ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত। এখানে খাবারের মূল্য অত্যন্ত কম এবং খাবার ভীষণ সুস্বাদু। মধ্য কলকাতার এই ছোট্ট অঞ্চলটি জুড়ে থাকা চিনা খাবারের সম্ভার আর ব্রেকফাস্ট সারতে ভিড় লেগে থাকে মানুষের। টেরিটি বাজার নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tiretta-bazar/
  • ভারতবর্ষ বিশ্বের সর্ব বৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্র। আর এই গণতন্ত্রের মূল ভিত্তি হল নির্বাচন। ভারতবর্ষে বিভিন্ন প্রকার নির্বাচন হয়ে থাকে। এই নির্বাচনগুলির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভোট গণনা। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় নির্বাচনে ভোট গণনা হয় কীভাবে https://sobbanglay.com/sob/counting-of-votes-in-indian-election/
  • পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন। আরবপতি থেকে আম্বানি। বিল গেটস থেকে সারদা। দেখে দেখে চোখ একেবারে টাটিয়ে গেল। কিন্ত বিদ্যার এমন গরম দেখেছেন না শুনেছেন কখনও? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে হাত পা’ও অবশ হয়ে যেতে পারে বৈকি। এক জীবনে এত পড়াশোনা কোন রক্ত মাংসের মানুষ করতে পারে না পড়লে বিশ্বাস হবে না। তাও আবার সেই ভদ্রলোক যদি মেড ইন ইন্ডিয়া হয়। মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিচকার। পড়াশোনার কেরিয়ারটা একবার হাল্কা করে চোখ বুলিয়ে নিন শুধু তাহলেই মালুম পড়বে ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/srikant-jichkar

৭ বৈশাখ | ২১ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ষটপঞ্চমী ব্রত। ষটপঞ্চমী ব্রত সমস্ত বিবাহিতা নারীরা পালন করে থাকে। ব্রত পালনকারীরা বিশ্বাস করে এই ব্রত পালন করলে তার ঘরে সুখের অভাব থাকে না। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/C2tUEOhEFss
  • পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • “যে স্বপ্ন দেখে না এবং অন্যকে স্বপ্ন দেখাতে পারে না সে বিপ্লবী হতে পারে না” – এই কথাগুলি যিনি বলেছিলেন তিনি হলেন স্বাধীন ভারতের অন্যতম প্রধান বিপ্লবী নেতা। তাঁর স্বপ্ন ছিল ” জনগণতান্ত্রিক ভারতবর্ষ, সমাজতান্ত্রিক ভারতবর্ষ”। ভারতবর্ষের খেটে খাওয়া সাধারণ মানুষের আন্দোলনের ইতিহাস লিখতে হলে তাঁর নাম প্রথম সারিতে লিখতেই হবে। তাঁর জীবনকাহিনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে
    https://youtu.be/g-HMB28LmGw

৭ বৈশাখ | ২১ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৭ বৈশাখ | ২১ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading