সববাংলায়

১৮ আষাঢ় | ৩ জুলাই | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ১৮ আষাঢ় এবং ইংরাজি ২০২৬ সালের ৩ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৮ আষাঢ় | ৩ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিভা চৌধুরীর জন্মদিন। ব্রিটিশ শাসিত ভারতে প্রথম মহিলা পদার্থবিজ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন বিভা চৌধুরী। যুগান্তকারী আবিষ্কার সত্ত্বেও নোবেল পুরস্কার কিংবা কোনও স্বীকৃতি জোটেনি তাঁর ভাগ্যে। দীর্ঘ ১৪ বছর গবেষণা করার পরেও তাঁর কাজের সমস্ত নথি হারিয়ে যায় আমেদাবাদ ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি থেকে। কণা পদার্থবিদ্যা আর মহাজাগতিক রশ্মির উপর আজীবন গবেষণায় নিয়োজিত ছিলেন বিভা। তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bibha-chowdhuri/
  • আজ আদুর গোপালকৃষ্ণনের জন্মদিন। ১৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি । সরকারী চাকরি ছেড়ে পুনের ফিল্ম ইন্সটিটিউটে ভর্তি হন সিনেমা বানানোর টানে। তাঁর সারাজীবনের কাজের জন্য পেয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অব অনার। ভারতের ন্যাশানাল ফিল্ম আর্কাইভের উপদেষ্টা বোর্ডের সদস্য ছিলেন তিনি। পদ্মশ্রী, পদ্মবিভূষণ ছাড়াও পেয়েছিলেন দাদাসাহেব ফালকের মতো পুরস্কার। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/adoor-gopalakrishnan/
  • আজ ফ্রান্‌ৎস কাফকার জন্মদিন। তিনি বিংশ শতাব্দীর সর্বাধিক প্রভাবশালী লেখক এবং সমালোচকদের মধ্যে অন্যতম একজন। তাঁকে কেউ কেউ ‘বিংশ শতাব্দীর দান্তে’ আখ্যায় আখ্যায়িত করেছেন। তিনি এমনই এক ব্যক্তিত্ব যিনি তাঁর পূর্ণ দৈর্ঘ্যের কোনও উপন্যাসই শেষ করেননি এবং তাঁর প্রায় নব্বই শতাংশ কাজই নিজে হাতে পুড়িয়ে দিয়েছেন৷ তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/franz-kafka/
  • আজ অজিতকৃষ্ণ বসুর মৃত্যুদিন। তিনি প্রধানত রসসাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্য জগতে পরিচিত হলেও তাঁর আরও একটি বিশেষ গুণ ছিল। তিনি জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। বিখ্যাত জাদুকর পি সি সরকারের বাল্যবন্ধু তিনি। জাদুবিদ্যার ওপর বিস্তর লেখালেখিও করেছেন। ‘শনিবারের চিঠি’তে প্রকাশিত ‘পাগলা গারদের কবিতা’ তাঁর অন্যতম সেরা রচনা। বাংলা সাহিত্যের পাঠকদের কাছে তিনি অ কৃ ব নামেই পরিচিত ছিলেন। তাঁকে নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ajit-krishna-basu
  • আজ স্বর্ণকুমারী দেবীর মৃত্যুদিন। তিনি সম্পর্কে রবীন্দ্রনাথের দিদি ছিলেন। তিনিই ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালী মহিলা ঔপন্যাসিক। আবার কংগ্রেসের অধিবেশনে যোগ দেওয়া প্রথম মহিলাও তিনিই ছিলেন। তাঁর মেয়ে সরলা দেবী চৌধুরানী ছিলেন বাংলা সাহিত্য ও জাতীয়তাবাদী রাজনীতির এক বিশিষ্ট ব্যক্তিত্ব। স্বর্ণকুমারী দেবী সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/swarnakumari-devi/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-03

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ কাফকার জন্মদিনে তাঁকে নিয়ে শমিতকুমার দাসের কলমে অসাধারণ লেখা পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/essays/arts/kafka-a-question-unanswered/
  • পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে পুরুলিয়া একটি অন্যতম জেলা।এই জেলা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। জানিনা যেটা সেটা এই পুরুলিয়া নাম এল কীভাবে। এই পুরুলিয়া নামের উৎপত্তি বিষয়ে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/how-was-purulia-was-named/
  • বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি পার্বত্য জেলা হল বান্দরবান। বান্দরবান বলতেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ে ঘেরা ছবির মত এক অপরূপ পটভূমি। দেশের উচ্চতম পর্বতশৃঙ্গ তাজিংডং এবং বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডং এই জেলাতেই অবস্থিত। হিল জুস ও তামাকের জন্য এই জেলা বিখ্যাত। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bandarban/

১৮ আষাঢ় | ৩ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিভা চৌধুরীর জন্মদিন। তিনি ভারতের প্রথম নারী পার্টিকল ফিজিসিস্ট। এই প্রতিভাবান বিজ্ঞানী কসমিক রে গবেষণায় পথিকৃৎ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন। ড. দেবে ন্দ্র মোহন বসুর সঙ্গে কাজ করে তিনি নিউক্লিয়ার ইমালশন প্রযুক্তি ব্যবহার করে মেসন কণার অস্তিত্ব শনাক্ত করেন – যা পরবর্তীতে পার্টিকল ফিজিক্সে যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয়। এই ভিডিওতে আমরা জানব তাঁর শৈশব, শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক অবদান, এবং কেন তাঁকে “ভারতের বিস্মৃত নারী বিজ্ঞানী” বলা হয় – https://youtu.be/LYInrUcuBAw
  • আজ স্বর্ণকুমারী দেবীর মৃত্যুদিন। তিনি ছিলেন প্রথম বাঙালী মহিলা ঔপন্যাসিক। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের দশম সন্তান এবং রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ দিদি। রবীন্দ্রনাথের মত তিনিও গৃহশিক্ষকের কাছে বাড়িতেই শিক্ষালাভ করেন। তাঁর জীবনী বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন https://youtu.be/s1zV7s9Unf4

১৮ আষাঢ় | ৩ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৮ আষাঢ় | ৩ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading