সববাংলায়

২২ আষাঢ় | ৭ জুলাই | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ২২ আষাঢ় এবং ইংরাজি ২০২৬ সালের ৭ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২২ আষাঢ় | ৭ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক তথা ক্রিকেটার বলা হয় তাঁকে। তিনিই প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত চারহাজার রান সম্পূর্ণ করেন। ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম এবং বিশ্ব ক্রিকেটে তিনি চতুর্থ স্থানে থাকা উইকেট রক্ষক যিনি ওয়ানডে ক্রিকেটে ৩০০ টি ক্যাচ নিয়েছেন। তাঁর নেতৃত্বে ২০১১ সালের আইসিসি বিশ্বকাপ জেতে ভারত। আপামর ভারত তাঁকে চেনে ‘ক্যাপ্টেন কুল’ নামে। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mahendra-singh-dhoni/
  • আজ দীনেশ গুপ্তের মৃত্যুদিন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব তিনি। বিনয় বসু, বাদল গুপ্তের সঙ্গে তাঁর নামও সোচ্চারে ঘোষণা করা হয়। রাইটার্স বিল্ডিং আক্রমণে তিনিই একমাত্র বেঁচে যান। পরে আলিপুর সেন্ট্রাল জেলে তাঁর ফাঁসি হয়। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dinesh-gupta/
  • আজ বিক্রম বাত্রার মৃত্যুদিন। ভারতের অন্যতম বীর শহীদ তিনি। কার্গিল যুদ্ধে অনবদ্য সাহসিকতার পরিচয় দান এবং আহত সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে শত্রুর গুলিতে তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার তাঁকে মরণোত্তর পরমবীর চক্র পুরস্কারে সম্মানিত করে। তাঁকে নিয়ে বলিউডে তৈরি হয়েছে সিনেমা – শেরশাহ। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vikram-batra/
  • আজ দিলীপ কুমারের মৃত্যুদিন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে পেশোয়ারের এক ক্যান্টিন-মালিক থেকে আপামর ভারতীয় দর্শকের চোখে জনপ্রিয় ‘ট্র্যাজেডি কিং’ হয়ে উঠেছিলেন তিনি। বম্বে টকিজ’-এর ‘জোয়ার-ভাটা’ ছবিতে প্রথম সুযোগ পেয়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সমগ্র অভিনয়জীবনে মাত্র তেষট্টিটি চলচ্চিত্রে কাজ করলেও অসাধারণ অভিনয়-প্রতিভা, কণ্ঠের জাদু আর ব্যক্তিত্বের জনপ্রিয়তাই তাঁকে অমর করেছে। তাঁর জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dilip-kumar/
  • আজ আর্থার কোনান ডয়েলের মৃত্যুদিন। জনপ্রিয় এই ব্রিটিশ সাহিত্যিক পেশায় চিকিৎসক ছিলেন৷ চিকিৎসক হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করলেন এক দুঁদে গোয়েন্দা চরিত্র। পৃথিবী আজ যাঁকে চেনে শার্লক হোমস নামে। । তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/arthur-conan-doyle/
  • আজ আলফ্রেডো ডি স্টেফানোর মৃত্যুদিন। আর্জেন্টিনার ফুটবলার হয়েও স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন তিনি। দুই দেশের হয়ে খেলা এই ফুটবলার রিয়াল মাদ্রিদ ক্লাবে যখন ছিলেন তখন টানা পাঁচবার ইউরোপীয়ান ক্লাবের ফাইনালে গোল পেয়েছিলেন। দুই বার ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে নিজের কেরিয়ারে কখনও বিশ্বকাপ খেলতে পারেননি। ফুটবল খেলা থেকে অবসরগ্রহণের পর রিয়াল মাদ্রিদ-সহ আরও অনেকগুলি নামজাদা ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এই কিংবদন্তি ফুটবল খেলোয়াড় সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alfredo-di-stefano/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-07

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ভারতে পুরীর রথযাত্রার পরই প্রাচীনত্বের নিরীখে  দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা হল পশ্চিমবঙ্গের হুগলী জেলার অন্তর্গত শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা।১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই মাহেশের রথযাত্রা। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/mahesh-rathyatra
  • ভক্তরা বিশ্বাস করে রথযাত্রায় অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে জগন্নাথের রথের রশি একবারের জন্য হলেও স্পর্শ করা। কিন্তু কি এমন মাহাত্ম্য আছে জগন্নাথের রথের রশিতে যা ছোঁয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ব্যাকুল হয়ে থাকে? আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagannathdebs-chariot-rope
  • বাংলার একটি অন্যতম ঐতিহ্যবাহী রথযাত্রা হল মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা উৎসব। মহিষাদলের রথযাত্রার ইতিহাস দুই শতাব্দীরও বেশি প্রাচীন। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/mahishadol-rathyatra
  • বাংলার  প্রসিদ্ধ রথযাত্রা গুলোর মধ্যে অন্যতম হুগলীর গুপ্তিপাড়া রথযাত্রা। সাধারণ রথের সঙ্গে বা পুরীর রথের সঙ্গে  গুপ্তিপাড়ার রথের পার্থক্য হল পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে। আর গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জীউর রথ। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/guptipara-rathyatra
  • জগন্নাথের মাসির বাড়ি মানেই সেখানে গিয়ে দেদার জিলিপি পাঁপড়। হাওড়ার বাঁদুরি পরিবারের জগন্নাথ রথের দিনেও মাসির বাড়ি যায়না।পরিবারের ৬০০ বছরের রীতি বাঁদুরি পরিবারে জগন্নাথ দেব রথের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে মেলা ঘুরে আবার নিজের বাড়ি ফিরে আসে।আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/banduri-rathyatra
  • আজ রথযাত্রা। পুরীর রথযাত্রার কথা বিশ্ববিদিত। কিন্তু আমরা অনেকেই জানিনা এমন অনেক রথযাত্রা এই বাংলার জেলায় জেলায় হয় যারা নামে অত বিখ্যাত না হলেও আড়ম্বরে নজর কাড়েই। জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lesser-known-rathyatra/

২২ আষাঢ় | ৭ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • একটি কাহিনী অনুসারে গুন্ডিচা হলেন কৃষ্ণের মাসি। রথযাত্রার সময় পোড়াপিঠে খেতে জগন্নাথ তাঁর ভাইবোনকে নিয়ে মাসির বাড়ি আসেন। আবার অন্য কাহিনী অনুসারে গুন্দিচা গত জন্মে ছিলেন কৃষ্ণের ভক্ত। তাঁর একটি কথা রাখতে জগন্নাথ আসেন গুন্দিচা মন্দিরে। এছাড়াও এই মন্দির ঘিরে রয়েছে আরও কাহিনী। সেসব জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/Uq4FO_gPht
  • দক্ষিণ ভারতে যেমন রামায়ণের নায়ক রাবণ অনার্য জনগোষ্ঠীর প্রতিভূ, তেমনই এখানকার মানুষদের বিশ্বাসে দেবী দুর্গা খলনায়ক। এখানে দেবী দুর্গার পরিবর্তে পূজিত হন মহিষাসুর যা ‘হুদুড় দুর্গা’ নামে পরিচিত। এই নিয়ে তথ্যসমেত আসল সত্য জানুন এখানে https://youtu.be/NnouRcmuTww

২২ আষাঢ় | ৭ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২২ আষাঢ় | ৭ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading